Pages

Showing posts with label বায়োগ্রাফি. Show all posts
Showing posts with label বায়োগ্রাফি. Show all posts

Saturday, January 5, 2019

স্টিভ জবসের পথ-১ : প্রস্তাবনা

একটি রেস্তোরার অপেক্ষমান কক্ষে অপেক্ষা করছেন জে এলিয়ট, ৪৪, সদ্য ইন্টেল ত্যাগ করা কর্মকর্তা। বসে বসে নিজের "দূর্ভাগ্যের কথা " পড়ছেন পত্রিকায়। ঈগল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠানে যোগ দেওয়ার জন্য সম্প্রতি তিনি তার বস এন্ডি গ্রুভের কাছ থেকে বিদায় নিয়েছেন। পত্রিকায় ঈগল কম্পিউটারের মৃত্যুর খবর ছাপা হয়েছে!

এই স্টার্টআপ কোম্পানি যেদিন গণ‌-প্রস্তাব ছাড়ে সেদিনই এর শীর্ষনির্বাহী কোটিপতি বনে যায়। সহ-প্রতিষ্ঠাতাদের সঙ্গেনিয়ে সে যায় খানা-পিনা করতে। সেখান থেকে যায় নিজের জন্য একটি ফেরারী গাড়ি কিনতে! টেস্ট ট্রায়াল দিতে বের হয়ে দূর্ঘটনায় পড়ে এবং মারা যায়। শীর্ষ নির্বাহীর মৃত্যুতে কোম্পানিও মারা যায়। সে সঙ্গে জে যে কাজের জন্য চাকরি ছেড়েছেন, সেটিতে আর যোগ দেওয়া সম্ভব হয়নি।
একই রুমে ২৫ বছর বয়সী এক তরুনও অপেক্ষারত ছিল। তাদের আলাপের মাঝখানে তারা দু’জন আবিস্কার করে দুজনেরই দাড়ি আছ আর দুজনেই কম্পিউটার পছন্দ করে। যুবকটি নিজেকে স্টিভ জবস নামে পরিচয় দিয়ে বলে সে এপল কম্পিউটার নামে একটি কোম্পানির বোর্ড চেয়ারম্যান। জে তখনো সেভাবে এপলের নাম শোনেনি। শোনার কথাও নয়। কাজে ২৫ বছর বয়সী জবসের কোম্পানি নিয়ে তেমন আগ্রহও তার হয়নি।

অন্যদিকে জবস দেখেছে ৪৪ বছর জে'র মধ্যে এমমন কিছু আছে যা সে খুঁজছে কিছু দিন ধরে। জে’র কাছ থেকে জেনেছে সে নতুন কিছু করতে আগ্রহী এবং আইবিএমের ধীরে চলা নীতি তার পছন্দ নয়। কাজে জবস জে কে এপল যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়!

জে বিনীতভাবে জানায়,”আমাকে এফোর্ড করা তোমাদের দ্বারা সম্ভব নয়।"

এ ঘটনার মাত্র কয়েকদিন পরে পূজিবাজারে আত্মপ্রকাশ করে এপল। এপলে বাজার মূল্য হয় ২৫০ মিলিয়ন ডলার! কোম্পানি আর স্টিভের পক্ষে জে কে কেনা সম্ভব হয়।

দুই সপ্তাহ পরের শুক্রবারে জে এলিয়ট এপলে কাজ করতে শুরু করেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।  বেতন সামান্য বেড়েছে, স্টেক অপশনও বেড়েছে। এবং সঙ্গে ইন্টেল গুরুর আশীর্বাদ, “এপল কোথাও যাবে না। তুমি একটা মস্ত বড় ভুল করছো"

কম্পিউটার জগতের অন্যান্যদের সঙ্গে জবসের পার্থক্য তার শেষ মূহুর্ত পর্যন্ত নিশ্চুপ থাকা। কাজে প্রথম দিন  আলাপ আলোচনায় জে তার কাজ সম্পর্কে কিছই জানতে পারলো না! খালি জানলো স্পিভ পরদিন সকালে তাকে কোথকও নিয়ে যাবে।

পরদিন জবস থাকে পিএআরসি, জেরক্সের রিসার্চ সেন্টারে নিয়ে যায়। সেখানে এমন কিছু তারা দেখেন যা পরে মাউস নামে পরিচিত হয়। সে সময় পিএআরসি এমন মেইন ফ্রেম কম্পিউটার ডিজাইন করার চেষ্টা করছিল যার দাম হবে দশ থেকে বিশ হাজার ডলার! কারণ আইবিএমের সঙ্গে লড়তে হবে!

তবে, স্টিভের মাধায় এমন কিছু ছিল না। তার মাধায় ছিল “ সবার জন্য কম্পিউটার”।

এখন আমরা জানি, পার্কে ঐদিন স্টিভ জবস কম্পিউটারের ভবিষ্যত দেখেছেন। দেখেছেন কীভাবে এই যন্ত্র দিয়ে মানুষের তিন ‘সি’কে (Connect, Consume and Communication) বদলে দেওয়া যাবে।
সেদিন থেকে আসলে স্টিভ জবস ঠিক সে কাজটি করছেন!!!


