Pages

Showing posts with label কেস স্ট্যাডি. Show all posts
Showing posts with label কেস স্ট্যাডি. Show all posts

Thursday, May 2, 2019

পাভরাইয়ের সাফল্যের দশ সূত্র

মহনিশ পাভরাই একজন ইন্ডিয়ান-আমেরিকান ইনভেস্টর। চার্লি মাঙ্গার, ওয়ারেন বাফেটের যোগ্য শিষ্য। বাফেট-মাঙ্গার এবং বেনজামিন গ্রাহামের পথ সরাসরি কপি করে তিনি বিরাট সাফল্য পেতে সক্ষম হয়েছেন আর প্রায়ই তা স্বীকার করেন। নিজের "পাভরাই ফান্ডস"কে বলে থাকেন মূল বাফেট পার্টনারশীপের কপি।

মহনিশের কথায়, “আমি যতটুকু পারা যায় মিস্টার বাফেটের স্ট্র্যাকচার অনুসরন করেছি, কারন আমার কাছে তা যৌক্তিক পদ্বতি মনে হয়েছে।”



ইনভেস্টর পডকাস্টে তার কয়েকটা ইন্টারভিউ আছে। এর একটাতে তিনি বলছিলেন, যে তাঁর বাবা ছিলেন একজন স্ট্রাগলিং বিজনেসম্যান। প্রতিদিন খাবার টেবিলে বসে তিনি আলোচনা করতেন কীভাবে আরেকটা দিন ব্যবসা চালিয়ে যাওয়া যায়। তাই অল্প বয়েসেই পাবরাই ম্যানেজম্যান্ট সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করেছিলেন। তিনি বলেন, ঐ বয়েসেই তাঁর কয়েকটা এমবিএ হয়ে গিয়েছিল।

লেখাপড়া শেষ করে প্রথমে একটি আইটি ফার্ম খুলেন। একবার বিমানে বসে বাফেটের উপরে লেখা একটা বই পড়তে পড়তে তিনি ঠিক করে নেন তার গন্তব্য। ফার্ম বিক্রি করে নামেন ইনভেস্টিং এ।

মহিনিশ পাভরাই যেহেতু ভ্যালু ইনভেস্টর তাই ব্যবসা সম্পর্কে তার ধারণা ভালো। এবং রয়েছে প্রচুর পড়াশোনা এইসব বিষয়ে। ওয়ারেন বাফেটের পার্টনার চার্লি মাঙ্গার ওয়ার্ল্ডলি উইজডম বা দুনিয়াবি প্রজ্ঞা অর্জন করে অপেক্ষাকৃত কম ভুল করে যাওয়ার যে চিন্তা প্রচার করেন, পাবরাই তা সরাসরি মেনে চলার চেষ্টা করেন। এই লেখায় মহনিশ পাবরাইয়ের কাছ থেকে জানা সফলতার দশটি সূত্রের কথা আমরা জানবো। অন্যসব সফলতার সূত্র জাতীয় লেখা থেকে এটি আলাদা কারণ এখানের টিপস বা সূত্রগুলি রাতারাতি সাফল্যের কথা বলে না।

‍‌‌‌‌‍‍#পাভরাইয়ের_সাফল্যের_দশ_সূত্র 

সব সময় ঝুঁকি কমাতে চেষ্টা করুক। লো রিস্ক হাই রিটার্ন খুঁজুন। মাইক্রোসফটে পর্যন্ত রিস্ক ছিল অল্প, বেশী ছিল অনিশ্চয়তা।

ব্যবসা মানেই ঝুঁকি গ্রহণ এমন একটি কথা বা ধারণা প্রচলিত আছে। কিন্তু সরাসরি এ ধরণের ধারণা ভ্রান্ত। কারণ ঝুঁকি গ্রহণের জন্য আপনি ব্যবসায় নামেন নি। আপনি ব্যবসায় নেমেছেন লাভের জন্য বা সমাজকে ভালো কিছু দেয়ার জন্য।

অহেতুক ঝুঁকি গ্রহণ করে খেলা দেখানো, বিল্ডিং থেকে লাফিয়ে পড়া বা নানা টেকনিক দেখিয়ে বাইক চালানো জাতীয় “রিস্ক সিকিং বিহেভিওর” ব্যবসা নয়, বিপরীত লিঙ্গকে আকর্ষনের পন্থা হতে পারে ইভ্যুলেশনারি সাইকোলজি মতে। ব্যবসায় আপনার সর্বপ্রধান লক্ষ হওয়া উচিত ঝুঁকি কমানো এবং বেশী লাভ অর্জন করা।

মার্কেটে নামার আগে আপনার মার্কেট কেমন বুঝুন। প্রতিটি মার্কেটে দুই তিনজন প্লেয়ার থাকে যারা প্রায় ৯০ ভাগ মার্কেট নিয়ে যায়। আপনাকে তাদের একজন হতে হবে।

মার্কেটে নামার আগে মার্কেট সম্পর্কে বুঝুন। পর্যাপ্ত তথ্য উপাত্ত সংগ্রহ করুন, বিশ্লেষণ করুন, এ সংশ্লিষ্ট বই পড়ুন ও জানুন। মার্কেটের চরিত্র বুঝার চেষ্টা করুন। এর জন্য মিখায়েল পর্টারের ফাইভ ফোর্স মডেল আপনাকে সাহায্য করতে পারে।

মার্কেটে মনোপলি করতে হবে ভালো প্রফিটের জন্য। এবং এই মনোপলির জন্য প্রায় ৯০% আপনার দখলে থাকা চাই। এটা কীভাবে করবেন ভাবুন। এই ব্যাপারে আপনাকে এগ্রেসিভ হতে হবে। বড় মার্কেটে ৯০% না পারলে, ছোট নিশ মার্কেটে যান ও ৯০% দখল করে নিন।

সক্ষমতার বৃত্ত কতো বড় তা ব্যাপার না, ব্যাপার হলো আপনি তার ভেতরে আছেন কি না। সক্ষমতার বৃত্তের ভেতরে থাকাটাই বিষয়।

সক্ষমতার বৃত্ত হলো আপনি কী জানেন বা বুঝেন সে সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা। সাইকোলজিক্যালি মানুষ নিজের সক্ষমতার বিচার করার সময় বাড়িয়ে করে, এবং যে যত অক্ষম সে ততো বেশী বাড়িয়ে বিচার করে।

আপনার আইকিউ ১২০ হয় যদি আর আপনি ভাবেন ১০০ তাহলে তা সমস্যা নয়। কিন্তু আপনার আইকিউ যদি ১০০ হয় আর আপনি ভাবেন ২৫০ তাহলে খুবই বড় সমস্যায় পড়তে যাচ্ছেন।

নিজে যা বুঝেন না সেই ব্যবসায় যাওয়া থেকে বিরত থাকুন। সেইসব ব্যবসা করতে যান যেগুলি আপনার বুঝার সীমার ভেতরে।

এমন কিছু বিক্রি করবেন না যা ক্রেতা হলে আপনি কিনতেন না - 

এটি একটি সত্যি কথা। আপনি যদি এই চেষ্টা করেন তাহলে আপনার পণ্যের গুণগত মান অনেক ভাল হবে। আপনার কাস্টমাররা খুশি থাকবে। নিজেকে কাস্টমারের জায়গায় রেখে ভাবুন।

অপেক্ষা করুন সঠিক সুযোগের জন্য -

অপেক্ষা সব সময় দোষের নয়। বরং অপ্রস্তুত কাজ, এবং কিছু একটা করতে হবে ভেবে কিছু একটা করা খারাপ পরিণতির দিকে নিয়ে যায়। কখনো কখনো আপনাকে অপেক্ষা করতে হবে সঠিক সময়ের জন্য। এবং সঠিক সময়টি বুঝার জন্য প্রাজ্ঞতা আপনাকে অর্জন করতে হবে।

কর্তারা কী ভাবছে বুঝার চেষ্টা করুন -

কোন একটা ব্যবসার কর্তা লোকেরা কয়েকটা বিষয় বিবেচনা করে তাদের বিজনেস সিদ্ধান্ত নিয়ে থাকে। আপনাকে ঐ ভ্যারিয়েবলগুলি জানতে হবে, এবং ঐ ভ্যারিয়েবলের আলোকে দেখলে আপনি বুঝতে পারবেন ঐ বিজনেসের ভবিষ্যত কী হতে পারে। একজন ইনভেস্টর হিসেবে এটা আপনাকে সাহায্য করবে।

মার্কেটিং গুরুত্বপূর্ণ -

মার্কেটিং এ লক্ষ দিন। মার্কেটিং ভালো হলে আপনার ব্যবসার সেল ডিপার্টমেন্ট দূর্বল হলেও চলবে। এবং মার্কেটিং বলতে সাধারণ তথাকথিত মার্কেটিং নয়। আমি ব্যক্তিগত ভাবে মনে করি বিহেভিওরাল ইকোনমিক্স, নাজ ও সাইকোলজিক্যাল মার্কেটিং সম্পর্কে জানা সব উদ্যোক্তার জন্য দরকারী। নিজে জানতে না পারলে এ ব্যাপারে যারা জানে তাদের সাহায্য নেয়া। এবং কখনো সাইকোলজিক্যাল মার্কেটিং এর এবিউজ করে কাস্টমারদের ধোঁকা না দেয়া।

