Showing posts with label সেলফ-হেল্প. Show all posts
Showing posts with label সেলফ-হেল্প. Show all posts
Monday, September 14, 2026
Thursday, February 27, 2020
আইরিন খানের #বলতেমানা থেকে যে শেখা
![]() |
| Courtesy |
আইরিন আপা আমার ভায়োলিন শিক্ষক। আইরিন খান আপা। ওনার নাম অনেক জায়গায় লিজেন্ড হিসেবে নেয়া হয়। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ কিংবা আমেরিকান অ্যালামনাই কমিউনিটিতে উনি গ্যালাক্সি টাইপের মানুষ। ওনাকে ছোটবেলা থেকে নানা কারণে, অপ্রয়োজনে যখন ইচ্ছে জ্বালাচ্ছি আমি। ১৭ ডিসেম্বর ২০১৯ আমি ওনার রেডিও শো বলতে মানাতে যাই। কেন যাই, সেটা যেমন আপা জানতেন না, আমিও না। আমরা চেষ্টা করেছিলাম নিজেরা যে কথা বলি, সেটা বাকিদের জানাতে-জানতে। আমি আইরিন আপার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি, যদিও আবার ভুলে যাই সবই। তা নিয়েই এই পোস্ট।
১. যা দরকার তা পড়তে হবে: আমি যে র্যান্ডম অনেক বই পড়ি, তা নিয়ে আইরিন আপার বেশ আপত্তি। খালিখালি মাথা ভর্তি করার কোন মানে নেই। মাথার স্পেস প্রয়োজন। বেশি ‘লার্ন’ হয়ে গেলে, তার ভাষ্যে, ‘আনলার্ন’ করা কঠিন।
২. নিজেকে জানতে হবে: আইরিন আপা সেলফ এক্সপ্লোরার। তিনি কোন কিছুতেই স্থির থাকেন না। কোন একটা প্যাটার্নে তাকে ফেলা যাবে না।
৩. ‘পজ’ জিনিষটা গুরুত্বপূর্ণ: আইরিন আপার কাছ থেকে আমি প্রথম বিরতি বিষয়টি জানতে পারি। ব্যস্ত জীবনে সব সময় চলার কোন মানে নেই। একটি বিরতি বা পজ মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য দারুণ উপকারী।
৪. নানা রঙের নেটওয়ার্ক: আইরিন আপা সব রকমের সব বয়সের মানুষকে বন্ধু ভাবতে ভালোবাসেন। নানা রঙের নেটওয়ার্ক, নানা রঙের মানুষ জীবনে রঙ বাড়ায়।
৫. উপসংহারবিহিন জীবনের সন্ধানে: আইরিন আপাকে আমি কখনই কোন বিষয়ে উপসংহার বা শেষ মতামত দিতে দেখি নাই। আমরা সবাই খুব বেশি উপসংহার খুঁজি যে কারণে মনের মত উপসংহার না পেয়ে হতাশ হয়ে যাই।
৬. জীবনকে ঠেলতে হবে: আইরিন আপা বই পড়েন, ছবি আঁকেন, ইয়োগা করেন, ঘোরেন-জীবনকে ঠেলে ঠেলে সামনে নিচ্ছেন উনি। নিজের সময়কে ধরে ধরে নিয়ন্ত্রণের কৌশল আইরিন আপার কাছ থেকে শেখা যায়।
৭. না জেনে কথা বলা যাবে না: আইরিন আপা না জেনে কখনই কথা বলেন না, আর আমি না জেনেই সব বলি।

আর লিখছি না।
Saturday, February 1, 2020
Tuesday, August 6, 2019
এক্সপার্ট হবেন, না বিগিনার?
