Pages

Showing posts with label লেখক :জাহিদ আশা. Show all posts
Showing posts with label লেখক :জাহিদ আশা. Show all posts

Thursday, February 27, 2020

আইরিন খানের #বলতেমানা থেকে যে শেখা

Courtesy 

আইরিন আপা আমার ভায়োলিন শিক্ষক। আইরিন খান আপা। ওনার নাম অনেক জায়গায় লিজেন্ড হিসেবে নেয়া হয়। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ কিংবা আমেরিকান অ্যালামনাই কমিউনিটিতে উনি গ্যালাক্সি টাইপের মানুষ। ওনাকে ছোটবেলা থেকে নানা কারণে, অপ্রয়োজনে যখন ইচ্ছে জ্বালাচ্ছি আমি। ১৭ ডিসেম্বর ২০১৯ আমি ওনার রেডিও শো বলতে মানাতে যাই। কেন যাই, সেটা যেমন আপা জানতেন না, আমিও না। আমরা চেষ্টা করেছিলাম নিজেরা যে কথা বলি, সেটা বাকিদের জানাতে-জানতে। আমি আইরিন আপার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি, যদিও আবার ভুলে যাই সবই। তা নিয়েই এই পোস্ট।


১. যা দরকার তা পড়তে হবে: আমি যে র‍্যান্ডম অনেক বই পড়ি, তা নিয়ে আইরিন আপার বেশ আপত্তি। খালিখালি মাথা ভর্তি করার কোন মানে নেই। মাথার স্পেস প্রয়োজন। বেশি ‘লার্ন’ হয়ে গেলে, তার ভাষ্যে, ‘আনলার্ন’ করা কঠিন।


২. নিজেকে জানতে হবে: আইরিন আপা সেলফ এক্সপ্লোরার। তিনি কোন কিছুতেই স্থির থাকেন না। কোন একটা প্যাটার্নে তাকে ফেলা যাবে না।


৩. ‘পজ’ জিনিষটা গুরুত্বপূর্ণ: আইরিন আপার কাছ থেকে আমি প্রথম বিরতি বিষয়টি জানতে পারি। ব্যস্ত জীবনে সব সময় চলার কোন মানে নেই। একটি বিরতি বা পজ মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য দারুণ উপকারী।


৪. নানা রঙের নেটওয়ার্ক: আইরিন আপা সব রকমের সব বয়সের মানুষকে বন্ধু ভাবতে ভালোবাসেন। নানা রঙের নেটওয়ার্ক, নানা রঙের মানুষ জীবনে রঙ বাড়ায়।


৫. উপসংহারবিহিন জীবনের সন্ধানে: আইরিন আপাকে আমি কখনই কোন বিষয়ে উপসংহার বা শেষ মতামত দিতে দেখি নাই। আমরা সবাই খুব বেশি উপসংহার খুঁজি যে কারণে মনের মত উপসংহার না পেয়ে হতাশ হয়ে যাই।


৬. জীবনকে ঠেলতে হবে: আইরিন আপা বই পড়েন, ছবি আঁকেন, ইয়োগা করেন, ঘোরেন-জীবনকে ঠেলে ঠেলে সামনে নিচ্ছেন উনি। নিজের সময়কে ধরে ধরে নিয়ন্ত্রণের কৌশল আইরিন আপার কাছ থেকে শেখা যায়।


৭. না জেনে কথা বলা যাবে না: আইরিন আপা না জেনে কখনই কথা বলেন না, আর আমি না জেনেই সব বলি।

আর লিখছি না।

Thursday, August 8, 2019

জিরো এক্সকিউজ


আমরা কোন কাজ করতে গেলে মোটামুটি হাজারখানেক ‘কারণ’ সঙ্গে নিয়ে কাজ করি। কাজের ব্যর্থতা বা সাফল্যের হাজারো কারণ আমাদের সামনে থাকে। আমরা বড়দের কাছ থেকে এটা শিখি, আবার বড় মানুষেরা চারপাশের মানুষের কাছ থেকে এসব কারণ শেখে। আজ সকাল একটি পডকাস্ট শুনছিলাম। যেখানে বলা হচ্ছি, টেনিস বা পোকার কিংবা দাবা খেলায় খেলোয়াড়দের হারার পেছনে কোন কারণ থাকে না। পারফরমেন্স বা স্কিলে দুর্বলতার কারণে হারতে পারে খেলোয়াড়, কিন্তু বৃষ্টি বেশি ছিল বা অসুস্থ ছিলাম-এসব সস্তা কারণ সেখানে জমে না। কখনও শুনেছেন বিশ্বকাপ ক্রিকেটে হারার জন্য কারণ শুনে বাহবা পেতে কাউকে? ভুলের জন্য হারতে পারি কিন্তু অহেতুক কারণে হারা কখনই যুক্তির না। আবার হেরে এসব অহেতুক কারণ অনুসন্ধানও বোকামি।
যুক্তিসংগত কারণ নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করা যেতে পারে। বারবার যদি ম্যাচে কোন দল হারতে থাকে, তাহলে তার কারণ অনুসন্ধান করে নিতে হবে। কোনভাবেই বৃষ্টি বেশি-মাঠ খারাপ এসব কারণে মুড়ি ভাজা যাবে না।


—
প্রশ্নোত্তরের সামাজিক যোগাযোগ মাধ্যম কোরাতে আরও যা পড়তে পারেন:

Stay cool. Embrace weird.

Tuesday, August 6, 2019

নতুন হ্যাবিট তৈরিতে কেন সমস্যা হয়?


আমাদের নতুন নতুন হ্যাবিট তৈরি করতে বেশ সমস্যায় ভুগতে হয়। এই যেমন সকালে ঘুম থেকে ওঠা কিংবা প্রতিদিন জিমে যাওয়া-অভ্যাস আর হয়ে ওঠে না। এক্সারসাইজিং, বা মেডিটেশন যে কোনও অভ্যাস গড়ে তোলা বেশ কঠিনই মনে হয়। আমার চারপাশে এমন মানুষ দেখি যারা প্রত্যয়ী কিন্তু অভ্যাস আর গড়ে তুলতে পারেন না। ২০১৬ সালে আমি প্রথম জানতে পারি, কোন কাজ যদি টানা ২১দিন গড়ে তোলা যায় তা হলে তা একটি দারুণ অভ্যাসে পরিণত হয়।
আমরা জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে নিয়মিত যা করি তাই অভ্যাস হয়ে ওঠে। আবার কোন কোন কাজ সপ্তাহে করি-তাও অভ্যাসে পরিণত হয়। নিয়মিত মানে হচ্ছে প্রতিদিন যে কাজ করবো আমরা তাই কিন্তু অভ্যাসে পরিণত হওয়ার সুযোগ থাকে। নিয়ম শব্দটা অভ্যাসের সঙ্গে ভীষণভাবে জড়িত। আপনি যদি সকাল উঠতে চান, সেই চাওয়া যদি শুধুই চাওয়া থাকে তাহলে আপনি শেষ। চাওয়ার সাথে নিয়মের সম্পর্ক যোগ করতে হবে।
কোন কিছু প্রতিদিন করা মানে কিন্তু আমাদের সেই কাজটি নিয়ে বেশি ভাবনার সুযোগ থাকে না। এই যেমন দাঁত ব্রাশ করা, আমরা কি ভীষণ চিন্তায় পড়ি এই কাজ নিয়ে?
—
প্রশ্নোত্তরের সামাজিক যোগাযোগ মাধ্যম কোরাতে আরও যা পড়তে পারেন:

এক্সপার্ট হবেন, না বিগিনার?