সবসময় শেখার মধ্যে থাকতে হবে -

সব সময় শেখার মধ্যে থাকার কোন বিকল্প নেই। একজন উদ্যোক্তা সমাজ নিয়ে কাজ করছেন। তার ব্যবসা সমাজ ও মানুষের মধ্যে কাজ করে। তাই সমাজ ও মানুষ সম্পর্কে তাকে নিয়মিত জানতে হবে। আপডেটেড তথ্য ও রিসার্চ সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। প্রতিদিন সকালে যেরকম জানাশোনা নিয়ে ঘুম থেকে উঠেন, তার চাইতে অল্প একটু বেশী জেনে ঘুমাতে যান। চার্লি মাঙ্গারের এই কথা আমি মেনে চলি। উদ্যোক্তাসহ সবার জন্যই আমি মনে করি, এটা মানা দরকারী।

ফিডব্যাক দরকারী -

ফিডব্যাকে নজর দিন। আপনি কোন আইডিয়া শেয়ার করলে বা মডেল উপস্থাপন করলে মানুষ কী বলে দেখুন। বেশীরভাগ স্টার্ট আপই তারা যা নিয়ে এসেছিল তা থেকে সরে গিয়ে সফল হয়েছে। ফিডব্যাক বা লোকের মতামতে নজর দেয়া তাই খুবই গুরুত্বপূর্ন।

প্রতিযোগীতা থেকে লাভ তুলুন - 

প্রতিযোগীতা এড়িয়ে চলতে না পারলে প্রতিযোগীতার সুফল নিতে চেষ্টা করুন। কারণ মার্কেটে তীব্র প্রতিযোগীতা বিরাজমান।

Bdpreneur.com এর জন্যে এই লেখাটি লিখেছেন : Muradul Islam



Monday, April 8, 2019

ইমোশনাল মার্কেটিং-৩ : আবেগের আমি , আবেগের তুমি, আবেগ দিয়ে যায় চেনা

{Pingback: ইমোশনাল মার্কেটিং-২: লাইক এ গার্ল }


ইমোশনাল মার্কেটিং-৩ : আবেগের আমি , আবেগের তুমি, আবেগ দিয়ে যায় চেনা



আচ্ছা, এই লেখাটা পড়ার সময় আপনার মনের অবস্থা কেমন, একটু ভাববেন।



লেখার সময় আমার মনে অবস্থাটা বলতে পারি।আজ ১৯ অক্টোবর, ২০১৮। শুক্রবার। ছুটির দিনে এমনিতেই রিলাক্স থাকি। ছুটির দিনে আমি সকালের নাস্তাতে দুইটি পরোটা খেতে পারি। এজন্য সকাল থেকে আমার মনটা ফুরফুরে থাকে। অন্যান্য দিন আমার নাস্তা হয়ে যায় ভোরে ভোরে, কিন্তু শুক্রবার সেটি ৯টার পর। কাজেই, এখন আমি নাস্তা না করেই লিখছি। কিন্তু ফুরফুরে ভাব টা নাই। মন একটু খারাপ কারণ গতকাল আমাদের ছেড়ে গেছেন আমাদের সবার প্রিয় আইয়ুব বাচ্চু। গতকাল সকালে যখন খবরটা শুনেছি, তখন বিশ্বাসই হয়নি। সেটার জের টেনেছি দিনভর, যদিও নানা ব্যস্ততাতেই দিন কেটেছে। একটি নতুন প্রজেক্টের ধারণাপত্রও গতকাল একসেপ্ট হয়েছে। অন্যদিকে গতকালই আমাদের স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক প্রথম আলো আন্তস্কুল ও কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতার দ্বিতীয় ও চূড়ান্ত মহড়া ছিল। সেটাতে একবার মাত্র লগ-ইন করেছি। তাই পুরোটা খেয়াল করতে পারিনি। ভোরবেলায় জেনেছি ৫৩২টা এনটিটির ২২০০+ সাবমিশন। এটি একটি ওয়াও পরিসংখ্যান। সকালবেলা তাই আমার মন ভাল এবং খারাপের দোটানায়। কিন্তু, আইয়ুব বাচ্চুর কারণে মন খারাপটাই বেশি। কান্নাও পাচ্ছে। এখন যদি তার ছোটভাই, আমার স্কুল জীবনের বন্ধু ফোন করে তাহলে আমি ঠিকই কেঁদে দেবো। হয়তোবা কবি শেলীর কথাটাই ঠিক, “Our sweetest songs are those that tell of saddest thought.” এ যেন – বিষাদ ছুঁয়েছে আজ, মন ভাল নেই। ঠিক আবার আমার ভালও লাগছে, কারণ গতরাত থেকে আমার এই বই-এর কাজটাও একটা গতি পেয়েছে। সবটা নিয়েই এ মূহুর্তে আমার ইমোশন।

বাংলা উইকিপিডিয়ার ভাষায়, “আবেগ-কে সংজ্ঞায়িত করা কঠিন। আবেগকে অনেকে অনুভূতির সমার্থক ধরে নেয়। যদিও অনুভূতি শারিরীক ও মানসিক দুইই হতে পারে। আবেগ মূলতঃ মানসিক। এটা এমন একটি মানসিক অবস্থা যা স্বতঃস্ফূর্তভাবেই উদ্ভূত হয়; সচেতন উদ্যম থেকে নয়। এর সঙ্গে মাঝে মাঝে শারিরীক পরিবর্তনও প্রকাশ পায়। সেক্ষেত্রে আবেগকে বলা যায় অনুভূতির উৎস। আবার শারীরিক ভাবে বলতে গেলে মসৃণ পেশী এবং বিভিন্ন গ্রন্থির কারনে শরীরের অন্তর্নিহিত পরিবর্তনই হল আবেগ ৷ সামগ্রিকভাবে, চেতনার যে অংশ অনুভূতি বা সংবেদনশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত তাকে আবেগ বলা যায়। আবেগ(Emotion) শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Emovere থেকে”। ইংরেজি উইকিপিডিয়ায় আর একটু বিস্তারিত আছে। বলা হচ্ছে মনের সচেতন অবস্থার কারণেই একগুচ্ছ মানসিক তৎপরতা যার মূল হতে পারে আনন্দ (Pleasure) বা অসস্ততি (Displeasure)। অন্য ১০টা সাইকোলজিক্যাল বিষয়ের মতো আবেগের সংজ্ঞাতেও বিশেষজ্ঞরা একমত নন। কাজে আমরা ঐ লাইনে না যাই। আমার মনের অবস্থার বিস্তারিত বিবরণ থেকে আমরা সরাসরি মৌলিক ইমোশন বা আবেগে চলে যেতে পারি। মোটামুটি জয়টি আবেগকে মৌলিক আবেগ ধরা হয়– সুখ (Happiness), বিষন্নতা (Sadness), ভয় (Fear), রাগ (Anger),  বিস্ময় (Surprise), বিতৃষ্ণা(Disgust)। অনেকই আজকাল ভয় আর বিস্ময়কে একটা এবং  রাগ ও বিতৃষ্ণাকে একত্র করে চারটা মৌলিক আবেগের কথা বলেন। আর একটা বিষয়ও মাথায় রাখতে হয়। সেটি হলো উত্তেজনা (Excitement)। এটি আসলে আবেগের বহি:প্রকাশ, আবেগ নয়।

এখন আবার আমার এখনকার আবেগে ফিরে যাই। আমার এখনকার আবেগকে কী বলা যায় – আইয়ুব বাচ্চুর মৃত্যু জনিত কারণে আমি কিছুটা বিষন্ন অন্যদিকে আমি বিস্মিত কারণ প্রোগ্রামিং কনটেস্টের পরিসংখ্যান। আবার আমি আনন্দিতও কারণ বইটার কাজ হচ্ছে। জটিল মনে হচ্ছে?

না, এ হলো মনের অবস্থার হেরফের। সামান্য একটু এদিক ওদিক হলে একজন ভীত মানুষও আনন্দিত হয়ে উঠতে পারেন!!! মানে এই সীমারেখা টানাটা কঠিন কাজ। অনেকটা রঙের মতো। প্রত্যেকটা রঙের অনেক শেড, অগুনতি, অসীম! আবেগও তাই। মানে আবেগ আসলে রঙের মতোই।

ভাল একজন ইমোশনাল মার্কেটার হতে হলে ইমোশনালি ইনটেলিজেন্ট অথবা ইমোশনাল লিটারেট হওয়া দরকার। আর এজন্য দরকার ইমোশনের ব্যাপারটা বোঝা। এটির নানান মডেল আছে। মনোবিজ্ঞানী রবার্ট প্লাচিক তার “হুইল অব ইমোশন”-এ রঙের মাধ্যমে আমাদের আবেগের নানান বিষয়কে ব্যাখ্যা করেছেন। আর এই মডেলটা আমাদের মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে।



প্লাচিকের আবেগের চাকা


এই মডেলে মৌলিক বা প্রাইমারী আবেগ ৬টি নয়, আটটি – রাগ(anger), আন্দাজ(anticipation), আনন্দ(joy), বিশ্বাস(trust), ভয় (fear), বিস্ময়(surprise), বিষন্নতা( sadness) এবং বিতৃষ্ণা (disgust)। এরপর কৌণিকটাকে খেয়াল করেন। আপনি যতোই কেন্দ্রের দিকে যাবেন ততই তীব্রতা বাড়বে। বাস্তবে কীভাবে আমরা এটাকে প্রয়োগ করতে পারি? একঘেয়েমির কথাই ধরা যাক। আপনি যদি আপনার একঘেয়েমিকে এড্রেস না করেন তাহলে সেটা পলিনত হবে বিতৃষ্ণায় এবং শেষমেষ একটা ঘৃণার (Loathing) ব্যাপারে পরিণত হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি এই চাকাকে মনে রাখেন, তাহলে বুঝে পারবেন আপনার তরফের ‘নিস্ক্রীয়তা’ আপনাকে কোথায় নিয়ে যাবে। মার্কেটাররা তাদের পণ্যের মোড়কে, ফিচারসেটে, বিজ্ঞাপনে প্রতিনয়ত পরিবর্তন আনে বা আনতে চায় – এটাই তার কারণ।

এখন দেখা যাক, এদের পারস্পরিক সম্পর্ক কেমন? দেখলেই বোঝা যাবে, বৃত্তের যেখানে যে আবেগ, তার উল্টোদিকেই তার উল্টোটা। যেমন বিষন্নতার বিপরীত হলো আনন্দ আর বিশ্বাসের বিপরীত হলো বিতৃষ্ণা। এন্টিসিপেশনের উল্টোটা কী বের করতে পারেন? চিন্তার একটা লাইন পাওয়া যাচ্ছে?