দুবাই এয়ারপোর্ট থেকে জে এলিয়ট আর উইলিয়াম এর সিমনের এই বইটা কিনে এনেছি। তর সইলো না দেখে পড়তে শুরু করে দিয়েছি। ক’দিন আগে ফেসবুকে গোলাম নবীর একটি স্ট্যাটাস ছিল এপল নিয়ে। ভোরের কাগজে কাজ করার সময় (১৫ বছর আগে) সিলিকন ভ্যালির ওপর একটি বিশেষ পাতা করেছিলাম একুশ শতকে। সে সময় সিলিকন ভ্যালি নিয়ে অনেক পড়াশোনা করতে হয়েছে। পরে, অবশ্য সার্ভিস ডেলিভারির চাপে পড়ে উদ্যোক্তাদের ব্যাপারগুলো থেকে সরে এসেছি। গত বছর থেকে আবার উদ্যোক্তা বিষয় নিয়ে কাজ করতে শুরু করেছি। সেজন্য হোমওয়ার্ক হিসাবে বিভিন্ন বই পড়তে শুরু করেছি। চেষ্টা করছি বইগুলো সম্পর্কে আমার নেটওয়ার্কের সকলকে অবহিত করতে। যেখানে যেটুকু শেয়ার করার জন্য পাচ্ছি।

খালি মুশ্কিল হল ‌ আমার মত অলস লোক চাইলেও অনেক কিছু করতে পারে না।

দেখা যাক এটা কতদূর শেয়ার করা যায়।

সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।   


Monday, December 10, 2018

স্টিভ জবসের সেই ইন্টারভিউ, পর্ব এক

নেক্সট কম্পিউটরের সিইও হিসেবে ১৯৯৫ সালের এপ্রিলে কম্পিউটারওয়ার্ল্ডকে দারুণ এক ইন্টারভিউ দেন স্টিভ জবস। কম্পিউটারওয়ার্ল্ড অনার্স অ্যাওয়ার্ডস প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর স্টিভ জবসের সেই বিখ্যাত ইন্টারভিউ নেন ড্যানিয়েল মোরো।

সেই ইন্টারভিউয়ের বাংলা অনুবাদের জন্যই এই পোস্টখানা!






ড্যানিয়েল: স্টিভ, আমি শুরু করতে চাই আপনার বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন নিয়ে। আপনার সম্পর্কে আমাদের কিছু বলুন।
জবস: ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি পৃথিবী নামের গ্রহের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকোতে আমি জন্মেছিলাম। আমার তারুণ্যের অনেক কথাই আমি বলতে পারি, কিন্তু আমি জানি না সেই কথা শুনে অন্য কারও কিছু হবে কিনা।
ড্যানিয়েল: ওয়েল, তা হতে বোধ হয় তিনশ বছর লেগে যাবে কারণ এই (ইন্টারভিউয়ের) প্রিন্ট ছড়িয়ে দিতে অনেক সময় লেগে যাবে। আমাকে আপনার বাবা-মা, ফ্যামিলি সম্পর্কে কিছু জানান না। আপনার একেবারে ছোটবেলার কোন ঘটনা মনে আছে? ১৯৫৫ সালে তো আইজেনআওয়ার রাষ্ট্রপতি ছিলেন।
জবস: আমার অবশ্য তার কথা মনে নেই। আমার কিন্তু পঞ্চাশ আর ষাটের দশকে বেড়ে ওঠার কথা মনে আছে। সেই সময়টা আসলে যুক্তরাষ্ট্রের জন্য দারুণ একটা সময় ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেই সময়টাতে প্রায় সবক্ষেত্রেই আমেরিকা সাফল্যের শীর্ষে পৌছে গিয়েছিল। চুলের ছাঁট থেকে শুরু করে সংস্কৃতি সব কিছুই ছিল স্ট্রেট আর ন্যারো টাইপের। এসব কারণেই ষাটের দশকে নতুন দিকে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল। সবকিছুতে টাটকা সাফল্য ছিল। একেবারে তরুণ। আমার তখনকার যত কথা মনে আছে তাতে আমেরিকাকে আমার কাছে সবচেয়ে বেশি তরুণ ও প্রানবন্ত-সাদাসিধে।
ড্যানিয়েল: তো, জন কেনেডি আততায়ীর হাতে নিহত হন তখন আপনার বয়স পাঁচ বা ছয়?
জবস: আমার জন কেনেডি নিহত হওয়ার কথা মনে আছে। যখন তার হত্যাকান্ডের খবর শুনেছিলাম, সেই সময়টাও আমার মনে আছে।
ড্যানিয়েল: তখন আপনি কোথায় ছিলেন?
জবস: দুপুর বেলাতে আমি স্কুল প্রাঙনের ঘাসের উদ্যানটি হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন কে জানি রাষ্ট্রপতিকে গুলি করা হয়েছে এবং মারা গেছে বলে চিৎকার করছিল। আমার মনে হয় তখন আমার সাত বা আটবছর বয়স হবে, আমি জানতাম সেই চিৎকারের অর্থ কি। আমার কিউবার মিসাইল সংকটের কথাও মনে আছে। আমি মনে হয় তিন বা চাররাত ঘুমাতে পারছিলাম না ভয়ে। আমার ভয় হচ্ছিল, আমি যদি ঘুমিয়ে যাই আর না ওটতে পারি। আমার মনে হয় সে সময় আমার বয়স সাত, আমি বুঝতে পারছিলাম কি হচ্ছিল তখন। আমার মনে হয় সবাই পারছিল। সেই সময়টা আসলেই ভয়ের ছিল, আমি আসলেই কখনই তা ভুলতে পারবো না; ভোলা যাবে না। আমার মনে হয় তখনকার সবাই এ ভয়টা পেয়েছিল।