আমরা কোন কাজে কিভাবে অভিজ্ঞ হই? কোন কাজ বার বার করার অভিজ্ঞতা থেকেই আমাদের অভিজ্ঞ হয়ে ওঠা। এই পথ-পরিক্রমায় আমাদের মধ্যে নির্দিষ্ট কিছু বিশ্বাস তৈরি হয়। আমাদের নিজেদের সক্ষমতা, আমাদের দ্বারা কি সম্ভব, কি অসম্ভব-এসব আমাদের মধ্যে জন্ম নেয়। এখানেই মূল সমস্যা দেখা যায়, এসব বিশ্বাস আমাদের পেছন থেকে আটকে রাখে। কোন কাজ ঠিক মতো করাই আসলে একমাত্র উপায় না। যে বিশ্বাসের কারণে আমরা পথে যতটুকু গিয়েছি, বাকিটুকু একই বিশ্বাসের জোরে যেতে পারবো কিনা সেটা একটা প্রশ্ন থেকে যায়।

এক্সপার্ট আর মাস্টার শব্দ নিয়ে আমরা তেমন একটা মাথায় নেই না। আপনি কোন বিষয়ে এক্সপার্ট হতে চান কিংবা মাস্টার হতে চান তা নির্ভর করে আপনার মনের ওপর। মাস্টার হতে চাইলে আপনার কাজ শুরু করতে হবে বিগিনার্স লেভেল। মাস্টার হতে চাইলে এক্সপার্ট দৃষ্টিভঙ্গিতে আটকে থাকলে চলবে না। শুরু করতে হবে বিগিনার্স লেভেল থেকে।

জেন বৌদ্ধিক আদর্শের একটি কথা আছে শোশিন, shoshin (初心)। শোশিন মানে হচ্ছে বিগিনার্স বা নবিশ মন। যে মন সব নতুন কিছু গ্রহণ করতে পারে আর প্রাক্তন ধারণা থেকে মুক্ত।

বিগিনার্স মাইন্ডে অনেক সম্ভাবনা থাকে, এক্সপার্ট মাইন্ডের সুযোগ বেশ কম থাকে। বিগিনার্স লেভেলের কথা মনে করুন। আপনার প্রথম সাঁতার শেখা বা ক্রিকেট খেলার কথা মনে করুন, কিংবা ক্যারিয়ার বা পড়াশোনার শুরুর দিকে। তখন শেখার উপায় কি ছিল? তখন সামনে কতগুলো পথ খোলা ছিল? বিগিনার্স লেভেলে আমাদের সামনে অনেক সম্ভাবনার পথ খোলা থাকে।

নবিশ অবস্থায় আমাদের মন ভুলের ঊর্ধ্বে থাকে, কিন্তু এক্সপার্ট লেভেলে আমরা ভুল মেনে নিতে পারি না। বিগিনার্স লেভেলে আমরা নিজেরা নিজেদেরকে ভুলকে মেনে নিতে পারি। যেহেতু আমাদের ভুল করা সম্পর্কে তখন জড়তা থাকে না, তখন আমাদের ভালো করার সুযোগ থাকে। কিন্তু এক্সপার্ট লেভেলে চলে আসার পরে আমরা ভুল মেনে নিতে পারি না। তখনই গ্রোথ একটি পর্যায়ে আটকে যায়। তখন আমাদের মধ্যে ‘অপিনিয়ন’ বা ভাবনা তৈরি হয়। অনেক কিছুই আমরা মেনে নেই না। বিগিনারদের মত চিন্তা ভাবনা থাকলে আমাদের ঘোরাঘুরি করে নতুন করে জানার সুযোগ থাকে। নতুন নতুন বিষয় সম্পর্কে তখন আমরা নিজেরা নিজেদের আগ্রহী করে তুলতে পারি। শিশুদের দিকে তাকালে বিষয়টা দেখা যায়। শিশুরা যেমন সব জানতে চায়, সব শিখতে চায়-বিগিনার মাইন্ড হলো তেমনি একটি উপায়।

একজন এক্সপার্ট:
-কোন কাজ করার সঠিক পথটা জানে।
-নিজের সক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী।
-আগের অভ্যাস, ধারণা থাকে যা নতুন কিছু শিখতে বাঁধা দেয়।
একজন বিগিনার:
-কাজ করার অনেক পথ সম্পর্কে জানতে পারে। কোনটি সঠিক, কোনটি বেঠিক হতে পারে।
-সে জানে যে সে অনেক কিছু জানে না।
-একটা খালি মন নিয়ে নতুন তথ্য ও ভাবনা গ্রহণের জন্য তৈরি থাকে।
এবার ভাবুন কে হতে চান?

Sunday, August 4, 2019

#HAPPINESSPROBLEM: নিজের অবস্থান বোঝানোর দরকার নেই



হারুকি মুরাকামির বিখ্যাত একটি লাইনের কথা মনে পড়ছে, জীবনের কিছু কিছু বিষয় আছে যা এতটাই জটিল যে কোন ভাষাতে তা প্রকাশ করা সম্ভব না। আমরা প্রায়শই নানা কারণে নিজের অবস্থান, নিজের কথা অন্যের কাছে বলার চেষ্টা করি। আসলেই কি সেই চেষ্টার কোন দাম আছে? #HappinessProblem সিরিজের অংশ হিসেবে লিখাটা লিখছি।
নানান পরিস্থিতিতে আমরা নিজের অক্ষমতা বা জড়তা অন্যদের কাছে বোঝানোর চেষ্টা করি। দিন শেষে আসলে কেউ আমাদের বিষয় নিয়ে ভাবে না। সবাই আসলে যার যার বিষয় নিয়ে ব্যস্ত। নিজের দিকেই ভাবুন না, অন্যদের কতটা কথা আপনি শোনেন? যতটুকু কাজের প্রয়োজন হয়, ততটুকুই আমরা শুনি-এর বাইরে তো আর আমাদের কোন কনসার্নই থাকে না। আমরা নিজের বেলায় নিজের কথা প্রকাশে যতটা গুরুত্ব দেই, অন্যের কথা শুনতে বা বুঝতে কি ততটা সময় দেই? পুরো দুনিয়াটাই এমন, নিজের অবস্থান বলতে সবাই আগ্রহী, কিন্তু অন্যকে বুঝতেই আমাদের যত সমস্যা।
আমরা নিজেদের ‘Why’ বিষয়টা যতটা না বোঝানোর চেষ্টা করি, অন্যেরটা কি শুনি? আমি অনেক সময় বুঝি না, আমাদের আসলে কেন নিজেকে অন্যের কাছে বোঝাতে হবে। যেটা ফ্যাক্ট বা রিয়েলিটি তা এমনিই প্রকাশিত-তা বোঝাতে বেশি কিছুর দরকার কি হয়? আমরা আসলে সবার কাছে ভালো সাজতে বা ভালো থাকতে নিজেকে বোঝানোর চেষ্টা করি। আমরা সব জায়গাতে নিজের গুরুত্ব বাড়াতে বা ফিট হিসেবে উপস্থাপন করতেই নিজের অবস্থান বোঝানোর চেষ্টা করি।
আমরাও ভুলে যাই যে, আমরা যখন অন্যের কথা বোঝার মানসিকতা রাখি না, তখন কেন অন্যের কথা শুনি বা নিজের কথা বলি? নিজেকে জ্বালিয়ে অন্যকে উষ্ণ রাখার কি দরকার?

যেভাবে সব সময় বিনয়ী থাকা যায়


আমার ইগো ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, এভাবেই আমার এক বন্ধু নিজের সম্পর্কে আমাকে জানায়। 

ফেসবুক ও ইনস্টাগ্রামে যত লাইক বাড়ছে, দিনকে দিন তার ইগো বড় হচ্ছে। কিভাবে ইগো কমানো যায়?
বেশ কঠিন একটি প্রশ্ন। ইগো বিষয়টার সঠিক ব্যবহারিক বাংলা বেশ কুয়াশাচ্ছন্ন। ইগো আসলে কি নেতিবাচক না ইতিবাচক তা নিয়েও যথেষ্ট বিতর্ক দেখা যায়। আসলে ইগো কে?