আমরা কোন কাজে কিভাবে অভিজ্ঞ হই? কোন কাজ বার বার করার অভিজ্ঞতা থেকেই আমাদের অভিজ্ঞ হয়ে ওঠা। এই পথ-পরিক্রমায় আমাদের মধ্যে নির্দিষ্ট কিছু বিশ্বাস তৈরি হয়। আমাদের নিজেদের সক্ষমতা, আমাদের দ্বারা কি সম্ভব, কি অসম্ভব-এসব আমাদের মধ্যে জন্ম নেয়। এখানেই মূল সমস্যা দেখা যায়, এসব বিশ্বাস আমাদের পেছন থেকে আটকে রাখে। কোন কাজ ঠিক মতো করাই আসলে একমাত্র উপায় না। যে বিশ্বাসের কারণে আমরা পথে যতটুকু গিয়েছি, বাকিটুকু একই বিশ্বাসের জোরে যেতে পারবো কিনা সেটা একটা প্রশ্ন থেকে যায়।
এক্সপার্ট আর মাস্টার শব্দ নিয়ে আমরা তেমন একটা মাথায় নেই না। আপনি কোন বিষয়ে এক্সপার্ট হতে চান কিংবা মাস্টার হতে চান তা নির্ভর করে আপনার মনের ওপর। মাস্টার হতে চাইলে আপনার কাজ শুরু করতে হবে বিগিনার্স লেভেল। মাস্টার হতে চাইলে এক্সপার্ট দৃষ্টিভঙ্গিতে আটকে থাকলে চলবে না। শুরু করতে হবে বিগিনার্স লেভেল থেকে।
জেন বৌদ্ধিক আদর্শের একটি কথা আছে শোশিন, shoshin (初心)। শোশিন মানে হচ্ছে বিগিনার্স বা নবিশ মন। যে মন সব নতুন কিছু গ্রহণ করতে পারে আর প্রাক্তন ধারণা থেকে মুক্ত।
বিগিনার্স মাইন্ডে অনেক সম্ভাবনা থাকে, এক্সপার্ট মাইন্ডের সুযোগ বেশ কম থাকে। বিগিনার্স লেভেলের কথা মনে করুন। আপনার প্রথম সাঁতার শেখা বা ক্রিকেট খেলার কথা মনে করুন, কিংবা ক্যারিয়ার বা পড়াশোনার শুরুর দিকে। তখন শেখার উপায় কি ছিল? তখন সামনে কতগুলো পথ খোলা ছিল? বিগিনার্স লেভেলে আমাদের সামনে অনেক সম্ভাবনার পথ খোলা থাকে।
নবিশ অবস্থায় আমাদের মন ভুলের ঊর্ধ্বে থাকে, কিন্তু এক্সপার্ট লেভেলে আমরা ভুল মেনে নিতে পারি না। বিগিনার্স লেভেলে আমরা নিজেরা নিজেদেরকে ভুলকে মেনে নিতে পারি। যেহেতু আমাদের ভুল করা সম্পর্কে তখন জড়তা থাকে না, তখন আমাদের ভালো করার সুযোগ থাকে। কিন্তু এক্সপার্ট লেভেলে চলে আসার পরে আমরা ভুল মেনে নিতে পারি না। তখনই গ্রোথ একটি পর্যায়ে আটকে যায়। তখন আমাদের মধ্যে ‘অপিনিয়ন’ বা ভাবনা তৈরি হয়। অনেক কিছুই আমরা মেনে নেই না। বিগিনারদের মত চিন্তা ভাবনা থাকলে আমাদের ঘোরাঘুরি করে নতুন করে জানার সুযোগ থাকে। নতুন নতুন বিষয় সম্পর্কে তখন আমরা নিজেরা নিজেদের আগ্রহী করে তুলতে পারি। শিশুদের দিকে তাকালে বিষয়টা দেখা যায়। শিশুরা যেমন সব জানতে চায়, সব শিখতে চায়-বিগিনার মাইন্ড হলো তেমনি একটি উপায়।
একজন এক্সপার্ট:
-কোন কাজ করার সঠিক পথটা জানে।
-নিজের সক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী।
-আগের অভ্যাস, ধারণা থাকে যা নতুন কিছু শিখতে বাঁধা দেয়।
-নিজের সক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী।
-আগের অভ্যাস, ধারণা থাকে যা নতুন কিছু শিখতে বাঁধা দেয়।
একজন বিগিনার:
-কাজ করার অনেক পথ সম্পর্কে জানতে পারে। কোনটি সঠিক, কোনটি বেঠিক হতে পারে।
-সে জানে যে সে অনেক কিছু জানে না।
-একটা খালি মন নিয়ে নতুন তথ্য ও ভাবনা গ্রহণের জন্য তৈরি থাকে।
এবার ভাবুন কে হতে চান?
-সে জানে যে সে অনেক কিছু জানে না।
-একটা খালি মন নিয়ে নতুন তথ্য ও ভাবনা গ্রহণের জন্য তৈরি থাকে।
এবার ভাবুন কে হতে চান?