ড্যানিয়েল: আমরা যারা বয়ষ্ক তাদের মনে আছে, তখন দেশ ধ্বংম গয়ে গেলে আমরা কোথায় থাকবো তা বের করার প্ল্যান করেছিলাম। বরই অদ্ভুত এক সময় চলছিল। একটা বিষয় হলো, আমরা প্যাশন আর পাওয়ারকে নির্ভর করে কিছু একটা ধরার চেষ্টা করছিলাম। আপনার শুরুর দিকে কোন বিষয়গুলোতে আপনার আগ্রহ ছিল, কিংবা কি আপনাকে বেশি টানতো?
জবস: আমি খুব সৌভাগ্যবান ছিলাম। আমার বাবা পল, দারুণ এক মানুষ ছিলেন। সে কোন দিন হাই স্কুল পাশ করেন নি। তিনি কোস্ট গার্ডে যোগ দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সৈন্যদের সঙ্গে সারা পৃথিবী ছুটে বেড়িয়েছেন। আমার মনে হয়, তিনি সব সময়ই অনেক সমস্যায় পড়তেন আর নিজে নিজে তাতে ডুবে যেতেন।
তিনি আসলে একজন মেশিনিস্ট ছিলেন। ভীষণ পরিশ্রম করার কারণে নিজের দুনিয়াতে দারুণ প্রতিভাবান ছিলেন তিনি। তার গ্যারেজে একটা ওয়ার্কবেঞ্চ ছিল। আমার বয়স যখন পাঁচ বা ছয় তখন তিনি সেই গ্যারেজের ওয়ার্কবেঞ্চের একটা অংশ আলাদা করে আমাকে বলেছিলেন, ‘স্টিভ, এটা তোমার ওয়ার্কবেঞ্চ এখন।’ সেই সঙ্গে তিনি আমাকে কিছু ছোটখাটো টুলস দিয়েছিলেন। তিনি হাতুড়ী আর করাত কিভাবে কাজ করে, তা দিয়ে কিভাবে জিনিষ তৈরি করা যায় আমাকে হাতে ধরে শিখিয়ে ছিলেন। তিনি আমার সঙ্গে অনেক সময় কাটাতেন…..আমাকে শেখাতেন কিভাবে জিনিষ তৈরি করতে হয়, কিভাবে জিনিষকে টুকরো করতে হয়, কিভাবে টুকরো জিনিষকে এক করা যায়।
অনেকগুলো জিনিষের মধ্যে তিনি ইলেকট্রনিক্স নিয়ে ঘাটাঘাটি করতেন। তার আসলে ইলেকট্রনিক্স নিয়ে তেমন জ্ঞান ছিল না, কিন্তু অটোমোবাইল ঘাটাঘাটি করার সময় ইলেকট্রনিক্স নিয়ে ঘাটাঘাটি করতেন তিনি। তিনি আমাকে ইলেকট্রনিক্সের শুরুর দিককার জ্ঞান দিয়েছিলেন, আমার কিন্তু তাতে দারুণ আগ্রহ জন্মেছিল।
[caption id=”attachment_43290" align=”aligncenter” width=”600"]





নব্বই দশকে ব্যবসা দুনিয়াতে একরোখা হিসেবে দারুণ ভাবে পরিচিত ছিল স্টিভ জবস। ছবি: সংগৃহীত।[/caption]
আমি বড় হয়েছি সিলিকন ভ্যালিতে। আমার বয়স যখন পাঁচ তখন আমার বাবা-মা স্যান ফ্র্যান্সিসকো থেকে মাউন্টেন ভিউতে চলে আসে। আমার বাবার বদলি হয়েছিল তখন। একেবারে সিলিকন ভ্যালির কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলাম আমরা, যেখানে চারপাশে প্রকৌশলীই দেখতাম খালি।
 সে সময়টায় সিলিকন ভ্যালির বেশির ভাগ এলাকাতে ছিল ফলের বাগান — রাশস্পবেরি বাগান আর খেজুরের বাগান — এবং সেটা ছিল সত্যিকারের স্বর্গ। আমার মনে আছে, তখন বাতাস ছিল ক্রিস্টালের মত স্বচ্ছ, যা দিয়ে আপনি পুরো উপত্যাকার এক অংশ থেকে অন্যপাশের শেষ অংশ দেখতে পারতেন।
 ড্যানিয়েল: এটা তো আপনার যখন ছয়, সাত আর আট বছর সেই সময়টা।
 জবস: হ্যা। এটাই। এটা ছিল পৃথিবীতে বেড়ে ওঠার সবচেয়ে দারুণ জায়গা। সে সময় রাস্তার শেষ দিকে নতুন এক লোক তার স্ত্রীকে নিয়ে এসে থাকা শুরু করেন, মনে হয় ছয় বা সাত বাড়ি দুরেই। পরে জেনেছিলাম, তিনি ছিলেন হিউলেট-প্যাকার্ডের একজন প্রকৌশলী, হ্যাম রেডিও অপারেটও ছিলেন তিনি। পুরোপুরি প্রকৌশলী। তিনি এলাকার শিশুদের চিনতে বেশ অদ্ভুতই এক কাজ করতেন। তিনি একটা কার্বন মাইক্রোফোন আর একটা ব্যাটারি ও স্পিকার তার ড্রাইভওয়েতে রেখে দিতেন; যার মাইক্রোফোন দিয়ে আপনি কথা কথা বললে স্পিকার দিয়ে আপনার কথা অ্যামপ্লিফাইড হয়ে যেত। প্রতিবেশিদের জানার জন্য এটা বেশ অদ্ভুতই একটা বিষয়, আর এটাই তিনি করতেন।
[caption id=”attachment_43289" align=”aligncenter” width=”637"]