যে সব ইমোশনের রঙ নাই! হু, সেগুলো হলো দুইটি প্রাইমারি ইমোশনের যোগফল। যেমন আন্দাজ আর আনন্দ মিলে হলো (Optimism)। আনন্দ আর বিশ্বাস মিলে হলো ভালবাসা (Love)।

আবেগ বেশিরভাগ সময়ই জটিল। আর সেটাকে যদি আপনি একাধিক আলাদা আলাদা অনুভূতির সংমিশ্রণে প্রকাশ করতে পারেন, তাহলেই বুঝবেন ইমোশনাল মার্কেটার হওয়ার পথে আপনি একধাপ এগিয়ে গেলেন।

(আবেগের চাকা নিয়ে আমি আর বিস্তারিত লিখতে চাই না, আপাতত। আর্লি রিডার ও পাঠকরা যদি মনে করেণ আর একটু ব্যাখ্যা হতে পারে, তাহলে আমি সেটা ভাববো। আপাতত আমরা পরের পর্বে চলে যেতে পারি)।

By : Munir Hasan

পরের পর্ব – ইমোশনাল মার্কেটিং-৪ : হাটি হাটি পায়ে পায়ে দেখো না





Sunday, April 7, 2019

ইমোশনাল মার্কেটিং- ২ : লাইক এ গার্ল

ইমোশনাল মার্কেটিং- ২ : লাইক এ গার্ল


আমি যখন ছোট ছিলাম, তখন পাড়ার কিছু কিছু বড় ভাই আমাকে খেপাতেন। তারা আমার একটা নামও দিয়েছিলেন। কিন্তু, সেটাতে আমি যতো না খেপতাম তার চেয়ে বেশি মন খারাপ হতো যখন কোন কিছুতে আমার অক্ষমতাকে কেউ কেউ বলতো -ও তো, ‘মেয়েদের মতো’! । এখন অবশ্য আমি অনেক কাজে মেয়েদের মতোই হতে চাই! কিন্তু, তখন এ কথাতে দু:খ পেতাম।

পরে জেনেছি ‘মেয়েদের মতো’ এই শব্দযুগল কেবল এ দেশে নয়, অন্য অনেক দেশেও খুব একটা ভাল শব্দবন্ধ হিসেবে ব্যবহৃত হয় না। “লাইক এ গার্ল” আসলে মেয়েদের জন্য অপমানজনক একটি শব্দ। ফলে, অনেক মেয়েও “লাইক এ গার্ল” হতে চাইতো না। কারণ মনে করা হয় এতে তাকে পচানো হচ্ছে। আর ঠিক এ কথাটা মাথায় রেখে অলওয়েজ ব্র্যান্ড ২০১৪ সালে তাদের #LikeAGirl ক্যাম্পেইনের পরিকল্পনা করে।

অলওয়েজ ব্র্যান্ডটা আমাদের দেশে খুব একটা পরিচিত নয়। এটি প্রোক্টর এন্ড গ্যাম্বলের মেয়েদের পণ্যের একটি ব্র্যান্ড। মেয়েদের প্যাড, ওয়াইপ এসবের ব্যান্ড, প্রায় ৩৫ বছরের পুরাতন।অলওয়েজের একটি সিস্টার কনসার্ন আছে। তাদের একটি প্রোডাক্ট হচ্ছে হুইসপার। এটি মেয়েদের স্যানিটারি প্যাড। এটি বাংলাদেশের সব জেলাতে পাওয়া যায়।


২০১৪ সালে তাদের এই ক্যাম্পেইন এর মূল উদ্দেশ্য ছিল মেয়েদের মত বা লাইক এ গার্ল এ কথাটার মানে পাল্টে দেওয়া। একজন লোক “মেয়ের মতো” এটি আসলে মেয়েদেরকে অপমান করা কারণ এতে ধরে নেওয়া হয় যে, মেয়েরা অনেক কাজই পারে না। এ কারণে অনেক মেয়েও লাইক এ গার্ল কথাটা সহজে নিতে পারে না। ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল এটা শুনলে একটা মেয়ে যেন বিরক্ত নাহয়ে গর্ব বোধ করতে পারে সে ব্যাপারটিকে সামনে আনা।


এই ক্যাম্পেইনটা একটি অপমানের ব্যাপারকে একটি পজিটিভ আন্দোলনে রূপ দেয়। ব্যবসার বৃদ্ধিও ছিল ঈর্ষাজনক। শুধু তাই নয় ক্যাম্পেইনটি একই বছরে বিজ্ঞাপন জগতের এমি এওয়ার্ড, ক্যানেস গ্রা প্রি এওয়ার্ড ও গ্র্যান্ড সিলো এওয়ার্ড লাভ করে। একই বছরে এই তিন পুরস্কার পাওয়াটা একটি বিরল ও দুর্লভ ঘটনা। ইমোশনাল মার্কেটিং কি করতে পারে তার একটি ছোট্ট উদহারণ হচ্ছে এই লাইক এ গার্ল ক্যাম্পেইন।

আমাদের দেশের মতো সারা পৃথিবীতে এখন বেশিরভাগ ক্রেতাই কিন্তু  “ওয়েল ইনফর্মড”। বলতে গেলে তারা বিজ্ঞাপনেই ডুবে থাকে। রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, স্যোসাল মিডিয়া- সবটাতেই তাদের আকৃষ্ট করার নানান আয়োজন। তার ওপর পত্রিকা ম্যাগাজিনতো আছেই। আমাদের প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকাতো এখন আলাদা কাভারই ছাপিয়ে দেয় বিজ্ঞাপনের। ফেসবুক সারাক্ষণই বিজ্ঞাপন দেখায়। শুধু কি বিজ্ঞাপন। এখন সার্চ ইঞ্জিন সবার হাতের মুঠোয়। বিশ্বের অর্ধেক লোকই এখন ইন্টারনেট ব্যবহার করে। কেউ কিছু জানতে চাইলে আগে গুগল করে। ফলে, তথ্যে সে থাকে ভারাক্রান্ত। এই যে এত বিজ্ঞাপন, ‍এতো যে বিপণনের চেষ্টা এই সময়ের ভিতর দিয়ে কীভাবে একটি কোম্পানি দাঁড়িয়ে থাকবে, কিভাবে এই মার্কেটিং ওয়ার্ল্ডে তার কতৃর্ত্ব প্রতিষ্ঠা করবে?

কাজেই সেখানে সব নিত্য-নতুন বিষয় আমাদের ভাবতে হবে।সহজ বুদ্ধি হলো একটা মেজর কম্পোনেন্ট হিসাবে আবেগটাকে ব্যবহার করা। কারণ মানুষ অনেকখানি আবেগ দ্বারা নিয়ন্ত্রিত। ইমোশনাল মার্কেটিং এ আমাদের দেশের সবচেয়ে সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত হালাল সাবান। এ্যারোমেটিক এর হালাল সাবানের বিজ্ঞাপনটিকে নিয়ে আমরা বিস্তারিত কেস স্টাডি দেখব। কিন্তু তারও আগে আসলে আমাদের জেনে নেয়া উচিত ইমোশনাল মার্কেটিং কী?

ইমোশনাল মার্কেটিং হল এমন একটা মার্কেটিং এবং এডাভার্টাইজিং যেটা আসলে মানুষের ইমোশনকে কাজে লাগায়। উদ্দিষ্ট জনগোষ্টীর চোখে পড়া, মনে রাখার ব্যবস্থা করা, শেয়ারে উদ্বুদ্ধ করা এবং সবশেষ তার থেকে গাঁটের টাকা খসিয়ে পণ্য বা সেবা গছিয়ে দেওয়ার বুদ্ধি। একটি সাধারণ প্রথা হলো একবারে একটির বেশি আবেগকে ব্যবহার না করা। মানে সুখ, দু:খ, রাগ কিংবা ভয়ের যেকেন একটাকে একবারে কাজ লাগানো।

ইমোশনাল মার্কেটিং কেন ইফেক্টিভ এবং সেটাকে কিভাবে তোমার মার্কেটিং প্লান এর সঙ্গে যুক্ত করব সেটাই হবে আমাদের বকর বকরের উদ্দেশ্য।

তবে সবকিছুর আগে আমাদের আসলে  আবেগের ব্যাপারটা বোঝা দরকার।

Original Link

Pingback: ইমোশনাল মার্কেটিং-১: হালাল সাবানের মাজেজা

পরের পর্ব –  ইমোশনাল মার্কেটিং-৩ : আবেগের আমি , আবেগের তুমি, আবেগ দিয়ে যায় চেনা