Thursday, June 13, 2019
জীবনে আসলে সব কিছুই অর্জন করা সম্ভব..যেভাবে
জীবনে আসলে সব কিছুই অর্জন করা সম্ভব….যতক্ষণ না আমরা একবারে একটি করে কাজ শেষ করি। আমরা সবাই পেশাদার মাল্টিটাস্কার। এক হাতে ৫ কাজ নিয়ে না বসলে পেটের ভাতই হজম হয় না। বহু সফল ব্যক্তির বায়োগ্রাফি পড়ে দেখার পরে বুঝতে পারছি এটা আসলে সফল হওয়ার দারুণ এক টাইম-টেস্টেড কৌশল।
আমরা মানুষ, একমাত্র বুদ্ধিমান প্রাণী সম্ভবত যারা দুনিয়ার সব কাজ একসঙ্গে করার যোগ্যতা রাখি। আমরা প্রতিদিন নতুন নতুন কাজ শুরু করি পুরনো কাজ শেষ না করেই। অদ্ভুত।
হাজারও কাজ আমাদের দ্বিধার মধ্যে ফেলে দেয়। যে কারণে একটি কাজ করার সময় আমরা মনোযোগ স্থির রাখতে পারি না। আমরা মাল্টিপল গোল ঠিক, আর বিশ্বাস করি মাল্টি-টাস্কের মাধ্যমে সব করা সম্ভব। আসলে না।
আমাদের আসলে একটি নির্দিষ্ট মুহূর্তে একটি কাজ করা উচিত বা একটি বিষয়ে মন দেয়া দরকার, তা না করে একবারে দুনিয়ার সব কাজ নিয়ে বসি। এই অদ্ভুত সমীকরণে পিছিয়ে পড়ছি আমরা।
‘একবারে এক’ বা ‘ওয়ান থিং’ বলে যারা স্টার্ট-আপ সিইও বা ভালো ম্যানেজার আছে একটি কৌশল অনুসরণ করেন। জীবনের সব ক্ষেত্রেই একবারে এক কৌশলটি প্রয়োগের চেষ্টা করেন তারা।

আপনি একবারে কিন্তু ভালো চাকরি, সুস্বাস্থ্য, কিংবা ম্যারাথনে দৌড়ানো, বই লেখা, ইন্দোনেশিয়া ঘুরতে যাওয়া, কিংবা ব্যবসায়ে সফল হতে পারবেন না। কিন্তু পুরো জীবনে আপনি একটা একটা করে সব করতে পারবেন। বিষয়টা হচ্ছে প্রায়োরিটি দিয়ে একটা একটা করে কাজ শেষ করা। জীবনকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে নিতে হবে। আমি এই কৌশলটা সম্প্রতি শিখেছি। ক্যারিয়ার, স্বাস্থ্য, পড়াশোনা, অর্থ আর রিলেশনশিপে আমার সব কিছু ভাগ করে নিয়েছি।
প্রতিটি ক্যাটাগরিতে আমি একটি একটি লক্ষ্য ঠিক করে তার জন্য কাজ করছি। আমি এক ক্যাটাগরিতে দুটো কাজ পাশাপাশি রাখি না আর। আমি একই সঙ্গে দুটো বই লেখার প্রজেক্ট মাথায় নিচ্ছি না। একবারে এক করে কাজ এগোচ্ছি। এর পাশাপাশি আমি একবারে একটি স্কিল শেখার চেষ্টা করছি। আমরা অনলাইনে বসলে একসঙ্গে ফটোশপ, ডিজিটাল মার্কেটিং আর অ্যাকাউন্টিং সব শেখা শুরু করি। যে কারণে শেষ পর্যন্ত আসলে কিছুই শেখা হয় না।