Steve-Jobs-Apple-image[/caption]
ড্যানিয়েল: দারুণ তো।
জবস: আমিও তার চারপাশে ঘোরাঘুরি শুরু করে দিয়েছিলাম। আমি সব সময় শিখেছিলাম, আপনার একটা অ্যামপ্লিফায়ার প্রয়োজন হবে মাইক্রোফোনে শব্দকে অ্যামপ্লিফাই করার জন্য। আমার বাবাই এটা আমাকে শিখিয়েছিলেন। আমি খুব করে বাড়িতে বাবার কাছে গিয়ে বলেছিলাম তিনি ভুল, রাস্তার শেষে বাড়ির লোকটা তো ব্যাটারি দিয়েই শব্দ অ্যামপ্লিফাই করতে পারেন। আমার বাবা আমি কিছু জানি বলে আমাকে বলছিলেন, আমরা অনেক জোরে-সরে তর্ক করছিলাম। আমি তাকে টেনে নিয়ে সেখানে যাই, আর তাকে কিছুটা হলেও হতভম্ব করে দিয়েছিলাম।
আমি সেই লোকের পরিচয় জেনেছিলাম, তার নাম ল্যারি ল্যাং, তার কাছেই আমি ইলেকট্রনিক্স সম্পর্কে জেনেছিলাম। তিনি দারুণ ছিলেন। তিনি হিথকিটস তৈরি করতেন। (হিথকিটসে ইলেকট্রনিক জিনিষপত্র আর কিটস আলাদা-আলাদা থাকে, অনেকটা লেগোর মত; এখন যেমন সিপিইউ কিনে আমরা সব জোড়াতালি দেই তেমন।) হিথকিটস কিন্তু দারুণ ছিল। হিথকিটস ছিল সেই পন্যগুলো যা আপনাকে কিট আকারে কিনতে হত। আপনি যদি পুরো একটা ফিনিশড প্রোডাক্ট কিনতেন তাহলে আপনাকে আসলে বেশি টাকা দিতে হত। হিথকিটসে সব কিছু আলাদা-আলাদা থাকতো আর পূর্ণাঙ্গ ম্যানুয়েলসহ। সবগুলো অংশ আলাদা-আলাদা থাকতো আর কালার কোডেড ছিল। আপনি আসলে সেগুলো নিজের জন্যই তৈরি করতেন।
[caption id=”attachment_43292" align=”aligncenter” width=”437"]





পলের কোলে স্টিভ জবস। ছবি: সংগৃহীত।[/caption]
আমি এই বিষয়ে একটি কথা বলতে চাই, এরমাধ্যমে আপনি অনেক জিনিষ নিয়ে একটি জিনিষ তৈরি করতেন। এর মাধ্যমে আপনি কিভাবে ফিনিশড প্রোডাক্টের ভিতরে কি থাকে তা জানতে পারছেন, তা কিভাবে কাজ করে তাও জেনে যাবেন। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা আপনাকে এমন একটা অনুভূতি দেবে যেন মনে হয় আপনি আপনার চারপাশের দুনিয়া কিভাবে গড়ে উঠছে তা দেখতে পারছেন। রহস্য কিন্তু এখানেই শেষ ছিল। আমি বলতে চাই, আপনি টেলিভিশন সেট দেখে ভেবেছেন কি, ‘আমি তো এটা তৈরি করিনি, কিন্তু আমি পারি। হিথকিটের ক্যাটালগে এমনই কিছু একটা ছিল আর আমি তো আরও দুটো হিথকিটস দিয়ে তৈরি করেছি, আর তাই আমি পারবো সেটা তৈরি করতে।’





বিষয়টা অনেকটা এমনই পরিষ্কার ছিল যে মানুষই যেন তা তৈরি করছে। এটা জাদুর মত কিছু না যে এমনি তৈরি হয়ে যাচ্ছে, কোন ধারণা ছাড়াই যেন জিনিষটা তৈরি হচ্ছে। এই জোড়া-তালির বিষয়টা দারুণ আত্মবিশ্বাস জন্ম দেয় কিন্তু। যে কেউ কিন্তু আসলে জানার আগ্রহ আর শেখার আগ্রহ থেকে চারপাশের কঠিন সব বিষয় সম্পর্কেই জানতে পারে। আমার শৈশবটা আসলে এসব নিয়েই দারুণ ছিল।
(চলবে)