ইমোশনাল মার্কেটিং-১: হালাল সাবানের মাজেজা


ইমোশনাল মার্কেটিং-১: হালাল সাবানের মাজেজা


যারা আমার মতো বয়সী তাদের অনেকের হালাল সাবানের কথা মনে আছে। নব্বই-এর দশকে এই সাবান তোলপাড় তুলেছিল বাংলাদেশ জুড়ে। এবং কিছুদিনের মধ্যে তারা বাজারের বড় অংশটি দখল করে। আর এর মূল কারণ- ধর্মীয় আবেগ অনুভূতির ব্যবহার। বলা হয় এই সাবানটি বাজারের একমাত্র হালাল সাবান কারণ এটি তৈরি করা হয় ভেজিটেবিল ফ্যাট থেকে, আর অন্যান্য যে সুগন্ধী সাবান বাজারে আছে যেমন লাক্স সেগুলো আসলে এনিম্যাল ফ্যাট থেকে তৈরি করা হয়!!! এনিম্যাল ফ্যাট বললেই একটি বিশেষ প্রাণীর কথা আমাদের মনে হয় এবং সেই কারণে এই মার্কেটিংয়ে তারা খুব সুবিধা করে। এই যে এভাবে একটি সাবানকে হালাল সাবান হিসাবে ঘোষণা দিয়ে ব্যবসা করার যে বুদ্ধি সেটি তাদেরকে বাজারে প্রথম স্থানে এনে দিয়েছিলো।

প্রশ্ন হচ্ছে হালাল সাবানের মতো আবেগীয় বিষয়গুলোকে সামনে নিয়ে এসে প্রচার-প্রচারণা এবং বিপণন স্ট্র্যাটেজি তৈরি করলে সেটা কি অনেক ভালো হয়? হয় এবং সেটি নতুনও নয়। আবেগ বা ইমোশনাল মার্কেটিং নিয়ে দুই দশকের বেশি সময় ধরে ব্যাপক কাজকর্ম হয়েছে। আমার ধারণা মার্কেটিং বিভাগগুলো এগুলো পড়ায়, কেস স্টাডি করে। কাজে ব্যাপারটা নতুন নয়।

তবে, আমি ব্যাপারটা ভাবছি অন্য দৃষ্টিকোণ থেকে। আমাদের নতুন উদ্যোক্তাদের বেশিরভাগেরই মার্কেটিং খাতে খুব একটা বাজেট থাকে না। তাছাড়া সবাই প্রায় কমবেশি “ওয়ানম্যান আর্মি”। তারা কীভাবে এধরণের মার্কেটিং-এর সুবিধা পেতে পারে। উদ্যোক্তাবান্ধব দেশগুলোতে এরকম ডামিসদের জন্য প্রচুর বই পত্র লেখা হয়। আমাদের দেশে এর বড়ই আকাল। ফলে অনেক উদ্যোক্তা এখনও মার্কেটিংকে আলাদা কিছু ভাবে। আমার “গ্রোথ হ্যাকিং মার্কেটিং” বইতে আমি চেষ্টা করেছি এ কথাটা বলতে যে মার্কেটিং কিন্তু এখন আর আলাদা কোন বিষয় নয়। যেকোন ভাবে কাস্টমারদের কাছে পৌছানোর নামই মার্কেটিং। সেটি যদি হয় যে ওয়েবসাইট ঠিক করে তাহলে সেটা মার্কেটিং। সেটি যদি হয় যে ইমেইল মার্কেটিং করা, মেইলে বিভিন্ন প্রচার-প্রচারণা চালানো তাহলে সেটা মার্কেটিং। আবার এরকম যদি হয় যে মোড়কটা পাল্টে ফেললেও সেখানে একটা ভালো লিড পাওয়া যাবে তাহলে সেটাও মার্কেটিং।

এখন প্রশ্ন হচ্ছে এই মার্কেটিংয়ের জন্য কাস্টমারের আবেগকে কীভাবে কাজে লাগানো যায়? যদিও রিসার্চ বলছে যে শুধু আবেগকে কাজে লাগিয়ে যেমন কাজ হয় না একইভাবে শুধু পণ্য খুব ভালো, কোয়ালিটি খুব ভালো এবং মানসম্মত তা দিয়েও কিন্তু কাস্টমারের লয়ালিটি তৈরি হয় না। নিশ্চয় এর মধ্যে বাড়তি কিছু দরকার। সে বাড়তি কিছু কিভাবে তৈরি করা যেতে পারে সেটি নিয়েই কিন্তু অনেক কিছু ভাবার আছে।

একটা বিষয় আমরা সবসময় খেয়াল রাখি সেটা হলো কিভাবে আমরা আরো ভালো করতে পারি এবং একটা বিষয় খুব নিশ্চিতভাবে বলা যায় যে আমাদের দেশে, ধরেন— আবেগকে ব্যবহার করে খুব ভালো ব্যবসা করেছে একসময় সেটি হচ্ছে আজাদ প্রোডাক্টস। আজাদ প্রোডাক্টস তাদের যে কার্ডগুলো তৈরি করেছে সেখানে ভালোবাসার বিষয় ছিলো, সেখানে আবেগের বিষয় ছিলো এবং সে আবেগকে পুঁজি করেই কিন্তু আজাদ প্রোডাক্টসের সকল উপাদান তৈরি হয়েছে। বিশ্বজুড়ে এমন আবেগের কারবারি অনেক আছে যাদের মধ্যে হলমার্ক অন্যতম। হলমার্ক প্রায় ১০০ বছর ধরে তাদের কার্ড, গ্রিডিংস কার্ড তৈরি করছে। পৃথিবীর সবচাইতে পুরাতন গ্রিডিংস কার্ড কোম্পানি এবং তারা তাদের উপরে কিন্তু এখনো অনেক মানুষ আস্থা রেখে যাচ্ছে। তো এই যে আবেগ, আবেগকে ব্যবহার করা- একটা হচ্ছে আবেগকে ব্যাবহার করে আবেগের পুঁজি দিয়েই ব্যবসা করা, আরেকটা হচ্ছে যেকোন প্রোডাক্টের ক্ষেত্রে সে আবেগটাকে ব্যবহার করে একটা বিপণনের ব্যবস্থা করা। ইমোশনাল মার্কেটিং-এর মোদ্দাকথা আমার মতে এটাই।



প্রশ্ন হচ্ছে এই ইমোশন মার্কেটিং-টা আসলে কি কোন কাজে লাগে? এটা নিয়ে কি কোন কিছু করা যায়? এটা নিয়ে কি আগানোর কোন সুযোগ আছে? গ্রোথ হ্যাকিং মার্কেটিং লিখতে গিয়ে আমি যে জিনিসটা খেয়াল করেছি সেটা হচ্ছে যে বিশ্বজুড়ে বিশেষ করে ইন্টারনেট বিকাশের ফলে এখন কিন্তু মার্কেটিংয়ে একটা ব্যাপক ধরনের পরিবর্তন হয়েছে। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এইসব কিছু বিষয় কিন্তু পুরানো ধ্যানধারণাকে পাল্টে ফেলছে। আপনি যদি এই বিষয়টাকে খেয়াল না করেন তাহলে কিন্তু আপনি হেরে যাবেন। বাংলাদেশে এমন কোন পত্রিকা নেই যেটির মাধ্যমে আপনি দুই কোটি লোকের কাছে পৌছাতে পারবেন। কিন্তু ফেসবুকের মাধ্যমে কোন বুদ্ধি খাটালে আপনি নিশ্চয় দুই কোটি লোকের কাছে যেতে পারবেন। কারণ বাংলাদেশে এখন প্রায় সাড়ে তিন কোটি লোক ফেসবুক ব্যাবহার করে। প্রশ্ন হচ্ছে তাদেরকে ব্যাবহার করার জন্য যদি আবেগকে ব্যবহার করা যায়, তাদের মধ্যে যদি কোন রকমের আবেগীয় বিষয়কে ঢুকিয়ে দেয়া যায় তাহলে প্রচারণাটা খুব ভালো হয়।

ইমোশন মার্কেটিংয়ের ক্ষেত্রে আরো কি কি বিষয় দেখা যায়, কি কি বিষয় করা উচিৎ এসব নিয়ে হয়তো অনেক কাজ করার সুযোগ আছে।

Original Link 

পরের পর্ব – ইমোশনাল মার্কেটিং- ২ : লাইক এ গার্ল



Sunday, January 6, 2019

একটি গুগল পাওয়ার তরে

উদ্যম, বিনিয়োগ আর উদ্ভাবনে মনকে উদার করো,
একটি গুগল পাওয়ার তরে হাজার গুগল গড়ো।

ইন্টারনেট ব্যবহার করে কিন্তু গুগলের নাম শোনেনি, এমন মানুষ সম্ভবত খুঁজে পাওয়া দুষ্কর। ইন্টারনেট সার্চ ইঞ্জিন (যেখান থেকে ইন্টারনেটে প্রাপ্য তথ্যের ঠিকানা বের করা যায়) গুগলের আগেও ছিল, তবে গুগলই প্রথম ব্যাপারটিতে সাংস্কৃতিক মাত্রা যোগ করেছে। সার্চ ইঞ্জিনের ব্যাপার এখন ইন্টারনেট-সংস্কৃতির মূল অনুষঙ্গ। ‘গুগল করো’, ‘গুগলে গিয়ে দেখে নিয়ো’ ইত্যাদি এখন খুবই সাধারণ কথা। ইংরেজিতে এমনকি ‘গুগলাইজেশন’ নামে একটি নতুন শব্দ গুগলের সর্বগ্রাসী রূপকে প্রকাশ করে। বলা হয়ে থাকে বর্তমানে ৭০ শতাংশেরও বেশি ওয়েবসাইটে লোকজন গুগল তথা সার্চ ইঞ্জিনের মাধ্যমে যায়! সাদামাটা দেখতে গুগলের প্রথম পাতাটিতে এর ব্যবসায়িক ব্যাপারটি সহজে দেখা যায় না, যদিও গুগল একটি মাল্টি বিলিয়ন কোম্পানি।