নিজেকে অন্যের সাথে কখনও তুলনা করা ঠিক না। তুলনা করার মন মানসিকতা আমাদের আনন্দ কেড়ে নেয়। আপনি যখন থেকে নিজেকে অন্যদের সাথে তুলনা করা শুরু করবেন, তখনই আপনি নিজেকে হারিয়ে ফেলবেন।

নিজেকে জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানাতে হবে। জীবনের হাজারো দিক, কেউ এক ক্ষেত্রে ব্যর্থ হলে অন্য ক্ষেত্রে সে সফল হতেই পারে। বিশ্বকাপ ফুটবলের কথা চিন্তা করুন, ফাইনালে যে দল হেরে যায় সে দলেরও কিন্তু একজন ক্যাপ্টেন থাকে। ক্যাপ্টেন কিন্তু সব সময়ই ক্যাপ্টেন।

আমরা খুব সাধারণ অর্থে টাকা পয়সা বা প্রভাব দেখে মানুষকে বিচার করি। যা আসলে সব সময়ই ভুল। অন্যের কথা মাথায় নিলেই সব সময় বিপদ।




স্ট্রেঞ্জারদের সঙ্গে গল্প করুন আইডিয়া পেতে





টম হ্যাংকসের বিখ্যাত সেই সিনেমার কথা আছে অনেকেরই। এক পার্কের পাশে বাস স্ট্যান্ডে বসে ফরেস্ট গাম্প নিজের জীবনের গল্প করছিলেন অপরিচিত সব মানুষের সঙ্গে। কোন কারণে ছাড়াই গল্প করে যাচ্ছিলেন গাম্প, আর মানুষের কিছুটায় ইচ্ছায় অনিচ্ছায় শুনছিলেন তার গল্প। কেউ কি টের পাচ্ছিল যে গাম্প তারকাদের তারকা তখন? আমরা চলার পথে সাধারণত অপরিচিত বা স্ট্রেঞ্জারদের সঙ্গে কথা বলতে চাই না। যেহেতু আমাদের সংস্কৃতিতেই আছে ‘অপরিচিত কারও দেয়া কিছু খাবেন না’, এই অবিশ্বাসের মধ্যে কি আর কথা বলা যায়? তার উপর নানান গুজব তো আছেই।

আমেরিকায় মিলেনিয়ালসদের একটু সিনিয়ররা পরামর্শ দেন অপরিচিতদের সঙ্গে গল্প করতে।
আমেরিকানরা এমনিতেই স্মলটকের জন্য বিখ্যাত। সেখানে অপরিচিতদের সঙ্গে গল্প জুড়ে দেয়ার কারণটা তেমন জানা যায় না। আসলে আমরা এখন যেভাবে ফেসবুক আর ইনস্টাতে আটকে আছি, সেখানে পাশের মানুষের খোঁজও নিতে চাই না আমরা। গল্প করার একটা কারণ মনে হয়, নতুন নতুন আইডিয়া পাওয়ার জন্য অপরিচিত মানুষরা দারুণ একটা সোর্স। নতুন স্টার্ট-আপ আইডিয়া কিংবা লেখার আইডিয়ার জন্য অপরিচিতদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন অনেক বিশ্লেষক। সিনেমার বিখ্যাত স্ক্রিপ্ট রাইটারদের নাকি এই অভ্যাস আছে। আমরা চলার পথে যেভাবে দুনিয়া দেখি, পরিচিত মানুষেরাও একইভাবে দুনিয়া দেখে। সেখানে নতুন অপরিচিত মানুষের ভাবনায় আমাদের মনোযোগ টানতে হবে, নতুন গানের মতো। একেকটি নতুন গান যেমন নতুন শব্দ ও বাক্য নিয়ে তৈরি হয়, তেমনি অপরিচিত মানুষরাও নতুন আইডিয়ার জন্য দারুণ উৎস।


কমিউনিকেশনে মন দিন, নির্ভুলের দিকে নয়


পৃথিবীটা সরল-ভাষায় সাদা-কালো নয়, এখানে পারফেক্ট বা নির্ভুল বলে আসলে কিছু নাই।আমরা কথা বলা কিংবা কোন কমিউনিকেশনে কি বলতে চাই তার চেয়ে কি বলছি তা শুদ্ধ অশুদ্ধ বা কতটা ঠিক সেটি নিয়ে বেশি দুশ্চিন্তা করি। আমরা সঠিক-বেঠিক চিন্তা করতে করতে কখন যে বেশি কথা বলে ফেলি সেদিকে মনোযোগ দিতে পারি না। 

আমরা যদি আসলে কোন বিষয় বা বক্তব্য ১৪০ শব্দে বা ১৬০ শব্দে প্রকাশ করতে না পারি তাহলেই সেখানেই বেশি নয়েজ তৈরি হবে। মেসেঞ্জারের এই দুনিয়াতে আমরা প্রতি মুহূর্তেই বার্তা পাঠাই, আসলে বেশিরভাগ বার্তাই নয়েজ। কি বলছি, কি শুনছি-কোন কিছুতেই আমাদের নিয়ন্ত্রণ নাই। যা বলতে চাই, তার আগে পরে এত বিশেষণ, এত কথা বলি যে মূল কথাই হারিয়ে যায়। পত্রিকায় যেমন শিরোনামে পুরো রিপোর্টের সারমর্ম থাকে, কেউ পড়ুক না পড়ুক শিরোনাম দেখে ৪৬ শতাংশ বুঝে যায়, তেমনি হওয়া দরকার আমাদের বার্তাগুলো।

মূল কথা মূল রাখাই ভালো, কোন পারস্পেকটিভ যোগ করার কোন মানে নাই। এটা অনেকটা অংকের ২+২=৪ এর মত, বেশি বললেই বেশি নয়েজ আর তখনই অন্যরা কেউ বুঝবে না।

কমিউনিকেশনের আরেকটা বল ভুল হচ্ছে “I am right and you are wrong”, এটা মারাত্মক-খেয়াল রাখতে হবে। আমি মনে মনে বিশ্বাস করি, ছেড়ে দিয়ে যদি জেতা যায় তাহলে ছেড়ে দিন। আটকে আঁকড়ে ধরে যন্ত্রণার কোন মানে নেই।



নিজেকে সেরা মনে করার ডার্ক সাইড যত

আত্মবিশ্বাস সব সময়ই সাফল্যের একটি মাপকাঠি। ব্যক্তিত্বের জোর বা কোন কাজে কেমন দক্ষ আমাদের তা টের পাওয়া যায় আত্মবিশ্বাসের নানান ছবির মাধ্যমে। আত্মবিশ্বাস নির্ধারণ করে অন্যরা আসলে আমাদের সঙ্গে কেমন আচরণ করে, কিংবা আমরা কে কি কতটা দৌড়াতে পারি।
আত্মবিশ্বাসের বিপরীত, অহংকার বা অ্যারোগেন্সি। অদ্ভুত ভাবে আত্মবিশ্বাসের পুরোপুরি উল্টো অহংকার না, এটা অনেকটা একই স্কেলের ১৯ আর ২১ অংক। আত্মবিশ্বাস যদি ১৯ নম্বরে থাকে, তাহলে একটু সামনেই ২/৩ সংখ্যা পরে থাকবে অ্যারোগেন্সি। কেউই আসলে অ্যারোগেন্টদের পছন্দ করে না। অদ্ভুতভাবে বলা যায়, অ্যারোগেন্সির সঙ্গেও আত্মবিশ্বাস জড়িত। বিনয় বা স্থিরতা বিহীন আত্মবিশ্বাসকে বলা হয় অ্যারোগেন্সি। নিজেকে নিয়ে আত্মবিশ্বাস যখন নির্দিষ্ট মাত্রা ছাপিয়ে যায়, তখনই নানা বিপদ শুরু হয়। আর আমাদের চারপাশে তেমন মেন্টররাও থাকে না যে, যারা আমাদের ভুলগুলো ধরিয়ে দেবে। কখন যে উপরে উঠতে উঠতে আমরা রকেটের মধ্যে প্রাইম পজিশন থেকে আবার নিচে নামতে শুরু করি, তা টেরই পাই না আমরা।