নিজের জীবনের প্রেক্ষিতে আমাদের এসব ক্যাটাগরি ভাগ করে নেয়া উচিত। যখন ইচ্ছে তখন আমরা আমাদের জীবনকে নানা ভাগে ভাগ করতে পারি। যদি ক্যাটাগরি অনুসারে ভাগ না করেন তাহলে জীবনে কাঠামো বা স্ট্রাকচার গড়ে তোলা সম্ভব না। পরিবার, কর্মস্থল ও জীবন তিনভাগেও ভাগ করে নিতে পারেন। যদি জীবনে কোন স্ট্রাকচার না থাকে তাহলে জীবনে শুধু কেয়োস বা মহাগ্যাঞ্জাম তৈরি হবে। এবং মনে রাখা দরকার আমাদের যে, গ্যাঞ্জামের সময় সব এক সঙ্গে গ্যাঞ্জাম শুরু হয়। যা খুব খারাপ।
চেয়ার তত্ত্ব
আলিয়া ভাট আর শাহরুখ খানের সিনেমা ডিয়ার জিন্দেগী। ভারতের গোয়াতে শুটিং লোকেশন ছিল মুভিটা তাই দেখার লিস্টে ছিল অনেকদিন। সেই মুভিটায় শাহরুখ খান ওরফে ড. জাহাঙ্গীরের ভূমিকা ছিল একজন থেরাপিস্ট হিসেবে, আর আলিয়া ওরফে কাইরা ছিল মারদাঙা উড়াধুরা সেই লেভেলের একটা মানুষ-যার জীবনে আমাদের মতই আবেগ -অনুভূতি আর হতাশা ভর করে। এই মুভিতে কাইরার প্রেম করার মানুষ খোঁজা নিয়ে হতাশা ছিল। সেই হতাশায় দ্বিধায় ছিল কাইরা, সেখানেই থেরাপিস্ট ড. জাগ তাকে চেয়ার থিওরী বলে জীবনের দারুণ একটা কথা বুঝিয়ে দেয়।
চেয়ার তত্ত্বের প্রেক্ষিত: কায়রার প্রথম প্রেম ছিল একজন সিনেমা পরিচালকের সঙ্গে, এরপরে হয় একজন গায়কের সঙ্গে। দুজনেই সুর্দশন, কিন্তু কায়রার সঙ্গে তাদের জোড় আর গড়ে ওঠেনি।
চেয়ার থিওরী: আমরা দোকানে চেয়ার কিনতে যাই। গিয়েই কি হুট করে প্রথম যে চেয়ার পছন্দ করি, তাই কিনে বাড়িতে নিয়ে আসি? উত্তরটা নিশ্চয়ই, না! তো আমরা কি করি? অনেক দোকানে ঘুরি? অনেক চেয়ার দেখি। কোনটার রঙ পছন্দ হয়, কোনটার স্টাইল, আবার কোনটায় বসে মজা নেই, কোনটা বসলে আরাম পাওয়া যায় না। অনেক ঘোরাঘুরি করেই আমরা পছন্দের চেয়ার কিনি।
সিনেমার চেয়ার থিওরী: ডিয়ার জিন্দেগীতে ড. জাহাঙ্গীর কায়রাকে এভাবে জীবনসঙ্গী বেছে নেয়ার একটা কল্পনা ধরিয়ে দেন। জীবনসঙ্গী বিষয়টাও খোঁজার বিষয়- খুঁজতে হয়, বেছে নিতে হয়; তারপর তাকে জয় করতে হয়।
সিনেমার মত কি আর জীবন চলে? চেয়ার থিওরীটিকে বাস্তবে আনার চেষ্টার জন্যই এই পোস্টটা লিখছি।
চশমা তত্ত্ব: ডিয়ার জিন্দেগীর কথাটা ছিল, জীবনসঙ্গী খুঁজতে হয়। সেই খোঁজাকেই বাস্তবে খোঁজার চেষ্টা করেছি আমি। আমরা যখন চশমা কিনতে যাই, তখন যে চশমা পছন্দ হয় তাই কি কিনে নিয়ে আসি? মনে হয় না! একটু পরে দেখি, আয়নায় দেখি কেমন লাগে আমাদের। অন্যরা ভালো বললেও নিজের কাছে ভালো না লাগলে সেই চশমা আমরা কিনি না।
আমাদের জীবনটাও বেশ বড় অর্থেই এমনটা কিন্তু!
আমরা যখন প্রথম চাকরি পাই, ধরেই নিই সেই চাকরি আমাদের জীবনের সেরা চাকরি। অনেকটা সময় কাটানোর পরে অনেকক্ষেত্রেই মনে হয় “আমি এ কি করছি?”