আইটি ক্ষেত্রের সূতিকাগার আমেরিকার সিলিকন ভ্যালির বিকাশের পেছনে সবচেয়ে বড় উপাদান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনের চর্চা, উদ্যমী প্রযুক্তিবিদ ও প্রকৌশলীদের ‘আইডিয়ার পেছনে’ উদ্যমী বিনিয়োগকারীদের (ভেঞ্চার ক্যাপিটালিস্ট) অবস্থান এবং হাজার হাজার ‘সাকসেসফুলি ফেইলিউরের কেস’।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একজন শিক্ষার্থীর মানসপট তৈরি হয়। তার চিন্তাচেতনা এবং ভবিষ্যৎ কর্মজীবনের একটি স্বপ্নও সে এই সময় বোনে। নতুন কিছু গড়ে তোলার একটি আকাঙ্ক্ষাও হয় তীব্র। সিলিকন ভ্যালি তাদের সেই স্বপ্ন আর আকাঙ্ক্ষাকে মূল্য দেয়। স্বপ্ন নির্মাণ ও বাস্তবায়নে দরকার সুযোগ এবং অর্থ। সিলিকন ভ্যালিতে রয়েছে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি, যারা অর্থ নিয়ে দাঁড়ায় নতুন স্বপ্নচারীদের পাশে। আছে ব্যক্তি উদ্যমী বিনিয়োগকারীরা, যারা স্বপ্নের পেছনে অর্থ বিনিয়োগে পিছপা হয় না।

একজন শিক্ষার্থী বা শিক্ষার্থীদের একটি গ্রুপ হয়তো কাজ করছে কোনো নতুন ধারণা নিয়ে, সেটির পেছনের বিজ্ঞান আর ব্যবসাটাকে সাজাতে। দুটো জিনিসই দরকার। প্রথমত নতুন ভাবনাটি যে ফেলনা নয়, সেটি প্রমাণ করা। এ জন্য তাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে নানা চড়াই-উতরাই পেরোতে হয়। কখনো কখনো তারা খুঁজে পায় বিশ্ববিদ্যালয়ের এলামনাই, যারা কাজ করছে বিভিন্ন কোম্পানিতে। এরপর সেটির ব্যবসায়িক দিকটি ভাবতে হয়। যুক্তরাষ্ট্রে ব্যবসার কাজে কেউ দাতব্য প্রতিষ্ঠান খোলে না। কাজেই বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ব্যবসায়িক মডেলটা ভালোভাবেই তৈরি করতে হয়। তারপর শুরু হয় বিনিয়োগকারী খোঁজার পালা। যেসব চিন্তা-ভাবনা, মডেল কাগজ আর কম্পিউটারে ছিল, সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করা। কেউ সফল হয়, কেউ হয় না!

গুগলের গল্পটাই বলা যাক। ১৯৯৬ সালে ল্যারি পেজ আর সের্গেই ব্রিন স্ট্যানফোর্ডে তাদের পিএইচডি রিসার্চ হিসেবে ওয়েবে একটি নতুন অনুসন্ধানী এলগারিদম(ইন্টারনেটে তথ্য অনুসন্ধান নতুন একটি পথ) নিয়ে কাজ শুরু করে, সেই সময়কার সার্চ ইঞ্জিনগুলোর প্রচলিত পথ থেকে সরে এসে তারা ওয়েবপাতাগুলোকে একটি র‌্যাংকিংয়ের আওতায় নিয়ে আসে। পেজ আর ব্রিন তাদের মডেল সার্চ ইঞ্জিনের নাম দেয় ব্যাকরাব (Backrub)। তবে, পরে তারা গুগল (Google) শব্দটি বেছে নেয়। গুগল হলো ১-এর পর ১০০টি শূন্য দিলে যে সংখ্যাটি হয়, সেটি। সার্চ ইঞ্জিনটি কত বেশি তথ্য খুঁজবে, সেটা বোঝাতে এই শব্দটি নেওয়া হয়। শুরুতে এর ঠিকানা ছিল google.stanford.edu। পরে ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর এটি হয় google.com। ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর এক বন্ধুর গাড়ির গ্যারেজে, ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে গুগলের যাত্রা শুরু। দুই বন্ধুর টাকা ছাড়াও এই সময় তাদের পাশে দাঁড়ান সান মাইক্রোসিস্টেমের সহ-প্রতিষ্ঠাতা এন্ডি বেথটোশেইম। কোম্পানি হওয়ার আগেই তিনি পেজ আর ব্রিনকে এক লাখ ডলার দেন। পরের বছর জুন মাসে দুটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গুগলে আড়াই কোটি (২৫ মিলিয়ন) ডলার বিনিয়োগ করে। আর ২০০৪ সালে ৮৫ ডলারে গুগল শেয়ারবাজারে তাদের শেয়ার ছেড়ে দুই হাজার ৩০০ কোটি ডলার জোগাড় করে! বিনিয়োগকারীরা যে ভুল করেনি, তার প্রমাণ হলো, মাত্র তিন বছরের মাথায় এর প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ায় ৭০০ ডলারে!

যে সময়ে গুগলের এই সাম্রাজ্য প্রতিষ্ঠা পায়, সে সময় কমপক্ষে কয়েক হাজার অনুরূপ উদ্যোগ ব্যর্থ হয়। একটি সাধারণ হিসাবে বলা হয়ে থাকে, গড়পড়তা একটি সফল গুগল পাওয়ার জন্য কমপক্ষে আড়াই হাজার উদ্যোগের প্রয়োজন!

কাজেই, সফল উদ্যোক্তা আর সফল উদ্যোগ পেতে হলে আমাদের চেষ্টাবান হাজার হাজার উদ্যোক্তা প্রয়োজন হবে। ব্যর্থ উদ্যোক্তাদের প্রতি ভ্রু কুঁচকে তাকালে হবে না, তাদের নতুন উদ্যমে কাজ করার সুযোগ দিতে হবে।
আমাদের বিশ্ববিদ্যালয় আর সমাজের দায়িত্ব এখানে সুবিশাল। আমরা কেবল সফল গল্প খুঁজি। কিন্তু প্রতিটি সফল গল্প হওয়ার জন্য যে হাজারখানেক ‘সাকসেসফুলি ফেইলিওর’ কেস থাকা দরকার, সেটা বিশ্বাস করি না!
একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য এই ধারাটি আমাদের ভাঙতে হবে। আমাদের তরুণদের উদ্যমী, আত্মবিশ্বাসী এবং সফল হওয়ার জন্য তাদের বেশি বেশি সুযোগ দিতে হবে। তাদের অনেকে ব্যর্থ হবে, কিন্তু সুযোগ থাকলে তারা ঘুরে দাঁড়াবে। তাদের জন্য আমাদের এই কাজগুলো করতেই হবে।

বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসতে হবে, যাতে তাদের শিক্ষার্থীরা নতুন চিন্তা করে, নতুন উদ্যম খুঁজে বেড়ায়। দৃষ্টান্ত তৈরির মতো বুয়েটের অধ্যাপক লুৎফুল কবীর স্যারের প্রি-পেইড মিটারকে গবেষণাগার থেকে বাণিজ্যিক উৎপাদনে নিয়ে আসার যন্ত্রণা পোহাতে হবে। অন্যদিকে সমাজের বিত্তবান বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে নতুন নতুন ধারণাকে পৃষ্ঠপোষকতা দিতে। ব্যক্তি বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও এই দিকে নজর দিতে হবে।

আর সরকার? সবচেয়ে প্রয়োজনীয় কাজটা করবে, পথের বাধা সরিয়ে নেবে। যৌথ বিনিয়োগকারীদের নিরাপত্তা দেবে, অভয় দেবে। দেশীয় উদ্যোগ যাতে বিদেশি জাত পণ্যের সঙ্গে লড়তে পারে তার ব্যবস্থা নেবে। দেশের বিভিন্ন স্থানে ইনকিউবেটর, উদ্যোক্তা পরিচর্চাকেন্দ্র গড়ে তুলতে সহায়তা করবে।

কাজগুলো কঠিন নয়, আমাদের সবাইকে এখন থেকেই যার যার কাজ শুরু করতে হবে।

মুনির হাসান: সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।


Thursday, January 3, 2019

Learn how to build a brand from the Japanese

MUJI, a Japanese brand, is a big deal. They sell all kinds of stuff from furnitures to kitchenware and travel goods. They have 385 stores in Japan, and 255 more overseas. They made more than $200 million in revenue last year.
They have quite a weird name for such a big company. MUJI, an abbreviation for “Mujirushi Ryōhin” translates to “No Brand, Quality Goods”.



One of the biggest brand in Japan is literally branding themselves as “NO BRAND”. How does this work?
Their product packaging is interesting too:
There are only 3 colors on their labels — black, red and brown. Simple lines and Helvetica text. I think this is what their design assets might look like:
Amazingly plain design for such a huge global brand. Why do they even need designers?
Let’s have a look at another Japanese brand, Uniqlo. They are in the clothing business and its owner is currently the richest man in Japan. They made $14 billion last year.


In May 1984, they opened a unisex casual wear store in Fukuro-machi, Naka-ku, Hiroshima under the name “Unique Clothing Warehouse”. Initially, from the contraction of “unique clothing”, the brand was going to register under “uni-clo”. However, in 1988, during administration work between Hong Kong in relation to the brand, staff in charge of registration misread the “C” as “Q”, and that is how the brand name was born. From then, Tadashi Yanai changed the store name to “uniqlo” across Japan.
How funny. The biggest brand in Japan right now was born out of a spelling mistake.
So, what can we learn from these Japanese mega-brands?
You build a brand not by getting the name right, but by doing the right things.
When you deliver quality and value to your customers, you earn their trust. You build a reputation, a brand.
I really love this quote by Jeff Bezos, the founder of Amazon:


When I talk about kitchenware bought from MUJI, or clothes from UNIQLO, I don’t talk about how good their brand campaigns are.

I talk about quality. About how much I love the finishing on my handcrafted wooden MUJI bowls.