নিজেকে নিয়ে আত্মবিশ্বাসের অনেক ডার্ক সাইড আছে, যেটা আমাদের খেয়াল রাখা দরকার।
কমফোর্ট শব্দটি ভুলে যান ।

আত্মবিশ্বাস বা অ্যারোগেন্সির সঙ্গে কমফোর্ট শব্দটি ভীষণভাবে জড়িত। কমফোর্ট বিষয়টিই সব সময় খুঁজি আমরা। দামী স্যালারি, সুন্দর বাড়ী আর সাফল্যের দিকে ছুটতে আমরা নিজেদের আত্মবিশ্বাস গড়ে তুলি। এসব অর্জনের পরে আমরা অ্যারোগেন্ট হয়ে যাই। কমফোর্ট জিনিষটা জীবনে আসা শুরু করলেই আমাদের গোলের দিকে যাওয়া কঠিন হয়ে পড়ে।
আমরা সফল হওয়ার পথে কিংবা পরে নিজেরে জোর খাটাতে চাই। আমি শ্রেষ্ঠ, আমিই সব-এসব আমাদের মনের মধ্যে ঢুকে যায়। এসব ভাবনা আমাদের বিনয়ী হতে দেয় না, আমরা হোমো সেপিয়েন্স হওয়ার বদলে হোমো অহংকারী হয়ে যাই।


—
প্রশ্নোত্তরের সামাজিক যোগাযোগ মাধ্যম কোরাতে আরও যা পড়তে পারেন:

অ্যাডাপ্টিভ থিংকিং বা টপ গান পাইলটের মত চিন্তা করবেন যেভাবে


১৯৬৮ সালে প্রথম আমেরিকাতে অ্যাডাপ্টিভ থিংকিং বিষয়টার চর্চা শুরু হয়। সেবার মার্কিন বিমান বাহিনী ভিয়েতনামে বিমান হারাচ্ছিল অনেক। বিমান হামলা থেকে বিমান ও পাইলটদের বাচাতে অ্যাডাপ্টিভ থিংকিং শুরু করে তারা।
অ্যাডাপ্টিভ থিংকিং হচ্ছে যে কোনো পরিস্থিতিতে অপ্রত্যাশিত ঘটনার মধ্যে তড়িৎ সম্ভাব্য সিদ্ধান্তগুলো ভেবে বের করে বেস্ট সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা। যে কোনো ডগফাইটে পাইলটদের অ্যাডাপ্টিভ থিংকিংয়ের ওপর ভরসা করতে হয়। মুহূর্তের মুহূর্তে সেখানে দিক পরিবর্তিত হয়, তড়িৎ কিন্তু বেস্ট সিদ্ধান্ত না নিলে ঘটতে পারে মারাত্মক কোন দুর্ঘটনা।
আমার প্রতিদিন জীবনে একই স্টাইলে একঘেয়ে চলার চেষ্টা করি, যে কারণে আমাদের চিন্তাও ফিক্সড হয়ে যায়। বিষয়টা এমন যে, গাড়ি ডানে যাবে না বামে। এর বাইরে আমরা চিন্তা করতে পারি না। আমাদের চিন্তা গাড়ির মতই রাস্তার মোড়ের মত আটকে থাকে। হুট করে কোন ঘটনা ঘটলে তখন আমরা সিদ্ধান্তহীনতায় পড়ে যাই। অ্যাডাপ্টিভ থিংকিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্তহীনতা কাটানো যায়।
নিউরোসার্জনদের কথা চিন্তা করুন। অপারেশনের সময় হুট করে মস্তিষ্কের কোন একটি জায়গায় রক্তপাত শুরু হলে তখন তারা অ্যাডাপ্টিভ থিংকিংয়ের মাধ্যমেই সমস্যার সমাধান করে।
অ্যাডাপ্টিভ থিংকিংয়ের সঙ্গে think well যেমন জড়িত তেমনি think flexibly ও quickly বিষয়টি জড়িত।
অ্যাডাপ্টিভ থিংকিং বাড়ানোর ৩টি উপায় আছে:
কার্যকর পরিকল্পনা
নিয়মিত প্রোগ্রেসে মনিটর করা
চিন্তা শিফট করার দক্ষতা
প্রতিদিন নিয়মিত একটি নেতিবাচক পরিস্থিতি তৈরি করে তার মতো করে সমস্যা সমাধানের চর্চা করার অভ্যাস করা প্রয়োজন আমাদের। ক্রীড়াবিদরা এমন করে প্র্যাকটিস করে। ডার্বি রেসের ঘোড়াদেরকেও বড় বড় লাউড স্পিকার-ওয়ালা ফেক শব্দের মধ্যে প্র্যাকটিস করতে হয়।
ডাইভারজেন্ট থিংকিং বিষয়টিও সঙ্গে সঙ্গে শেখা জরুরী। স্কুল কলেজে শেখানো হয়, কনভারজেন্ট থিংকিং। একই কাজ বারবার করে বাড়ির কাজ দেয়া হয়, সেখানে বুদ্ধি চর্চার সুযোগ কম থাকে।


কেন আমরা দুশ্চিন্তা করি (এবং তা কিভাবে বন্ধ করা যায়)

‘আমি আসলে যে কাজ করি তারচেয়ে আমি বেশি সময় ও এনার্জি নষ্ট করি কাজটির জন্য চিন্তা করে। আমার চেয়ে সরল জীবন যাপন করার কথা সেখানে আমি দুশ্চিন্তার বল খেলি প্রতিদিন।’

আমার এক পরিচিত মানুষের অভিযোগ এটা। এটা আসলেই কিন্তু সত্যি, আমরা আসলে যা চিন্তা করি তা কি চিন্তা না দুশ্চিন্তা? আমরা মাথার অনেকটা এনার্জি নষ্ট করি এসব দুশ্চিন্তার জন্য। চাপগ্রস্থ হওয়া ও দুশ্চিন্তা আমাদের জীবনকে কখন যে এলোমেলো করে দেয়া তা আমরা টের পাই না।

দুশ্চিন্তার অন্যতম খারাপ দিক হচ্ছে, দুশ্চিন্তা আমাদের বেঁচে থাকা থেকে জীবনকে ডাকাতি করে নিয়ে যায়। অর্থনীতিবিদদের হিসেবে, দুশ্চিন্তার আসলে অনেক বেশি অপরচুনিটি কষ্ট আছে। আমরা কাজ করার বদলে দুশ্চিন্তা করি, সেক্ষেত্রে কাজ করার চাইতে দুশ্চিন্তা করি আমরা। মনোবিজ্ঞানের ভাষায়, দুশ্চিন্তা হচ্ছে মানসিক ভাবে দুশ্চিন্তা হচ্ছে এমন কোন প্রচেষ্টা যেখানে আসলে সমস্যার সমাধানে কিংবা সমস্যা বলতে কিছু নেই। দুশ্চিন্তার কোন বাস্তবিক ফলাফল নেই, যা আমরা কখনই বুঝতে পারি না। তবে, অন্যদের দেখানোর জন্যও আমরা দুশ্চিন্তার শো অফ করে থাকি। হাই লেভেল অব স্ট্রেস আর অ্যাংজাইটি না থাকলে আমরা সফল না, এটাও সমাজে কেন জানি প্রতিষ্ঠিত। আপনি যখন দিনের বেশির ভাগ সময় দুশ্চিন্তার জন্য ব্যয় করবেন, তখন সত্যিকার অর্থের প্রোডাক্টিভ কিংবা সৃজনশীল হওয়া বেশ কঠিন।
মাইন্ডফুলনেস শেখার মাধ্যমে দুশ্চিন্তা কমানো যায়। আপনি এখন কি শ্বাস নিচ্ছেন কিনা সেটা একটু পরীক্ষা করুন, দুশ্চিন্তা অন্য দিকে চলে যাবে।