Sunday, November 25, 2018

Steve Jobs






Steve Jobs Was One Of The Most Influential Person In This Whole World. He Was A Big Reason Why Apple Become One Of The Riches Companies In The World. He Made Sure Apple Products Were Great High Performance And Awesome. Apple Was Made Into A Huge Company Starting From His Garage. He And Steve Wozniak Were The Mastermind Behind Apple. Steve Jobs Life Is Really Very Interesting From Which We Can Learn A Lot Of Things That Will Help Us Achieve Success In Our Life. I Have Collected 7 Top Reason Why I Feel Steve Was Able To Do Such Great Things. 7 Important Principles Are


  1. Feel Special
  2. Inside And Outside
  3. Get Inspired
  4. Good Artist Copy Great Artist Steal
  5. Distorted Reality
  6. Environment 
  7. See Future

Made In America @ Sam Walton



PART 1

Sam Walton Was The Richest Man In World Before Bill Gates And He Formed A Company Walmart Which Even Today Has The Highest Revenue In The World With Around 500 Billion. Sam Walton Was A Very Great Businessmen Hence Even Jeff Bezos Studied His Book Made In America Properly To Become A Great Businessmen Himself. And Become Richest Man In The World Himself Hence. Today I Will Share 5 Business Lessons By Doing His Case Study. Which Are 

Business Lesson 1) Value Of Making Money
Business Lesson 2) Competetive And Best
Business Lesson 3) People Skill And Team Work
Business Lesson 4) Learn Experiment Focus To Win 
Business Lesson 5) Break Rules To Create Results




PART 2


Sam Walton Was The Richest Man In World Before Bill Gates And He Formed A Company Walmart Which Even Today Has The Highest Revenue In The World With Around 500 Billion. Sam Walton Was A Very Great Businessmen Hence Even Jeff Bezos Studied His Book Made In America Properly To Become A Great Businessmen Himself. And Become Richest Man In The World Himself Hence. Today I Will Share 5 More Business Lessons By Doing This Part 2 Of The Case Study. Which Are 

Business Lesson 1- Self Sufficient
Business Lesson 2- Not First But Not Last
Business Lesson 3- Expand With Great Partners
Business Lesson 4- Dramatize Your Product
Business Lesson 5- Focus On Essentials



Sunday, November 11, 2018

Jeff Bezos @ Amazon

The Everything Store: Jeff Bezos and the Age of Amazon






1) CURIOUS CREATOR AND INNOVATOR 2) SELF AWARENESS 3) FUTURE POTENTIAL 4) THINK LONG TERM 5) CORE PRINCIPLES FROM GIANTS 6) CUSTOMER BEFORE ANYTHING 7) MARKET OWNER

Monday, April 2, 2018

শু ডগ by Phill Knight

Photo: Internet

“ফিল নাইট কে?”-এই প্রশ্নের উত্তর দিতে মাত্র দুটি শব্দই যথেষ্ট-“নাইকির প্রতিষ্ঠাতা“। পুরো নাম ফিলিপ নাইট। 

সেই ষাটের দশকে নাইকি প্রতিষ্ঠা করেন। একটা সাধারণ জুতার ডিস্ট্রিবিউটর থেকে নাইকি তৈরি করেছেন তিনি। ব্যবসার দুনিয়াতে ব্যাডবয় হিসেবে ছোট্ট একটা সুখ্যাতি আছে তার। 

ফিল নাইটকে নিয়ে সেই রকম একটা লাইন প্রচলিত আছে, “You are remembered for the rules you break!” 

মানে, আপনাকে আইন ভাঙার কারণেই আসলে সবাই মনে রাখবে। ফিল নাইট যুক্তরাষ্ট্র সরকারের অনেক আইনের কোনই তোয়াক্কা না করে অনেক ব্যবসায়িক পদক্ষেপ নিয়ে চমক দিয়েছিলেন।

ফিল নাইটের বায়োগ্রাফি শু ডগের প্রেজেন্টেশনও দারুণ। স্বয়ং বিল গেটস ২০১৬ সালের রিডিং লিস্টে শু ডগকে রেখেছিল!


যখন কিছুই জানেন না,
তখন তা শিখুন!


স্বপ্ন দেখতে দুঃসাহস দেখান।
সামনে পড়ে যেতে সাহস রাখুন।


For original Post Please click here



শু ডগ  -  নাইকির প্রতিষ্ঠাতা ফিল নাইটের বায়োগ্রাফি। দারুণ একটা বই। সেই বই থেকে কয়েকটা লাইনের এই পোস্ট।





  
“Don’t tell people how to do things, tell them what to do and let them surprise you with their results.”

“The single easiest way to find out how you feel about someone. Say goodbye.”

“In the beginner’s mind there are many possibilities, but in the expert’s mind there are few. —Shunryu”

“I was a linear thinker, and according to Zen linear thinking is nothing but a delusion, one of the many that keep us unhappy. Reality is nonlinear, Zen says. No future, no past. All is now.”