I talk about innovation. About how much I love the fact that I can use this one rod from MUJI with 5 other cleaning tools.
I talk about design. About how I can relate to the hard work of the designers. How they meticulously make thoughtful decisions for me.
Branding was never about the name, logo, colors, or the font. It was always about quality, innovation and design, delivered consistently to the customer. This is what we should learn from the Japanese.


প্রচার, প্রসারের সবচেয়ে শক্তিশালী মাধ্যম : ওয়ার্ড অব মাউথ

অপর্ণা সেনের সম্পাদনায় আনন্দবাজার গ্রুপের সানন্দা বেরুচ্ছে তখন। পাতা জুড়ে বড় বড় বাহারি বিজ্ঞাপন। এর মধ্যে চোখে পড়ল শাড়ির দোকানের বিজ্ঞাপন। কয়েক সংখ্যা ধরে পর পর এবং কয়েক পৃষ্ঠাব্যাপী। 
কলকাতা মানেই পর্যটকদের কাছে শাড়ির আকর্ষণ। কলকাতা জুড়ে এখন শাড়ির দোকান। কিন্তু তখন নিউমার্কেট, পার্ক স্ট্রিটের কিছু দোকান, যাদবপুর আর বড়বাজারের কিছু দোকানই ছিল শাড়ি বিক্রিবাট্টার জন্য বিখ্যাত। 
সানন্দায় যে দোকানটির কয়েক পাতা জুড়ে বিজ্ঞাপনে চোখ আটকে গেল সেটা ওই জায়গাগুলোর বাইরের একটা জায়গা। অন্য একটা ঠিকানা। বিড়লা প্ল্যানেটরিয়ামের উল্টোদিকে একটা নতুন মার্কেট হয়েছে। 
সেই মার্কেটের মধ্যে একটা দোকান। সেই বিজ্ঞাপনের বাহার দেখে কণা বলল, ওই দোকানেই একবার যেতে হবে। শাড়ির ওপর এত সুন্দর সুন্দর প্রচার দিচ্ছে ওরা, নিশ্চয়ই ভালো জিনিস মিলবে ওখানে হাজির হলে! আমরা তখন কলকাতায় বেড়াতে গেছি। একদিন বিকেলে কণা ঢুঁ দিল সেখানে। সঙ্গে আমি।  
মার্কেটটায় ঢুকে ভুরু কুঁচকে গেল। নতুন উদ্বোধন হওয়া মার্কেটটিতে নানা বিষয়ের দোকান আছে। কিন্তু শাড়ির দোকান ওই একটাই! একটা মার্কেটে একটা শাড়ির দোকান। এক দোকান করেই এত বিজ্ঞাপনের ছড়াছড়ি! মনে মনে একটু বিস্মিতই হলাম। দোকানে ঢুকলাম। ছিমছাম। সাজানো গোছানো। দেখলাম, এক মাড়োয়ারি দম্পতি দোকান চালাচ্ছেন। ভদ্রলোকের বয়স মনে হল পঞ্চাশের নিচে। ভদ্রমহিলার বয়সও কাছকাছি হবে। কণা শাড়ি দেখার আগে প্রশ্নটা করেই ফেলে, ‘যদিও প্রচুর শাড়ির স্টক দেখতে পাচ্ছি, কিন্তু নতুন এক দোকান করেই এত এত বিজ্ঞাপন করছেন! পোষাবে?’ ভদ্রমহিলা ওনার ঝকঝকে দাঁতগুলো বের করে হাসলেন, ‘বিজনেস মানেই রিস্ক। বিজনেস মানেই ইনভেস্টমেন্ট। ওইভাবে ম্যাসিভ প্রচার না করলে সবার চোখে পড়ত না। এই যে আপনারা চলে এসেছেন, বিজ্ঞাপন না দেখলে তো পুরনো দোকানেই ঢুকতেন। 
মনে হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে বেড়াতে এসেছেন। তাই না?’ ভদ্রলোক আমায় বললেন, এত শাড়ি একবারেই একসঙ্গে দোকানে তুলতে পেরেছি কারণ আমাদের একটা অ্যাডভানটেজ আছে। শাড়ির ব্যবসাটা আমাদের অনেকদিনের। আগে আমরা শাড়ি সাপ্লাই করতাম। এখন আমরা নিজেরাই দোকানটা করে ফেলেছি। 
‘প্রচারেই প্রসার। বুঝলাম সে জন্যেই বিজ্ঞাপন করছেন বেশি বেশি। কিন্তু সানন্দায় এত বিজ্ঞাপন করার আইডিয়াটা এলো কোত্থেকে?’ আমার প্রশ্ন ছিল তার কাছে। ভদ্রলোক বললেন, ‘আসলে ভেবে দেখলাম বাঙালিরাই শাড়ির আসল ক্রেতা। সানন্দা কাগজটি বাঙালিদের পছন্দ। সে জন্য ডেইলি পেপারে না গিয়ে ম্যাগাজিন বেছে নিয়েছি। তাতে দেখা যাচ্ছে প্রচুর লোকজন আসছে।’ কিছু শাড়ি বেছে বেছে কিনে ফেলল কণা। স্টকে পছন্দ করার মতোই অনেক কাপড়। দামও তুলনামূলকভাবে বেশি নয়। শাড়িগুলো প্যাকেটে ভরে দিলেন না উনারা। বললেন ফলস লাগিয়ে দেওয়া হবে প্রতিটি শাড়িতে। সে জন্য একদিন পরে হোটেলে পৌঁছে দেওয়া হবে। ফলস লাগানো ও ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য কোনো এক্সট্রা চার্জ ধরা হবে না। এ ধরনের ছোট ছোট সার্ভিস দিয়েই ক্লায়েন্টদের মুগ্ধ করার পদ্ধতিটা ওদের বেশ রপ্ত বুঝতে পারলাম। 
আমরা যখন হাসিমুখে দোকানটা থেকে বেরুচ্ছি, সেই সময় একটা বাচ্চা দৌড়ে এল। ১০-১২ বছর বয়স হবে ছেলেটির। দোকানদার মহিলার সঙ্গে কথা বলতে শুরু করল ছেলেটি। ফুলের মতো ফুটফুটে। অল্প বািচত শুনেই বুঝলাম, এই শাড়ির দোকানে আসতে, থাকতে, কাজ করতে কিশোরটির একদম ভালো লাগছে না। জিজ্ঞেস করলাম, কার ছেলে? ভদ্রলোক হেসে বললেন, আমাদের ছেলে। কণা বলল, ‘এ সময়ে ও এখানে কেন? স্কুল নেই?’ ভদ্রমহিলার উত্তর, ‘স্কুলে গিয়ে কী করবে?’ ‘পড়াশোনা করবে!’ ‘তা তো করবে। মিনিমাম লেখাপড়া তো ওকে আমরা করাবোই। তারপর?’ ‘তারপর মানে?’ কণা অবাক। আমিও। কণা প্রশ্ন করল, ‘মিনিমাম কেন? ম্যাক্সিমাম না কেন?’ ভদ্রমহিলার ঠোঁটে হাসি, ‘ম্যাক্সিমাম পড়াশোনা করে কী হবে? ধরুন করল। তারপর কী হবে? ক্যারিয়ার তো? সেটা তো চাকরির বদলে বিজনেস করলেও হয়। হয় না? লক্ষ্য তো একটাই। নিজের পায়ে দাঁড়ানো। ভালো উপার্জন। সুস্থ জীবনযাপন। এই তো?’ মাথা নাড়লাম আমরা। উনার কথায় যুক্তি আছে। ভদ্রমহিলার কথা, ‘কাজেই ছোটবেলা থেকে যদি আমাদের ছেলেটিকে শাড়ির মধ্যে রেখে দিই, তাহলে শাড়ির ব্যাপারে ওর যে পরিষ্কার ধারণা হবে, যে এক্সপার্ট নলেজ সরাসরি তৈরি হবে, সেটা তো জেনারেল স্কুল-কলেজের বিশাল পড়াশোনা থেকে পাওয়া যাবে না। যাবে?’ ভদ্রলোক বললেন, ‘সুতরাং আমরা ঠিক করেছি, স্কুল-কলেজের এডুকেশনের পাশাপাশি আমাদের ছেলেটিকে ছোটবেলা থেকেই শাড়ির মধ্যে রেখে দেব। তাতে প্রথম প্রথম তার একঘেয়ে মনে হবে। শেষে অভ্যস্ত হবে। তারপর আনন্দ পাবে। তারপর এক্সপার্ট হয়ে উঠবে। যে স্পেশালিটি ওর ক্যারিয়ার শক্ত করে দেবে।’  ‘এবং তাই হচ্ছে কিন্তু। শাড়ি দেখছে। বুঝছে। শাড়ি সম্পর্কে জানছে। এখনই ওকে জিজ্ঞেস করুন কোনটা কী শাড়ি? কোথায় তৈরি হয়? কী দিয়ে বানায়? কারা বানায়? কোত্থেকে আসে? সব গড় গড় করে এক্ষুনি বলে দিতে পারবে। জিজ্ঞেস করুন কোন শাড়িটা আপনাকে মানাবে। সে বলে দেবে কিন্তু!’ নিজ পুত্রের সম্পর্কে কথাগুলো বললেন ভদ্রমহিলা। 
জানতে চাইলাম, ‘ওর কী নাম?’ ‘মিকি?’ ‘মিকি! বেশ আনকমন নাম।’ ‘হ্যাঁ। আমাদের ছেলে টেলিভিশনে অনেক কার্টুন ছবি দেখে। সেখান থেকে আমরা নামটা নিয়েছি।’ আমার মনে হল, ছেলেটি কার্টুনের চরিত্রের মতো সামনে দিয়ে ছোটাছুটি করে যে বেড়ায় সেটাই তারা পছন্দ করেন। সেই পছন্দের প্রতিফলন ওই নামের মধ্যে। 
ওই দিনের পর সময় গেছে অনেক। মাঝে চলে গেল অনেক বছর। আমরা যে বছরই কলকাতা গেছি, একবারের জন্য হলেও ঢুকেছি সেই দোকানে। কমবেশি শাড়ি কিনেছে কণা। তাই মিকিকে চোখের সামনে বড় হতে দেখলাম আমরা। দেখলাম, শুধু গায়ে গতরে, দেখতে শুনতে বড় হল না মিকি, শাড়ি সম্পর্কে আশ্চর্য রকমভাবে প্রচুর পড়াশোনাও তার এত বছরে হয়ে গেছে। ইন্টারনেট ঘেঁটে, স্যাটেলাইট টিভি ইনফরমেটিভ চ্যানেল দেখে, বিশেষ টাইপের বই পড়ে মিকি শাড়ি সম্পর্কে ব্যাপক ধারণা অর্জন করছে। কোন ধরনের শাড়ি কোথায় অর্ডার দিয়ে কোত্থেকে আনতে হবে, বিয়ের সময় কেমন শাড়ি বেশি আকর্ষণ, কোন শাড়ির কেমন কোয়ালিটি, রং, বুনন, সুতো সবকিছু প্রায় নখদর্পণে ওর। শাড়ি সম্পর্কে মিকিকে রীতিমতো একটা অভিধানের মতো হয়ে যেতে দেখলাম। আমরা যখনই ওই দোকানে গেছি, তখনই মিকির সঙ্গে কথা বলেছি দীর্ঘক্ষণ। মজা পেয়েছি কথা বলে। টের পেলাম এর মধ্যে, কলকাতার প্রায় সব বড় শাড়ির স্টোরের লোকজন মিকিকে চেনে এক নামে। ততদিনে পার্ক স্ট্রিটে আর দক্ষিণাপণে ওদের আরও দুটো বড় দোকান হয়ে গেছে। 
শাড়ি সম্পর্কে অনেকেই মিকির কাছে ফোনে সাজেশন চায়। সেসবও দেখলাম। ১৮-১৯ বছরের একটি ছেলে সারা কলকাতার এক ‘বিশেষ নাম’ হয়ে গেল। কখনও এমন হয়েছে আমাকে একা যখন কলকাতায় আসতে হয়েছে, আমি কণার জন্য শাড়ি নিয়ে গেছি। পরের যাত্রায় মিকির কাছে অনুযোগ করেছি, সেবারের তিনটা শাড়ি কণার পছন্দ হয়নি। শুনে মিকি হেসেছে, বলেছে, ‘যখন নিয়েছিলেন তখন নিশ্চয়ই আমি দোকানে ছিলাম না। আমি জানলে ওগুলো কিনতে দিতাম না। কণা ভাবির কোন রংয়ের ওপর কোন প্রিন্ট পছন্দ, কোন বুনন পছন্দ সেটা তো আমি জানি। এ দুটো নিয়ে যান। পছন্দ না হলে আমাকে পরেরবার এসে মার দেবেন। আর পরেরবার আগের শাড়িগুলো অবশ্যই ফেরত নিয়ে আসবেন। নতুন কাপড়ের সঙ্গে এক্সচেঞ্জ করে দেব। সমস্যা নেই। 
মিকি আমার কাছে ক্রমশ এক অভিনব চরিত্র হয়ে উঠল। শাড়ি নিয়ে তার বিশেষত্ব, বিজনেস স্ট্র্যাটেজি, আচার-ব্যবহার সব দেখতে দেখতে মনে হল, তাকে যে তার মাড়োয়ারি বাবা-মা জজ-ব্যারিস্টার বানানোর চেষ্টা না করে ‘শাড়ি বিশেষজ্ঞ’ বানাল সেটাই কি ঠিক? ঠিক নয়? মানুষের জীবন তো একটাই। হাজারো অ্যাভারেজের ভিড়ে মানুষের হারিয়ে যাওয়ার মধ্যেই কি কোনো বাহাদুরি আছে? একজন মানুষের ‘জ্যাক অব অল ট্রেড’ হওয়া বেশি জরুরি, নাকি ‘মাস্টার অব সামথিং’ হওয়াটাই প্রয়োজনীয় বেশি? 
সেই মিকি একসময় বিয়ে করে। পিএইচডি করা মেয়ে। ওরা দাম্পত্যে অনেক সুখী অথচ চিন্তাভাবনা, জীবনযাপন, ব্যস্ততায় কোথাও কোনো মিল নেই দু’জনের। বিষয়টি মিকিকে ভাবায় এখন। তাদের ভবিষ্যৎ প্রজন্মকে কীভাবে গড়ে তুলবে মিকি নিশ্চিত নয়। বাবার দর্শন, নাকি মায়ের আদর্শ। মা নিশ্চয়ই চাইবে, তাদের সন্তান তার মতো পিএইচডি করুক, উচ্চশিক্ষায় শিক্ষিত হোক। তখন তো মিকি বাধা দিতে পারবে না। কিন্তু সেটাও কি ঠিক হবে? শেষবার দেখায় মিকি আমার কাছে এই প্রশ্ন করেছিল। আমি কোনো উত্তর দিইনি। কারণ এই জিজ্ঞাসার যথার্থ উত্তর তো আমার কাছেও নেই।
ফরিদুর  রেজা  সাগর
লেখক : শিশুসাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্ব