Sunday, July 21, 2019

যেভাবে সময় ‘স্লো’ করবেন

সময় কি টিভি সিনেমার মতো স্লো বা স্পিড আপ করা যায়? যখন প্রেমিকার সাথে গল্প করেন, তখন ২/৩ ঘণ্টা কখন কেটে যা তা কি টের পাই আমরা? আমার পরীক্ষার হলে ৩০ মিনিটের কুইজ টেস্ট যেন মনে হয় ৫/৬ ঘণ্টা হয়ে গেছে।

যখন আমরা আনন্দে থাকি তখন যেন সময় উড়ে যায়। চোখের পলকেই ২ মিনিট ২ ঘণ্টা হয়ে যায়। আবার যখন আমরা অলস হয়ে বসে থাকি, তখন ৩ মিনিটও ৩ ঘণ্টা মনে হয় আমাদের। 
দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে আমাদের সময় স্লো না দ্রুত গতিতে ছুটছে। 

পাওলো কোহেলোর দ্য আলকেমিস্ট যারা পড়েছেন, তারা একটা ব্যাপার জানেন। পাওলোর ভাষ্যে, যখন মানুষ প্রতিদিনের সূর্য উদয়ের কথা ভুলে যায় তখন প্রতিদিনই একই দিনের মত মনে হয় আমাদের।আমাদের চারপাশের কত কিছুই না আমরা এড়িয়ে যাই। একটা রুটিন লাইফের অংকে আটকে থাকি আমরা। আমাদের প্রতিদিনই জীবন এতই এক রকমের যে আমাদের চোখ বন্ধ করে দিয়েও আমরা অফিসে বাড়ি থেকে পৌঁছে যেতে পারি। আমরা ধরেই নেই পৃথিবী বা আমাদের চারপাশ ভীষণ রকমের স্থির। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নজরেই আনি না। এজন্যই আমাদের মনে হয় Life is a blur!

শেষ কবে আকাশে সোনালি মেঘ দেখেছেন? আমি ব্যক্তিগতভাবে ভোরে উঠে সোনালি মেঘ দেখার চেষ্টা করি, সেটা একটা নেশাই কিন্তু!

শেষ কবে গোলাপের গন্ধ শুঁকেছেন? দেখি তো প্রতিদিন, এমন উত্তরটাই দেবেন অনেকেই। নাকের কাজ কি শুধু পারফিউমের গন্ধ নেয়া? গন্ধ আর ঘ্রাণের মধ্যে পার্থক্য করতে পারেন নাক দিয়ে?
আপনি যখন বেঁচে থাকা শিখে যাবেন, তখনই আপনার কাছে সময়টা স্থির মনে হবে।



পাওলো কোহেলোর দ্য আলকেমিস্ট যারা পড়েছেন, তারা একটা ব্যাপার জানেন। পাওলোর ভাষ্যে, যখন মানুষ প্রতিদিনের সূর্য উদয়ের কথা ভুলে যায় তখন প্রতিদিনই একই দিনের মত মনে হয় আমাদের।

আমাদের চারপাশের কত কিছুই না আমরা এড়িয়ে যাই। একটা রুটিন লাইফের অংকে আটকে থাকি আমরা। আমাদের প্রতিদিনই জীবন এতই এক রকমের যে আমাদের চোখ বন্ধ করে দিয়েও আমরা অফিসে বাড়ি থেকে পৌঁছে যেতে পারি। আমরা ধরেই নেই পৃথিবী বা আমাদের চারপাশ ভীষণ রকমের স্থির। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নজরেই আনি না। এজন্যই আমাদের মনে হয় Life is a blur!

শেষ কবে আকাশে সোনালি মেঘ দেখেছেন? আমি ব্যক্তিগতভাবে ভোরে উঠে সোনালি মেঘ দেখার চেষ্টা করি, সেটা একটা নেশাই কিন্তু!

শেষ কবে গোলাপের গন্ধ শুঁকেছেন? দেখি তো প্রতিদিন, এমন উত্তরটাই দেবেন অনেকেই। নাকের কাজ কি শুধু পারফিউমের গন্ধ নেয়া? গন্ধ আর ঘ্রাণের মধ্যে পার্থক্য করতে পারেন নাক দিয়ে?
আপনি যখন বেঁচে থাকা শিখে যাবেন, তখনই আপনার কাছে সময়টা স্থির মনে হবে।




Wednesday, July 10, 2019

দ্য আর্ট অব পিচ, স্পিচ না

VIA

বেঁচে থাকার জন্য সব সময়ই আমাদের ‘পিচ’ করতে হয়। পিচ শব্দটি বাংলা পরিমণ্ডলে বেশ নতুন হলেও প্রয়োগ বেশ পুরাতন। জীবনে যাই করেন না কেন, কোন না কোন সময় ‘পিচ’ করতে হয়। পিচের সরাসরি কোন বাংলা নেই। কিন্তু এটাকে ‘বিক্রয় সংশ্লিষ্ট যোগাযোগ কৌশল’ হিসেবে প্রকাশ করা যায়। কিছু বিক্রি করতে চাইলে আপনাকে পিচ করতেই হবে। আপনি হয়তো জানেনই না সেই ছোট বেলা থেকে পিচ করে আসছেন আপনি। একটি কলম বিক্রি কিংবা ইন্টার্ভিউ বোর্ডে ‘ইন্ট্রডিউস ইয়োরসেলফ’ প্রশ্নের উত্তরে আমাদের কলম বা নিজেকে বিক্রি করতে হয়, পুরো প্রক্রিয়াই পিচ।

জীবনটা আসলে হাজার হাজার পিচের একটি সিরিজ-মাত্র। প্রেমিকার সামনে কিংবা বসের সামনে পিচ করছেন, করতেই হবে।

বেশির ভাগ-ক্ষেত্রেই আমরা পিচ আর স্পিচের মধ্যে পার্থক্য করতে পারি না। স্পিচ হচ্ছে হাতি, আইমিন জাতির উদ্দেশ্য ভাষণ। ভাষণ দেয়া হয় ভাসিয়ে দেয়ার জন্য। আর পিচ হচ্ছে সরল অংক, দুই লাইনে ১৪০ শব্দে সব কথা শেষ। ১৪১ হলেও আপনি শেষ। বেশির ভাগ সময়ে আমরা ১৪১কে ছাপিয়ে ব্রায়ান লারার ৫০১ রানকে হারিয়ে দেই কথার বন্যায়।

আমার নিজের পিচের মাত্রা খুব ভালো না। যে কারণে নিজের জন্যই এই পোস্টটি লিখছি।

যেভাবে পিচ করতে হয় দারুণভাবে:

নিজের আগ্রহ না, অন্যরা কি চায় সেটাই সব যেকোনো কথার শুরুতেই আমরা, আমি অমুক-আমি তমুক; আমি এই করি বা “This is my business and here’s what we do” লাইন দিয়ে কথা শুরু করি। যা বেশ পচা একটা লাইন। এসব লাইন কেউ শোনে না। প্রথমেই শুরু করতে হবে, অন্যরা কি চায় তা নিয়ে। কারও কাছে নিজেকে বিক্রি করতে চাইলে তার অফিসের কোন সমস্যায় আপনার মত মানুষ দরকার তা নিয়ে শুরু করুন। কাউকে আপনার ব্যবসায় বিনিয়োগ করাতে চাইলে, তার বিনিয়োগ কেন নিরাপদ হবে তা নিয়ে কথা শুরু করুন।

কোন প্রতিক্রিয়া নাই মানে আসলে ‘না’