“But that’s the nature of money. Whether you have it or not, whether you want it or not, whether you like it or not, it will try to define your days. Our task as human beings is not to let it.” 

“Hard work is critical, a good team is essential, brains and determination are invaluable, but luck may decide the outcome.”

 “The art of competing, I’d learned from track, was the art of forgetting, and I now reminded myself of that fact. You must forget your limits. You must forget your doubts, your pain, your past.”

 “Fight not to win, but to avoid losing. A surefire losing strategy.” 



             Original Writer 

পড়ো পড়ো পড়ো’র সেরা ৪ লাইন

(ব্রিটিশদের বিরুদ্ধে)….লড়তে হলে স্বাস্থ্য ভালো হতে হবে, নিয়মিত অনুশীলন করতে হবে। এবং আত্মসংযমী হতে হবে।

পৃ ১২৪

কোয়ান্টাম বাস্তবতা আর শ্রোয়েডিঞ্জারের বিড়ালের আবির্ভাব আমাদের মাথার পোকাটা নাড়িয়ে দেয়। কিন্তু সত্যানুসন্ধান বন্ধ হয় না।

পৃ ১০৭
গ্রামের গল্প শহরে করে কোন লাভ নাই!
পৃ ৬১

টাকা ছাড়া জীবনে কিছুই করা যায়,…..

পৃ ৩১



Thursday, December 7, 2017

উইনস্টন চার্চিলয়ের বায়োগ্রাফি : স্পেস মডেল

১৯৩১ সালের কথা। উইনস্টন চার্চিল ব্রিটিশ রাজনীতিতে পুরো কোনঠাসা হয়ে পড়েছিলেন। বিরোধীপক্ষ ছাড়াও নিজের দলের থেকৈ ভীষণ চাপে পড়েছিলেন চার্চিল। এমন কি তুখোড় রাজনীতিবিদ হওয়ার পরেও চার্চিলকে মন্ত্রীসভায় আমন্ত্রণ জানানো হয় নি। চার্চিল বাতিল আর সেকেলে বলে নিগ্রহের শিকার হন। সবাই দেখছিল কিভাবে সব হারিয়ে প্রায় শূণ্য হয়ে যান চার্চিল।

বাতিল হয়ে যাওয়া চার্চিলের রাজনীতির শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। সেই সময়টা চার্চিলের জায়গায় আমরা থাকলে হারিয়ে যেতাম হতাশায়। চার্চিলের ওপর কি হতাশা ভর করেছিল?

এখন আমরা চার্চিল ব্রিটিশ রাজনীতিবিদ পরিচয়ের বাইরে লেখক হিসেবে পরিচয় দেখি। সারা জীবনে চার্চিল ১০ লাখ শব্দ লিখেছিলেন! সেই চার্চিল তার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়টায় ১৯৩১ সালের পরের হতাশা কাটিয়েছেন স্পেস মডেল দিয়ে!

স্পেস মডেল কি?

রাজনীতি পরিমন্ডল থেকে চার্চিল ১৯৩১ সালের পরে নিজেকে সরিয়ে নেন। আসলে সরিয়ে নেয়া ছাড়া কি-ই-বা করার ছিল? এ সময় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে অন্য দুনিয়া গোছানোর জন্য মনোযোগ দেন চার্চিল। ১৯৩৯ সালের আগে তিনি ১১ খন্ড বই প্রকাশ করেন, ৪০০+ আর্টিকেল প্রকাশ করেন। আর নানান সুধী সমাবেশে ৩৫০+ বক্তব্য রাখেন। 
নিজেকে অন্য দিকে ব্যস্ত রেখে হতাশা কাটানোর দুর্দান্ত উপায় বের করেন চার্চিল। 
সেই স্পেস মডেলের জোরেই কিন্তু চার্চিল আবারও রাজনীতিতে মনোযোগ আনতে পারেন। সাময়িক বিরতি, দুশ্চিন্তা কিংবা হতাশা কাটানোর বেশ বড় একটি উপায় হতে পারে। যেটা আমরা কর্মজীবনে কিংবা যে কোন ক্ষেত্রে সমস্যা তৈরি হলে মডেল হিসেবে কাজে লাগাতে পারি।

মুদ্রার উল্টো পিঠের যে গল্প

লেখালেখির মাধ্যমে চার্চিল আসলে নিজের অন্য একটি সুপারপাওয়ার তৈরি করেছিলেন। সবাই তো রাজনীতিবিদ হয়, কিন্তু লেখক+রাজনীতিবিদ কতজন হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখনিওয়ালা চার্চিল বেশি শক্তি নিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। শব্দ আর বাক্যকে নিজের সুপারপাওয়ার হিসেবে ব্যবহার করেন চার্চিল। এই আচরণকে রাজনীতিবিদদের মনস্তাত্বিক ইনস্যুরেন্স পলিসি বলা যায়, যা কিনা ইনফ্লুয়েন্স বাড়ানোর অস্ত্র। আপনার অস্ত্র কি?

জ্যাকারবার্গের শুরুতে ছিল হার্ভার্ড ডর্মের বন্ধুরা, স্টিভ জবস-ওজনিয়াকের ছিল কম্পিউটার ক্লাবের বন্ধুরা, নাইকির ফিল নাইটের ছিল ৩/৪জন পাগলাটে বন্ধু! আপনার?