কম্পিটেটিভ এডভান্টেজ

আমাদের নবীন উদ্যোক্তাদের অনেকেই একটি বিষয়ে ধারনা রাখেন না। এটি হচ্ছে কম্পিটেটিভ এন্ডভান্টেজ-সোজা বাংলায় বললে অন্যের তুলনায় আপনার প্রোডাক্ট কেনার সুবিধাটা কী?  এই সুবিধাটাই হচ্ছে আপনার প্রতিযোগিতার যোগ্যতা বা কম্পিটেটিভ এডভান্টেজ।আমাদের সাধারন ধারনা হচ্ছে অন্যেরা যেহেতু একই জিনিস বানায় আমিও বানালাম-তাহলে আমারটাও বিক্রি হবে। ব্যবসা আসলে এরকম সরলীকরনে চলে না।
কম্পিটেটিভ এডভান্টেজ কীভাবে খুঁজে বের করবেন?

যে কোনো প্রোডাক্ট সেটি যদি আগে থেকেই বাজারে থেকে থাকে, তাহলে উদ্যোক্তাকে প্রথমেই নিজেকে প্রশ্ন করতে হবে, ‘অন্য প্রোডাক্ট রেখে আমার প্রোডাক্টটি লোকজন কেন কিনবে?’ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এর জবাব যখন পরিস্কার হয়ে যাবে, তখন আপনার পক্ষে ব্যবসা করা সহজ হয়ে যাবে।আপনার প্রোডাক্টটি কেন কিনতে পারে, তার অনেকগুলো কারন থাকতে পারে। যেমন,
১. অন্যের তুলনায় আপনার দাম কম।
২. দাম সমান কিন্তু মান বেশি।
৩. দাম বেশি কিন্তু মান অনেক বেশি ভালো যেটিতে শেষ বিচারে ক্রেতা লাভবান হবেন।
৫. আপনারটার ডিজাইন ইউনিক এবং অন্যের তুলনায় সেটি বেশি কার্যকর।
৬. আপনার ডেলিভারি অন্যের তুলনায় দ্রুত।
৭. আপনার বিক্রয় পরবর্তী সেবা দেয়ার সামর্থ বেশি।
৮. আপনি অন্যের তুলনায় বেশি পরিমান বা বেশি মেয়াদে বাকি দিতে পারেন।-ইত্যাদি।

এখন কথা হচ্ছে আপনি সবগুলো কম্পিটেটিভ এডভান্টেজ একসঙ্গে নিতে পারবেন না। মানও ভালো অথচ দামেও কম-এটি আসলে সম্ভব নয়।

মান ভালো করতে হলে ভালো মেশিনারী লাগবে, ভালো কাঁচামাল লাগবে-তখন দাম কমিয়ে রাখা সম্ভব নয়। একই ভাবে যিনি বিক্রয় পরবর্তী সার্ভিস দিতে সময় ও পয়সা খরচ করবেন, তিনি কমদামে দিতে পারবেন না।কিন্তু উদ্যোক্তাকে দেখতে হবে এরমাঝে কতবেশি কম্পিটেটিভ এডভান্টেজ তিনি দখল করতে পারেন এবং কতবেশি এডভান্টেজ তিনি খুঁজে বের করতে পারেন-এই সম্ভাবনা আনলিমিটেড, যতবেশি সুবিধা তিনি তৈরি করতে পারবেন তত বেশি তিনি অন্যের তুলনায় এগিয়ে থাকবেন।