আপনার পিচে যদি খুব বেশি ভ্যালু, খুব বেশি পয়েন্টস থাকে-তাহলে ধরে নিতে হবে আপনার কথা কেউ শুনবেই না। আপনার কথা কেউ গায়ে নিবে না। গায়ে নিবে না মানে হচ্ছে আপনার কথা কেউ শুনছে না, আর তা হচ্ছে না। যখনই দেখবেন কেউ শুনছে না, তখনই আপনাকে থেমে যেতে হবে। একটু বিরতি দিয়ে অন্য কোনভাবে পিচ শুরু করতে হবে। গুগল সার্চ করতে হবে

যার সঙ্গে কথা বলছেন, যাদের পিচ করবেন তাদের সম্পর্কে কতটা জানেন? ৩০ সেকেন্ডের গুগল সার্চ করে দেখুন। যে ফুড ডেলিভারি ব্যবসা নিয়ে আগ্রহী না, তাকে ফুড ডেলিভারি ব্যবসায় বিনিয়োগের অনুরোধ কেন করবেন? সব কথা প্রথমেই নয়

পিচ প্রথম প্রেম না। সব কথা, সব কিছু প্রথম মিটিংয়ে বলা যাবে না। প্রথম ইমেইল বা টেক্সটে সব আইডিয়া শেয়ার করা ঠিক হবে না।

অ্যাভোয়েড ওভারসেলিং

এক বছরের মধ্যে পৃথিবীর সব দরিদ্রতা দূর করে দিব।
বোল্ড ভিষন ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু বেশি কখনই না। Sell the dream. Don’t oversell the dream. সবকিছুতে সম্পর্ক আনুন

আপনি কিছু একটার মাধ্যমে যার সঙ্গে কথা বলছেন তার সঙ্গে যোগাযোগ স্থাপন করুন। সিএনজি ড্রাইভার যদি আপনার এলাকার হয়, তাহলে আপনার যাত্রা একটু দারুণ হয় না?

শর্ট ও শার্পShort and sharp is key.
তিন বাক্যে কথা বলা শেষ করুন! ১৪০ শব্দে সব বলা শিখুন। যত কম কথা, তত স্পেসিফিক, তত কাজের।
নিজেকে ফ্যান হিসেবে কল্পনা করুন

মনে করুন আপনি মার্টিন লুথার কিংয়ের ভক্ত। তার মাধ্যমেই আপনি অনুপ্রাণিত, তার ফলোয়ার আপনি। যাকে বলছেন সেও কিংয়ের ভক্ত। তাহলে বিষয়টা কেমন দাড়ায়? যাকে পিচ করছেন তার পছন্দ জানুন।
সব কিছু হাস্যকর-ভাবে সরল করুন

সরলভাবে যেকোনো কিছু করার চেষ্টা করে দেখুন তো? কত কঠিন লাগে? -


VIA

মাথার মধ্যে চলছে কী?





কোন এক বিখ্যাত মনীষীর ভাষ্যে, তাকে কোন কাজ দেয়া হলে ৫ ঘণ্টা তিনি পরিকল্পনা করেন, আর এক ঘণ্টা কাজ করেন। আমরা মনীষীর কথা একটু উল্টোভাবে আমাদের জীবনে আনি। আমরা কেন জানি খুব বেশি মাথায় চিন্তা করি। অ্যা লট অব টাইম!

চিন্তা, দুশ্চিন্তা, চাপ, হতাশা-সবই চলে আমাদের মাথার মধ্যে। এটাকে টেকনিক্যালি preoccupied mind বলে। এবং অদ্ভুতভাবে বলা যায়, আমাদের ৯৯ ভাগ চিন্তাই কোন কাজের না। উইলিয়াম জেমসের ভাষায় বলা যায়, আমরা আসলে যা চিন্তা করি, তা কি আসলেই চিন্তা?

ইদানীং আমি খুব বেশি মাত্রায় প্র্যাকটিক্যাল ফিলসফি নিয়ে জানার চেষ্টা করার চেষ্টা করছি। বিষয়টা Practical philosophy, practical knowledge, practical books, practical work, আর practical advice-এর মত বিষয়ে যুক্ত।

প্র্যাকটিক্যাল বিষয়টি প্র্যাগম্যাটিজম ফিলোসফিক্যাল ধারণার সাথে যুক্ত। ১৯শতকে আমেরিকায় প্র্যাগম্যাটিজম ফিলসফি নিয়ে চর্চা শুরু হয়। চার্লস স্যান্ডার্স পিয়ার্স প্র্যাগম্যাটিজম ফিলোসফিক্যালের জনক। পরবর্তীতে উইলিয়াম জেমস প্র্যাগম্যাটিজম ফিলসফিকে জনপ্রিয় করেন।
উইলিয়ামের বিখ্যাত একটি কথা আছে। কথাটি হচ্ছে, যে কোনও দুশ্চিন্তা বা স্ট্রেসের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে একটির চেয়ে অন্যটি বাছাই করা। বিষয়টি এমন, একটি কারণের বদলে অন্য কারণে মাথা খাটানো।

প্র্যাগম্যাটিজম ফিলোসফিক্যাল ধারণায় মন হচ্ছে একটি টুল। আমাদের মনকে আমাদের পক্ষে কাজ করানো উচিত, বিপক্ষে নয়। আপনার সাইকেল যদি আপনার হয়ে কাজ না করে, আপনি যেখানে যেতে চান সেখানে না নিয়ে গেলে কি করা উচিত? যারা মনের ওপর নিয়ন্ত্রণ তৈরি করতে পারেন তারা বিশ্বাস করেন না এটা সম্ভব কিছু। তাদের দাবি, আমি এসব ছাড়া চিন্তা করতে পারছি না। 

প্র্যাগম্যাটিজম ফিলোসফিক্যাল ধারণায় মন নিয়ন্ত্রণ হচ্ছে সাইকেল চালানোর মত একটা স্কিল। আয়ত্ত করতে হয়। শেখার চেষ্টা না করে কে কবে সাইকেল চালানো শিখেছে বলুন? মন নিয়ন্ত্রণ করার শিখতে হবে, চর্চা করতে হবে। অন্য কথায়, আপনি কি চিন্তা করবেন তা নির্ধারণ করার জন্য আপনার মনকে সেই মাপের শক্তিশালী হতে হবে।কি চিন্তা করবেন না-তা প্রশ্ন নয়, কি চিন্তা করবেন-তা মনকে নির্ধারণ করতে হবে।

মাথার মধ্যে কি ভাবছেন, তা নিজে ভাবছেন না আপনাকে ভাবছে-সেটা খেয়াল রাখতে হবে। এভাবে নিশ্চয় ভাবেন:

• “আমার বস কি ভাবছে?”
• “আমি যদি ভুল করি তাহলে কি চাকরি চলে যাবে?”
• “সে কি আমাকে ভালোবাসে?”
• “আমার মনে হয় সে আমাকে ভালোবাসে না।”
• “আমি ব্যর্থ হবই।”
• “আমার জীবন এমন কেন?”
• “আমার জীবন কেন এমন অসাধারণ, যেখানে অন্যরা খারাপ আছে?”
• “আমার যদি ক্যান্সার হয়?”
• “মাশরাফি কেন বিশ্বকাপ খেলছে?”
• “আমি তো কোন কিছুই শেষ করতে পারছি না। আমার অপরাধ কি?”

এই লিস্ট লেখা শুরু করলে শেষ করা যাবে না। এসব সব রিয়েল শিট। এসব চিন্তায় আমরা ‘লো ফিল’ করি। লো ফিল করলে আমাদের মন ভালো থাকে না।

আমার একটা প্রশ্ন আছে, এসব চিন্তার কোন প্র্যাক্টিক্যাল প্রয়োগ আছে? হ্যাঁ?