১০০০ লোক যখন শক্তি!

চার্চিলের এগিয়ে যাওয়ার প্ল্যাটফর্ম ছিল তার লেখালেখি। লেখালেখির মাধ্যমে নিজের ভক্ত কিংবা ভোটার ধরে রাখার কৌশল বলা যায় না একে? আপনি যদি উদ্যোক্তা হতে চান, তাহলে ১০০০ মানুষকে নিজের পণ্য বা সেবা কেনাতে পারবেন? আমাদের মাথায় বিলিয়ন ডলার আইডিয়া থাকে, কিন্তু সেই আইডিয়ার উপর নির্ভর করে তৈরি পন্য বা সেবা ১০০০ হাজার লোক গ্রহণ করবে কিনা তা আমরা জানি না।

প্রথম ১০০০ ভক্ত বা গ্রাহক কিংবা ভোটার তৈরি করাই কিন্তু আসল পরিশ্রম!
আশির দশকের ব্যান্ড আয়রন মেইডেনের রেডিওতে গান বাজানো হতো না। এমনকি এমটিভিও নাকি তাদের গান বাজাতো না তখন। সেই আয়রন মেইডেন নব্বই দশকে গানের অ্যালবাম মিলিয়ন কপি বিক্রি করেছে কোন মাধ্যম ছড়াই! আয়রন মেইডেনের ভক্তদের নাকি বিশাল এক ইমেইল লিস্টি তাদের সংগ্রহে ছিল, সেই মেইল লিস্টি দিয়েই আয়রন মেইডেন মিলিয়ন ডলারের অ্যালবামে সাফল্য পায়।

শোবিজ দুনিয়ায় যে থিওরী চলে

উইয়ার্ড ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা কেভিন কেলির একটা এন্টারটেইনমেন্ট থিওরী ব্যবসায়ী, উদ্যোক্তা কিংবা লেখক বা যে কেউই অনুসরণ করতে পারেন। কেলির ভাষ্যে, “আপনার যদি ১০০০ সত্যিকারের ভক্ত থাকে আপনি সুপার ম্যান। আপনি যাই সৃষ্টি করুন না কেন, তা দর্শন, চিত্রশিল্পী কিংবা রাজনৈতিক আদর্শ-এক হাজার লোক আপনার ট্রু ফ্যান হলেই আপনি সামনে এগিয়ে যেতে পারবেন।”
জ্যাকারবার্গের শুরুতে ছিল হার্ভার্ড ডর্মের বন্ধুরা, স্টিভ জবস-ওজনিয়াকের ছিল কম্পিউটার ক্লাবের বন্ধুরা, নাইকির ফিল নাইটের ছিল ৩/৪জন পাগলাটে বন্ধু! আপনার?

এই এক হাজার মানুষই আসলে আপনার বিলিয়ন ডলার আইডিয়া কিংবা লাখো পাঠক তৈরি করবে। এটা ডমিনো থিওরী না?
আপনার পণ্য কিংবা সেবা নির্ভর উদ্যোগের সাফল্য আসলে নির্ভর করে আপনি কতটুকু আপনার ভক্তদের মধ্যে ইঞ্জিনিয়ারিং করতে পারেন!

The Presentation Secrets of Steve Jobs

জবস, জবস, জবস-তিনিই বস

PresentationofSteveJobs

* প্রেজেন্টেশন হউক আর প্রোডাক্টসের কথাই হউক, ট্যাগ লাইন ছোট কিন্তু সেই রকম করতে হবে। যেমনটা ছিল আইপডের, “The iPod: One thousand songs in your pocket.”। টেকনিক্যাল জার্গন তো বাদ দিতেই হবে, সঙ্গে একেবারে অবুজ কাস্টমারকে টার্গেট করে কথা বলতে হবে।

* স্টিভ জবস তার প্রেজেন্টেশন কিংবা ইন্টারভিউ দেয়ার আগে সেই রকম হোমওয়ার্ক করত। রীতিমতো খাতা-কলমে এঁকে কি হবে প্রেজেন্টেশনে সেটা ঠিক করতো। আইডিয়া তৈরিতে স্টিভ জবসের মত অ্যানালগ উপায়ই সেরা কিন্তু। 

* বিটলস প্রথমবার স্টেজে গান গাওয়ার আগে ১০ হাজার বার প্র্যাকটিস করছে, যা কিনা দিন-বছর হিসেবে ১২ বছর! স্টিভ জবস মাস্টার কমিউনিকেটর একদিনেই হয় নাই, প্রতিটি প্রেজেন্টেশনের আগে কয়েক ঘণ্টা প্র্যাকটিস চলতো তার।

* স্টিভ জবস অ্যারিস্টটলের ফাইভ-পয়েন্ট প্ল্যান ফলো করতো:

১. যে গল্পে ইন্টারেস্ট আছে তাই ডেলিভার করতে হবে।

২. শুরুতেই একটা সমস্যা কিংবা প্রশ্নকে দর্শকদের সামনে তুলে ধরলে গল্পে তাদের টেনে নেয়া সহজ। 