“আমি এ কি করছি?”, অনেকটা জীবন কাটিয়ে দেয়া অনেক মানুষের কাছ থেকে এ প্রশ্ন জেনেছি। নিজেকেই তারা প্রশ্ন করেন, তারপরে কেউ কেউ উত্তরের জন্য উত্তর-দক্ষিণ মেরু পাড়ি দেন। আবার কেউ হতাশার চাপে একঘেঁয়ে জীবনের ঘানি টেনে কালো সব চুল সাদা করে ফেলেন।
চেয়ার থিওরীকে বাস্তবে এনে দেখা যেতে পারে। কোন সিদ্ধান্তই শেষ কিংবা চরম ধরে বসে নেয়া ঠিক না। একটার পর একটা অপশন তৈরি করে সামনে এগিয়ে নিতে যাওয়াটাই বোধহয় জীবন।
—–
ডিয়ার জিন্দেগীতে দারুণ একটি লাইন খুঁজে পেয়েছি, অনেক সময় সরল সমাধানই খুঁজে বের করা সরল কাজ। যে সরল কাজে আমাদের জীবনটা সরল হওয়ার সম্ভবনাই থাকে। আমরা কি করি? সব সময় কঠিন সমস্যা সমাধানে ব্যস্ত থাকি, কঠিনকে খুঁজতে গিয়ে হারিয়ে ফেলি জীবনের সহজ সঙ্গাকেই।
অপেক্ষা কিসের জন্য?
ভবিষ্যতে ভালো কিছু হবে, আমরা এই প্রত্যাশায় বসে থাকি। ভবিষ্যতে ভালো চাকরি, ঘুরতে যাওয়া-সব হবে। সেই ভবিষ্যৎ আসলে আসবে কবে? একটি গাছের নিচে আমরা অপেক্ষা করতে থাকবো, আর ভবিষ্যৎ চলে আসবে? এমনটাই তো করি আমরা সাধারণ মানুষেরা। “Life to Happen” জীবনে যা ঘটবে তাই নিয়ে বসে থাকি আমরা। কেমন জানি ট্রেনে চড়ার মতো। ট্রেন স্টেশনে আসবে, আমরা মালপত্র নিয়ে ট্রেনে ওঠে বসব। ৮/৯ ঘণ্টা পরে ট্রেন আমাদের জায়গা মতো নামিয়ে দিবে। এটাই সরল অংক ধরে নেই আমরা জীবনের জন্য।
আসলেই কি আমরা বসে থাকবো, অপেক্ষা করবো? পিটার সেজ নামের এক ভদ্রলোকের টেড বক্তব্য দেখছিলাম, তিনি অপেক্ষা করতে মানা করেছেন। যারা সফল কিংবা দারুণ জীবন উপভোগ করেন তারা জীবনের জন্য অপেক্ষা করেন না। তারা প্রতিদিন জীবন তৈরি করেন। আমরা কালকের কথা মাথায় রেখে আজ অনেক কিছু করি না, যেটা ভুল। আজ যা করার কথা তাই করতে হবে।
জীবন হচ্ছে আয়নার মতো, আপনি নিজের ভেতর থেকে যা দিবেন, তাই আয়নাতে দেখতে পাবেন। আপনি বসে থাকলে আয়নায় কিছুই দেখতে পাবেন। এই মুহূর্তে যা করার কথা তাই করতে হবে।

| Original Writer/Post Credit/Original Post Link |
৫মিনিট সময় হবে আপনার? যে ১৫টি আইডিয়ার কথা জানলে আপনার জীবন বদলে যাবে!
আমি সম্ভবত পৃথিবীর শেষ মানুষদের একজন যার কাছে জীবন বেশ সহজ মনে হয়। আমি চিন্তা করি না, যে কারণে আমার কাছে কঠিন মনে হয় না জীবন। সম্প্রতি আমি বেশ কিছু বিষয় জেনেছি বা শিখেছে যা অনেক কিছু বদলে দিয়েছে।
যেভাবে আমরা চিন্তা করি, তা আমাদের জীবনের অলিগলি বদলে দিতে পারে। আপনি বড় রাস্তা হাঁটবেন না, অলিগলিতে হারিয়ে যাবেন-এটা নির্ভর করছে আপনার ওপর। হেলেন কেলারের একটা লাইন শেয়ার করতে পারি:
মানুষ চিন্তা করতে চায় না। যিনি চিন্তা করেন তিনি উপসংহারে পৌঁছান। আর উপসংহার সব সময় আনন্দের হয় না।
আমি ১৫টি উপায় বের করেছি যার মাধ্যমে যে কোনও মানুষের জীবন সহজ করা যাবে!