অদ্ভুতভাবে ৯৯ শতাংশ এমন প্রশ্নের কোন বাস্তবতা নেই। এসব চিন্তার কোন ব্যবহারিক দিক নেই। যে সব চিন্তায় ইতিবাচক ভাবনা তৈরি হয়:


  1. যেভাবে সমস্যার সমাধান করা যায়। দুনিয়ার সব সমস্যাই আসলে উত্তর না পাওয়া প্রশ্ন। নিজের মস্তিষ্ককে আমাদের বেশি মাত্রায় সমাধানে যুক্ত করতে হবে। পৃথিবীর অনেক সমস্যায় এখনও আমাদের নাক গলানোর সুযোগ আছে কিন্তু!

  2. কোন কিছু বোঝা। বিগ ব্যাং কিংবা স্ট্রিং অপারেশন কি তা বোঝার চেষ্টা করেছেন কি?
    কিভাবে ইউজলেস থটস চিন্তা করা বন্ধ করবেন?
    অ্যাওয়ারনেস, এর বাইরে আর কোন কৌশল কি আছে?
    যখনই সাইকেল রাস্তা থেকে খাদের দিকে চলে যায় তখন আপনি কি করেন? সচেতন ভাবে সাইকেলের ঘাড় ধরে তাকে রাস্তায় নিয়ে আসেন না? এটাই করতে হবে।



Thursday, June 13, 2019

জীবনে আসলে সব কিছুই অর্জন করা সম্ভব..যেভাবে

জীবনে আসলে সব কিছুই অর্জন করা সম্ভব….যতক্ষণ না আমরা একবারে একটি করে কাজ শেষ করি। আমরা সবাই পেশাদার মাল্টিটাস্কার। এক হাতে ৫ কাজ নিয়ে না বসলে পেটের ভাতই হজম হয় না। বহু সফল ব্যক্তির বায়োগ্রাফি পড়ে দেখার পরে বুঝতে পারছি এটা আসলে সফল হওয়ার দারুণ এক টাইম-টেস্টেড কৌশল।
আমরা মানুষ, একমাত্র বুদ্ধিমান প্রাণী সম্ভবত যারা দুনিয়ার সব কাজ একসঙ্গে করার যোগ্যতা রাখি। আমরা প্রতিদিন নতুন নতুন কাজ শুরু করি পুরনো কাজ শেষ না করেই। অদ্ভুত।

হাজারও কাজ আমাদের দ্বিধার মধ্যে ফেলে দেয়। যে কারণে একটি কাজ করার সময় আমরা মনোযোগ স্থির রাখতে পারি না। আমরা মাল্টিপল গোল ঠিক, আর বিশ্বাস করি মাল্টি-টাস্কের মাধ্যমে সব করা সম্ভব। আসলে না।
আমাদের আসলে একটি নির্দিষ্ট মুহূর্তে একটি কাজ করা উচিত বা একটি বিষয়ে মন দেয়া দরকার, তা না করে একবারে দুনিয়ার সব কাজ নিয়ে বসি। এই অদ্ভুত সমীকরণে পিছিয়ে পড়ছি আমরা।

‘একবারে এক’ বা ‘ওয়ান থিং’ বলে যারা স্টার্ট-আপ সিইও বা ভালো ম্যানেজার আছে একটি কৌশল অনুসরণ করেন। জীবনের সব ক্ষেত্রেই একবারে এক কৌশলটি প্রয়োগের চেষ্টা করেন তারা।
আপনি একবারে কিন্তু ভালো চাকরি, সুস্বাস্থ্য, কিংবা ম্যারাথনে দৌড়ানো, বই লেখা, ইন্দোনেশিয়া ঘুরতে যাওয়া, কিংবা ব্যবসায়ে সফল হতে পারবেন না। কিন্তু পুরো জীবনে আপনি একটা একটা করে সব করতে পারবেন। বিষয়টা হচ্ছে প্রায়োরিটি দিয়ে একটা একটা করে কাজ শেষ করা। জীবনকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে নিতে হবে। আমি এই কৌশলটা সম্প্রতি শিখেছি। ক্যারিয়ার, স্বাস্থ্য, পড়াশোনা, অর্থ আর রিলেশনশিপে আমার সব কিছু ভাগ করে নিয়েছি।

প্রতিটি ক্যাটাগরিতে আমি একটি একটি লক্ষ্য ঠিক করে তার জন্য কাজ করছি। আমি এক ক্যাটাগরিতে দুটো কাজ পাশাপাশি রাখি না আর। আমি একই সঙ্গে দুটো বই লেখার প্রজেক্ট মাথায় নিচ্ছি না। একবারে এক করে কাজ এগোচ্ছি। এর পাশাপাশি আমি একবারে একটি স্কিল শেখার চেষ্টা করছি। আমরা অনলাইনে বসলে একসঙ্গে ফটোশপ, ডিজিটাল মার্কেটিং আর অ্যাকাউন্টিং সব শেখা শুরু করি। যে কারণে শেষ পর্যন্ত আসলে কিছুই শেখা হয় না।
নিজের জীবনের প্রেক্ষিতে আমাদের এসব ক্যাটাগরি ভাগ করে নেয়া উচিত। যখন ইচ্ছে তখন আমরা আমাদের জীবনকে নানা ভাগে ভাগ করতে পারি। যদি ক্যাটাগরি অনুসারে ভাগ না করেন তাহলে জীবনে কাঠামো বা স্ট্রাকচার গড়ে তোলা সম্ভব না। পরিবার, কর্মস্থল ও জীবন তিনভাগেও ভাগ করে নিতে পারেন। যদি জীবনে কোন স্ট্রাকচার না থাকে তাহলে জীবনে শুধু কেয়োস বা মহাগ্যাঞ্জাম তৈরি হবে। এবং মনে রাখা দরকার আমাদের যে, গ্যাঞ্জামের সময় সব এক সঙ্গে গ্যাঞ্জাম শুরু হয়। যা খুব খারাপ।
ছবিতে দেখুন। একটা একটা সাফল্য বড় না এক সাথে সবখানে দৌড়ে কিছুই অর্জন বড়?


নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করুনআমরা সাধারণ মানুষ তাই লক্ষ্য হিসেবে ঠিক করতে চাই, যা আমরা করতে চাই। আসলে তা করার আগে আমাদের মন ঠিক করতে হবে। ‘আমি সব করবো’, এই ভাবনার বদলে ‘আমার যা আছে তা নিয়ে আমি সন্তুষ্ট’, ভাবতে শিখুন। নিজের মনকে একবারে এক কাজে যুক্ত হতে অভ্যস্ত করতে হবে। একসাথে দুইকাজকে সরাসরি না বলতে হবে। নিজের উত্তেজনা নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি একবারে এক কাজ করা শিখতে পারেন। 
মাইন্ডফুলনেস বা স্টোয়িসিজম দারুণ বুদ্ধি হতে পারে এজন্য। এই দুই মতবাদ আমাদের বর্তমানে থাকতে শেখায়। একবারে এক কাজ করতে উৎসাহ দেয়।
এক কাজ করতে চর্চা করুনআজীবন মাল্টিটাস্কিং করে আসছি, এখন কি আমাদের আর সিঙ্গেল টাস্ক করতে আগ্রহ জন্মায়?আর প্রযুক্তির কল্যাণে তো একবারে এক কাজ করা অসম্ভব। এক্ষেত্রে যা করতে পারি:
-১৫মিনিট হেটে আসা যায় বিকেলে, মোবাইল কিংবা হেড-ফোন সাথে না নিয়ে
-পুরো একদিন মোবাইল ফোন এরোপ্লেন মুডে রাখা যায়
-যখন কোন মিটিং বা কনভারসেশনে থাকবেন কোনভাবেই মোবাইলে কথা বলবেন না
-মিটিংয়ে ইমেইল চেক করবেন না
বিং প্রেজেন্ট বা বর্তমানে থাকার সুবিধা হচ্ছে আমরা কম বিভ্রান্ত হতে পারি।
সব সময় জীবনে বড় করে সব দেখার চেষ্টা করুন। জীবন এখন হয়তো আপনার কাছে ১ মিনিটের ভিডিও, কিন্তু জীবনটা বড় সিনেমার মত। অনেকগুলো মুহূর্ত মিলে একটি বড় সিনেমা, একটি বড় জীবন। এক মুহূর্তে কখনই দুই কাজ করে ৩ ঘণ্টায় ৫টা করা সম্ভব নয়। You are the maker of your own life.