৩. সমস্যাটা অডিয়েন্সকে তুলে দিলেই সমাধানের পথ খুঁজে দিন।

৪. অডিয়েন্সকে ‘হোয়াই শ্যুড আই কেয়ার?’ এই প্রশ্নের উত্তর দিয়ে দিন, নইলে আপনি যাই বলুন-যা বলুন তা কেউ বুঝবেই না।

৫. কী করতে হবে তা অডিয়েন্সকে জানানোর উপায় খুঁজুন।
ভালো প্রেজেন্টেশনের জন্য স্টিভ জবসের কাছ থেকে Carmine Gallo যা খুঁজে পেয়েছেন:

* অডিয়েন্স আসার ১০ মিনিট আগে আপনি ভেন্যুতে এসে লাইট-সাউন্ড চেক করে নিন।

* জার্গন বেশি ব্যবহার করলে দর্শক মুগ্ধ হয় না, হা করে বসে থাকে।

* সিম্পল ওয়েতে কিছু না বলতে পারলে আসলে সেটা কেউ বুঝবে না।

গল্পের নয় অনুসঙ্গ:

কথা বলার সময় স্টিভ জবসের মত নয়টি অনুসঙ্গ মেনে চলতে পারেন:

– টুইটারের মত ছোট হেড লাইন।

– কথার বলার আগেই নিজের প্যাশন স্টেটমেন্টের কথা জানিয়ে দেন। “I’m excited about this initiative because it____”-এমন লাইন দিয়ে শুরু করতে পারেন।

– কথায় তিনের ব্যবহার করতে শিখুন।

– মেটাফোর আর অ্যানালজি ব্যবহার করে গল্প সাজানো শিখুন।

– যদি প্রোডাক্ট লঞ্চ হয় তা কিভাবে কাজ করে তার ডেমো দিন।

– আপনার সঙ্গে যারা যুক্ত তাদের ধন্যবাদ দিচ্ছেন তো?

– কাস্টমারদের কথা কাস্টমারদের জানানোর উপায় বের করুন।

বইটা থেকে আরও যা যা বুঝেছি আমি:

সবার জন্যই মাথায় এমন একটা গল্প তৈরি হয় তা তৈরি করার চেষ্টা করুন।

সিনেমা হলে গিয়ে কি মানুষ নোট নেয়? তাহলে আপনার প্রেজেন্টেশন থেকে মানুষকে কেন নোট নিতে বাধ্য করছেন?

তিন সংখ্যার জাদু শিখুন! থ্রি স্টুজেস কেন থ্রি জানেন কি?

গল্প তৈরি করুন > অভিজ্ঞতার গল্প ডেলিভার করুন > পণ্য বা সেবা পাঠিয়ে দিন কাস্টমারকে

নায়ক-ভিলেন তৈরি করুন

স্টিভ জবসের যে কোন গল্পে কখনও মাইক্রোসফট, কখনও প্রচলিত ফোনকে সে শত্রু হিসেবে উপস্থাপন করতো। অনেকটা সিনেমার মত। গল্পে ভিলেন না থাকলে সেই গল্প কি মানুষ মনে রাখে? ওয়াকম্যান নিয়ে মানুষের চলাচলে কত সমস্যা হত, ওয়াকম্যানে নতুন গান ভরা কত কঠিন কাজ, ওয়াকম্যান হারিয়ে গেলে কত ঝামেলায় পরে মানুষ, সেই ভিলেনের বিরুদ্ধে এসে দাঁড়ায় আইপড, যা কিনা আপনার পকেটে এক হাজার গান নিয়ে এঁটে যায়-এই গল্পটাই স্টিভ জবস আইপড নিয়ে সবাইকে জানিয়ে ছিল। আইপড এরপর তো পুরো মিউজিক ইন্ডাস্ট্রিকেই কাপিয়ে দিয়েছে। 
ডেভিড-গোলিয়াথের স্টোরির মত কিছু একটা দাঁড় করাইতে পারলেই আপনার প্রেজেন্টেশন হিট।
পুরো প্রেজেন্টশনকে একটা বাক্যে প্রকাশ না করতে পারলে আপনার কথা না বলাই ভালো!

Have a one sentence pitch to answer:
– What you do
– what problem you solve
– how you are different
– why the customer should care
[ simply. clearly. confidently ]

জ্যাকারবার্গের মোট সম্পত্তি তিন বিলিয়ন ডলার, এই লাইন দিয়ে আপনি কিছুই বোঝাইতে পারবেন না। মুনির হাসানের মত, জ্যাকারবার্গের মোট সম্পত্তি দিয়ে তিনটা পদ্মা সেতু বানানো যাবে এমন লাইন বলুন। অডিয়েন্স আপনার সঙ্গে বেশি কানেক্টেড হবে।

লোকজন কিন্তু যে আনন্দ করে তাকে পছন্দ করে। স্টিভ জবস কিন্তু স্টেজে সেই রকম আনন্দ করতো, সেটা দেখে কিন্তু সবাই মুগ্ধ হতো। গণিত অলিম্পিয়াডের মুনির হাসান কিভাবে স্টেজে আনন্দ করেন সেটা থেকেও অনেক কিছু জানতে পারবেন!

Thank people to show your humility and integrity.

Disclaimer

Disclaimer: All the information on this website is published in good faith and for general information purpose only. Some content i...