যদি কম্পিটেটিভ এডভান্টেজ না থাকে, তাহলে সে ব্যবসায় না যাওয়াই উচিত।
একটি কেসস্টাডি:এখন আমরা বুঝার জন্য একটি কেসস্টাডি নিব। এই লেখাটি আমাদের গ্রুপেই পোস্ট করেছেন আমাদের এক বন্ধু।  প্রথমে তাঁর হতাশামাখা স্ট্যাটাসটির প্রয়োজনীয় অংশটি পড়া যাক:
উনার সঙ্গে আমার আপকামিং একটা প্রোডাক্টের প্রাইস ফিক্সিং নিয়ে দরকষাকষি চলছে। মানে আমি প্রোডাক্টটা উনাকে গছাতে চাইছি। উনি ও খুব আগ্রহী। তো কথা বার্তা চলছে…………
ব্যাবসায়ীঃ ইন্ডিয়ার অমুক ব্র্যান্ডের মাল ৮ মাস লাস্টিং করে, চায়নার অমুক ব্র্যান্ডের মাল ৬ মাস লাস্টিং করে। আপনারটা যদি ৫ মাস ও লাস্টিং করে তাইলেও চলবে। সব আমি নিমু, আর কাউরে দিতে পারবেননা।আমিঃ আচ্ছা ঠিক আছে। আমি আগে স্যাম্পল দিবো, আপনি টেস্ট করে দেখে তারপরে যদি কোয়ালিটি আপনার মনঃপুত হয় তাইলে তো নিবেন? এখন রেট কত করে দিবেন বলেন।ব্যবসায়ীঃ কত করে দিলে আপনার পোষাবে?আমিঃ আমারে তো যত বেশী দিবেন তত বেশী আমার পোষাবে। আমার পোষানোতে আপনার কি আসে যায়। আপনি যে আমারে খয়রাতী দিবেননা সেইটা আমি জানি।ব্যবসায়ীঃ ঠিক আছে, যদি ৫/৬ মাস লাস্টিং করে তাইলে প্রতি সেট ৪০০ টাকা করে দিমুনে। প্রোডাকশন সব আমাকে দিয়ে দিবেন।আমিঃ কি বললেন ? ? ?…………………… মার্কেটে এই মালের হোলসেল প্রাইস সবচেয়ে কমদামিটা ৮৫০ টাকা! যেটা রিটেলে ১০০০/ ১১০০ টাকা করে বিক্রি হয় আর আমাকে এত কম দাম দিবেন অফার করতেছেন?ব্যবসায়ীঃ আরে জাহান্নামে ফালান মার্কেটের রেট। এই দেখেন ইন্ডিয়া থেকে আমি কত দামে মাল আনতাছি ( বলে একটা ফাইল বের করে রেট দেখালো – ৬৮০ টাকা)।আমিঃ এইটাতো তাদের এফওবি রেট। মালের কেরিং কস্ট্‌, ট্যাক্স ডিউটি এগুলো যোগ করলে তো এমনিতে ৮৫০ টাকা দাম হয়ে যায়। তাইলেতো হোলসেল রেট আরো বেশী হওয়ায় কথা। ও আচ্ছা, আপনারাতো ডিউটি ছাড়া এক বিশেষ কুদরতি পদ্ধতিতে মাল আনেন জানি। তো এখন এক কাজ করেন, আপনি ইন্ডিয়ার মালের এফওবি রেটের চেয়েও ২৫% কম দেন, তাইলেও আমার চলবে।ব্যবসায়ীঃ না ভাই, আমার পোষাবে না। আচ্ছা যান আরো ২০ টাকা করে বাড়াইয়া দিমুনে (এমনভাবে বললেন যেনো খয়রাত দিচ্ছেন)।আমিঃ দেখেন ইন্ডিয়ায় র’মেটেরিয়াল, নিজেদের। তাদের র’মেটেরিয়ালের চেয়ে আমার র’মেটেরিয়াল কস্টিং বেশী। সেইম কোয়ালিটি চান অথচ দাম দিতে চান তাদের চেয়ে অর্ধেক। এইটা কেমন ন্যায্যতা? তাইলে আমি কোয়ালিটি ডাউন করে দেই, দাম যা বলছেন তার চেয়েও কম দিয়েন।ব্যবসায়ীঃ আরে ফালায়ে থোন মিয়া ন্যায্যতা। ইন্ডিয়ার চেয়ে অর্ধেক দামে দিতে না পারলে ফ্যাক্টরী দিতে গেছেন ক্যান? আপনে কি ব্যবসা এতো সোজা মনে করছেন?
এবার দেখা যাক এই ব্যবসার কম্পিটেটিভ এডভান্টেজের মামলা:

এই কুৎসিত ব্যবসায়ীটির আলাপটি খেয়াল করুন। তিনি কী চাইছেন? সহজ কথায় ‘অবিশ্বাস্য কম দাম’।এর বিপরীতে উদ্যোক্তার যুক্তিগুলো কী কী সেটাও খেয়াল করুন।কিন্তু ব্যবসায়ীটি বলছেন, ( আলাপের শুরুতেই) “ইন্ডিয়ার অমুক ব্র্যান্ডের মাল ৮ মাস লাস্টিং করে, চায়নার অমুক ব্র্যান্ডের মাল ৬ মাস লাস্টিং করে। আপনারটা যদি ৫ মাস ও লাস্টিং করে তাইলেও চলবে…যদি ৫/৬ মাস লাস্টিং করে তাইলে প্রতি সেট ৪০০ টাকা করে দিমুনে। প্রোডাকশন সব আমাকে দিয়ে দিবেন।”তাহলে এখানে আপনার সুযোগটি কোথায়? ঐ যে, ব্যবসায়ী এখানে মান নিয়ে চিন্তিত নন। ইন্ডিয়ার ‘মাল’ যদি ৬ মাস লাস্টিং করে, তাহলে এই উদ্যোক্তারটা ‘৫ মাস লাস্টিং’ করলেই তিনি খুশি। সেক্ষেত্রে দাম ইন্ডিয়ারটার তুলনায় অনেক কম করে দিতে হবে এবং বিনিময়ে তিনি পুরো প্রোডাকশন কিনে নেয়ার অফার দিচ্ছেন-ব্যবসার দিক থেকে একটি বড় সুযোগ।
এখন উদ্যোক্তা কী করতে পারেন?-

তাহলে দেখা যাচ্ছে যে বাজারে সুযোগ তৈরি হচ্ছে ‘কমদামে এবং তুলনামূলক কম মানসম্পন্ন’ প্রোডাক্টের বড় ক্রেতা আছে। বিনিময়ে সব পন্য বিক্রির নিশ্চয়তা আছে।এখন উদ্যোক্তা যদি এই সমস্যার সমাধান করতে পারেন যেখানে তিনি পন্যের মান কমিয়ে দাম কমিয়ে এই নিশ্চিত ক্রেতার সঙ্গে ডিল করতে পারেন, তাহলে তিনি একটি ব্যবসা পেলেন।এটাই হচ্ছে কম্পিটেটিভ এডভান্টেজ চিহ্নিত করে সেই অনুযায়ী কাজ করা।এখন এমনও হতে পারে যে এই রেটে উদ্যোক্তার আসলে মান নামানোর পরেও পোষাবে না। সেক্ষেত্রে ব্র্যান্ডিং করে, নিজস্ব চ্যানেল তৈরি করে কম্পিটেটিভ এডভান্টেজ তৈরি করতে হবে। অন্য অনেকগুলো বিকল্প নিয়ে কাজ করতে হবে এবং সবচাইতে যুক্তিসঙ্গতটিকেই বেছে নিতে হবে।উদ্যোক্তা একটু ভালো দামের জন্য এই ব্যবসায়ীর প্রতিযোগির কাছে যেতে পারেন, এই ব্যবসায়ী যাদের কাছে পন্য বিক্রি করেন সরাসরি তাদের কাছে যেতে পারেন-এভাবে একেকটা স্টেপ কমিয়ে তিনি চেষ্টা করতে পারেন। কিন্তু যেভাবেই হোক, একটি কম্পিটেটিভ এডভান্টেজ অফার না করলে তাঁর পক্ষে ব্যবসা চালাতে গিয়ে হিমশিম খেতে হবে-একথা নিঃসন্দেহে বলে দেয়া যায়।
লেখা : আরিফ জেবতিক
প্রকাশ : চাকরি খুঁজবো না চাকরি দেব গ্রুপ।



Sunday, November 25, 2018

Business Kohinoor : Ratan Tata





Ratan Tata Is Very Well Know Name In India And Even In Whole World Due To His Awesome Leadership Skills And Successful Company Tata Group. Today We Will Discuss The Success Secret Behind Tata Group Which Even Surpasses Relaince In Term Of Revenue Growth And Everything. Tata Is A Global Brand Working In More Then 100 Countries With More Then 100 Comapnies. Here Is This Video I Have Done A Case Study On Ratan Tata By Researching Alot . I Found 7 Key Principles, 7 Rules Of Success 7 Habits Which Are

1) Tvc
2) Listening
3) Emotions Of Success
4) Team Work
5) Belives
6) Chances
7) Give To Recieve

Steve Jobs






Steve Jobs Was One Of The Most Influential Person In This Whole World. He Was A Big Reason Why Apple Become One Of The Riches Companies In The World. He Made Sure Apple Products Were Great High Performance And Awesome. Apple Was Made Into A Huge Company Starting From His Garage. He And Steve Wozniak Were The Mastermind Behind Apple. Steve Jobs Life Is Really Very Interesting From Which We Can Learn A Lot Of Things That Will Help Us Achieve Success In Our Life. I Have Collected 7 Top Reason Why I Feel Steve Was Able To Do Such Great Things. 7 Important Principles Are


  1. Feel Special
  2. Inside And Outside
  3. Get Inspired
  4. Good Artist Copy Great Artist Steal
  5. Distorted Reality
  6. Environment 
  7. See Future

Elon Musk: @ Spacex and Tesla

Elon Musk: How the Billionaire CEO of Spacex and Tesla is Shaping Our Future 

Elon Musk Is One Of The Most Influencial Person Today Who Has Many Successful Companies Like Tesla, Spacex, The Boring Company, Solar City. All These Company Are Trying To Solve World'S Biggest Problems Like Energy Needs, Environment Problems Etc. So Here In This Hindi Case Study Video I Have Shared My Top 5 Success Lesson

1) Learn Like Crazy
2) Proactive Creator
3) Never Settle On Just Good
4) Solving Huge Problems
5) ?????

Disclaimer

Disclaimer: All the information on this website is published in good faith and for general information purpose only. Some content i...