চেয়ার তত্ত্ব

আলিয়া ভাট আর শাহরুখ খানের সিনেমা ডিয়ার জিন্দেগী। ভারতের গোয়াতে শুটিং লোকেশন ছিল মুভিটা তাই দেখার লিস্টে ছিল অনেকদিন। সেই মুভিটায় শাহরুখ খান ওরফে ড. জাহাঙ্গীরের ভূমিকা ছিল একজন থেরাপিস্ট হিসেবে, আর আলিয়া ওরফে কাইরা ছিল মারদাঙা উড়াধুরা সেই লেভেলের একটা মানুষ-যার জীবনে আমাদের মতই আবেগ -অনুভূতি আর হতাশা ভর করে। এই মুভিতে কাইরার প্রেম করার মানুষ খোঁজা নিয়ে হতাশা ছিল। সেই হতাশায় দ্বিধায় ছিল কাইরা, সেখানেই থেরাপিস্ট ড. জাগ তাকে চেয়ার থিওরী বলে জীবনের দারুণ একটা কথা বুঝিয়ে দেয়।
চেয়ার তত্ত্বের প্রেক্ষিত: কায়রার প্রথম প্রেম ছিল একজন সিনেমা পরিচালকের সঙ্গে, এরপরে হয় একজন গায়কের সঙ্গে। দুজনেই সুর্দশন, কিন্তু কায়রার সঙ্গে তাদের জোড় আর গড়ে ওঠেনি।
চেয়ার থিওরী: আমরা দোকানে চেয়ার কিনতে যাই। গিয়েই কি হুট করে প্রথম যে চেয়ার পছন্দ করি, তাই কিনে বাড়িতে নিয়ে আসি? উত্তরটা নিশ্চয়ই, না! তো আমরা কি করি? অনেক দোকানে ঘুরি? অনেক চেয়ার দেখি। কোনটার রঙ পছন্দ হয়, কোনটার স্টাইল, আবার কোনটায় বসে মজা নেই, কোনটা বসলে আরাম পাওয়া যায় না। অনেক ঘোরাঘুরি করেই আমরা পছন্দের চেয়ার কিনি।
সিনেমার চেয়ার থিওরী: ডিয়ার জিন্দেগীতে ড. জাহাঙ্গীর কায়রাকে এভাবে জীবনসঙ্গী বেছে নেয়ার একটা কল্পনা ধরিয়ে দেন। জীবনসঙ্গী বিষয়টাও খোঁজার বিষয়- খুঁজতে হয়, বেছে নিতে হয়; তারপর তাকে জয় করতে হয়।
সিনেমার মত কি আর জীবন চলে? চেয়ার থিওরীটিকে বাস্তবে আনার চেষ্টার জন্যই এই পোস্টটা লিখছি।
চশমা তত্ত্ব: ডিয়ার জিন্দেগীর কথাটা ছিল, জীবনসঙ্গী খুঁজতে হয়। সেই খোঁজাকেই বাস্তবে খোঁজার চেষ্টা করেছি আমি। আমরা যখন চশমা কিনতে যাই, তখন যে চশমা পছন্দ হয় তাই কি কিনে নিয়ে আসি? মনে হয় না! একটু পরে দেখি, আয়নায় দেখি কেমন লাগে আমাদের। অন্যরা ভালো বললেও নিজের কাছে ভালো না লাগলে সেই চশমা আমরা কিনি না।
আমাদের জীবনটাও বেশ বড় অর্থেই এমনটা কিন্তু!
আমরা যখন প্রথম চাকরি পাই, ধরেই নিই সেই চাকরি আমাদের জীবনের সেরা চাকরি। অনেকটা সময় কাটানোর পরে অনেকক্ষেত্রেই মনে হয় “আমি এ কি করছি?”
“আমি এ কি করছি?”, অনেকটা জীবন কাটিয়ে দেয়া অনেক মানুষের কাছ থেকে এ প্রশ্ন জেনেছি। নিজেকেই তারা প্রশ্ন করেন, তারপরে কেউ কেউ উত্তরের জন্য উত্তর-দক্ষিণ মেরু পাড়ি দেন। আবার কেউ হতাশার চাপে একঘেঁয়ে জীবনের ঘানি টেনে কালো সব চুল সাদা করে ফেলেন।
চেয়ার থিওরীকে বাস্তবে এনে দেখা যেতে পারে। কোন সিদ্ধান্তই শেষ কিংবা চরম ধরে বসে নেয়া ঠিক না। একটার পর একটা অপশন তৈরি করে সামনে এগিয়ে নিতে যাওয়াটাই বোধহয় জীবন।

—–
ডিয়ার জিন্দেগীতে দারুণ একটি লাইন খুঁজে পেয়েছি, অনেক সময় সরল সমাধানই খুঁজে বের করা সরল কাজ। যে সরল কাজে আমাদের জীবনটা সরল হওয়ার সম্ভবনাই থাকে। আমরা কি করি? সব সময় কঠিন সমস্যা সমাধানে ব্যস্ত থাকি, কঠিনকে খুঁজতে গিয়ে হারিয়ে ফেলি জীবনের সহজ সঙ্গাকেই।
তখন শূণ্যতা ভর করে শুধু।

Original Link

অপেক্ষা কিসের জন্য?

ভবিষ্যতে ভালো কিছু হবে, আমরা এই প্রত্যাশায় বসে থাকি। ভবিষ্যতে ভালো চাকরি, ঘুরতে যাওয়া-সব হবে। সেই ভবিষ্যৎ আসলে আসবে কবে? একটি গাছের নিচে আমরা অপেক্ষা করতে থাকবো, আর ভবিষ্যৎ চলে আসবে? এমনটাই তো করি আমরা সাধারণ মানুষেরা। “Life to Happen” জীবনে যা ঘটবে তাই নিয়ে বসে থাকি আমরা। কেমন জানি ট্রেনে চড়ার মতো। ট্রেন স্টেশনে আসবে, আমরা মালপত্র নিয়ে ট্রেনে ওঠে বসব। ৮/৯ ঘণ্টা পরে ট্রেন আমাদের জায়গা মতো নামিয়ে দিবে। এটাই সরল অংক ধরে নেই আমরা জীবনের জন্য।

আসলেই কি আমরা বসে থাকবো, অপেক্ষা করবো? পিটার সেজ নামের এক ভদ্রলোকের টেড বক্তব্য দেখছিলাম, তিনি অপেক্ষা করতে মানা করেছেন। যারা সফল কিংবা দারুণ জীবন উপভোগ করেন তারা জীবনের জন্য অপেক্ষা করেন না। তারা প্রতিদিন জীবন তৈরি করেন। আমরা কালকের কথা মাথায় রেখে আজ অনেক কিছু করি না, যেটা ভুল। আজ যা করার কথা তাই করতে হবে।

জীবন হচ্ছে আয়নার মতো, আপনি নিজের ভেতর থেকে যা দিবেন, তাই আয়নাতে দেখতে পাবেন। আপনি বসে থাকলে আয়নায় কিছুই দেখতে পাবেন। এই মুহূর্তে যা করার কথা তাই করতে হবে।


Original Writer/Post Credit/Original Post Link

Disclaimer

Disclaimer: All the information on this website is published in good faith and for general information purpose only. Some content i...