১: বড় চিন্তা কিন্তু ছোট কাজ
বড় কোন কাজ করতে চান? বড় কোন কোম্পানি দিতে চান? মানুষের জীবন বদলে দিতে চান? লাখ টাকা আয় করতে চান?-এত চিন্তা করে কি হবে? বড় চিন্তার জন্য আমরা বড় কিছু করার চেষ্টা করি। আসলে উল্টো করা উচিত। স্টিভ জবস কম্পিউটার সবার বাড়িতে পৌঁছে দিতে চেয়েছিলেন, দিয়েছেন তো! তিনি চিন্তা করেছেন কম্পিউটারের দুনিয়া বদলে দিবেন, কাজ শুরু করেন বন্ধুর সাথে ছোট একটা গ্যারেজে। মুনশট বলে একটা বিষয় আছে। আপনি যদি চাঁদের দিকে ঢিল ছোড়েন তাহলে সেই ঢিল চাঁদে না পৌঁছালেও কাছাকাছি পৌঁছাবে। চাঁদে ঢিল দেয়া বড় চিন্তা কিন্তু, আবার ঢিলটা ছোট হতে হয় কিন্তু। আপনার লক্ষ্য বা চিন্তা যদি ছোট হয় তাহলে আউট-কাম বা ফলাফলও ছোট হবে।

২: সব সমস্যা আসলে উত্তর বিহীন প্রশ্ন
আমরা জীবনে যখনই কোন সমস্যা দেখি, তখনই তার সমাধানে ব্যস্ত হয়ে যাই। এটা খুবই বাজে একটি ব্যস্ততা। সমস্যা মানেই দুশ্চিন্তা, যা জীবনকে কঠিন করে ফেলে। সব সমস্যার সমাধানে ছোটার কোন প্রয়োজন নেই, স্থির হয়ে বসে থাকাও একটা কৌশল। তো, সমস্যা হচ্ছে আসলে সাময়িক উত্তর বিহীন প্রশ্ন। তাই যেকোনো সমস্যা ধড়ফড় না করে স্থির থাকুন, উত্তর খুঁজুন।

৩: স্থির ভিতের ওপর সম্পর্ক গড়ে তোলুন
যে সম্পর্কগুলো অর্থ বা প্রভাবের মাধ্যমে গড়ে ওঠে তার ভবিষ্যৎ দীর্ঘস্থায়ী হয় না। সম্পর্ক উন্নয়নে কৌশলী হতে হবে। টাকা দিয়ে খুব বেশিদিন সবার সাথে সম্পর্ক উন্নয়ন করা সম্ভব নয়। ভালোবাসা বা শ্রদ্ধার মত শক্ত বিষয়গুলোর ওপর সম্পর্ক গড়ে তুলুন।

৪: জীবনের কোনকিছুই বিনে পয়সায় হতে পারে না
নিজেকে লাটিম ভাবুন। আপনি যত আস্তেই ঘুরুন না কেন আপনাকে প্রতিনিয়ত খরচ করতে হবে। বাসা ভাড়া, ইন্টারনেট চার্জসহ প্রতিটি শ্বাসের একটি আর্থিক অংক থাকে। জীবন হচ্ছে ব্যবসার মাঠ। যারা চালাক তারা নিজের সম্পদকে দারুণভাবে কাজে লাগায়। কখনও ভেবেছেন আপনার শ্বাসপ্রশ্বাসও আপনার সম্পদ!

৫: সিদ্ধান্ত নিয়ে ভয় পাবেন না
অনেক সময়ই সিদ্ধান্ত না নিয়ে বিপদ এড়ানোর চেষ্টা করি আমরা, আমরা আসলে তখন বেশ বড় ভুল করি। অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের মাঠে গুলি না ছোড়া মানে সিদ্ধান্ত না নেয়া খুবই মারাত্মক কাজ। কোন কাজে অপেক্ষা করে সময় নষ্ট করে ধীরে ধীরে এগোনোর কোন মানে নেই। দ্রুত সিদ্ধান্ত নিন। সিদ্ধান্ত কাজে আসলে ভালো, কাজে না আসলে ভুল হলে ব্যর্থতা স্বীকার করে সামনে এগিয়ে যান।

৬: আজকের দিনের নেতৃত্ব দিন
কালকের জন্য নেতৃত্ব দিতে আমরা নিজেরা তৈরি হচ্ছি, অথচ আজকের দিনে নেতা বা কাজে লিড দেয়ার মানুষের সংকট হয়। দায়িত্ব আগামীকাল নেয়ার বদলে আজ নিতে শিখতে হবে।
কালকের জন্য নেতৃত্ব দিতে আমরা নিজেরা তৈরি হচ্ছি, অথচ আজকের দিনে নেতা বা কাজে লিড দেয়ার মানুষের সংকট হয়। দায়িত্ব আগামীকাল নেয়ার বদলে আজ নিতে শিখতে হবে।
৭: সৃজনশীলতা ফলাফলকে ত্বরান্বিত করে
শূন্য থেকে কিছু হতে চাইলে একটি মাত্র উপায় সবাইকে অনুসরণ করতে হয়, আর তা হলও কাজ। কাজের পুরো সিস্টেমে সৃজনশীলতার মাধ্যমে দ্রুত এগিয়ে গেলে প্রায় সব কিছুই সহজ হয়।
শূন্য থেকে কিছু হতে চাইলে একটি মাত্র উপায় সবাইকে অনুসরণ করতে হয়, আর তা হলও কাজ। কাজের পুরো সিস্টেমে সৃজনশীলতার মাধ্যমে দ্রুত এগিয়ে গেলে প্রায় সব কিছুই সহজ হয়।
৮: নিজেকে সেলসপার্সন ভাবুন
সবাই আসলে দিন শেষে সেলস-ম্যান বা বিক্রেতা। যখন প্রেম করছেন, তখন নিজেকে বিক্রি করেন আপনি। যখন চাকরির জন্য আবেদন করেন তখনও আপনি নিজেকে বিক্রি করেন। নিজেকে যখন বিক্রি করছেন তখন নিজের উপর বিশ্বাস রাখুন, সঃ থাকুন ও টু দ্য পয়েন্ট থাকুন। যে মানুষটি আপনাকে পছন্দ করে না, তার জন্য সময় নষ্ট করবেন না।

৯: নিজের আত্মবিশ্বাস বাড়াতে চাইলে নিজের দক্ষতা বিকাশ করুন
নিজের ওপর বিশ্বাস না থাকলে সেই বিশ্বাস খোঁজার জন্য মটিভেশনাল ভিডিও, পোস্ট বা বই পড়ার দরকার নেই। নিজের আত্মবিশ্বাস বাড়ানোর উপায়, এবং কার্যকর উপায়, একটাই-তা হলও যা আপনি পারেন তা ভালোভাবে করে যাওয়া। সেই কাজটির জন্য নানান স্কিল অর্জন করার মাধ্যমেই আত্মবিশ্বাস বাড়ে।

১০: বন্ধুদের মূল্য দিন
আমরা সামাজিক প্রাণী। আমরা যখন একা থাকি, তখন আমার দ্রুত মৃত্যুর দিকে চলে যাই। আপনি যদি ভাবেন আপনার বন্ধু দরকার নেই, তাহলে আপনি ভুল ভাবছেন।
আমরা সামাজিক প্রাণী। আমরা যখন একা থাকি, তখন আমার দ্রুত মৃত্যুর দিকে চলে যাই। আপনি যদি ভাবেন আপনার বন্ধু দরকার নেই, তাহলে আপনি ভুল ভাবছেন।
১১: যা দেখেন তাই বিশ্বাস করবেনা
আমরা যখন আসলে ‘আমাকে দেখো, আমাকে দেখ’ এই দুনিয়াতে বাস করছি। এখানে সবাই ফেমাস হতে চায়, সবাই যা করে তাই সবাইকে দেখাতে চায়। প্রতিদিন যা-ই দেখুন না কেন, বিশ্বাস করবেন না। এই যে এত সাফল্যের গল্প, সবই বিশ্বাস করবেন না। ইউটিউবার্স, ইনস্টাগ্রাম মডেল-সবাই কি পারফেক্ট, তাই না? সবাই কিন্তু আমরা দেখি বাইরে থেকে। ভেতরের গল্পটা আলাদা কিন্তু।

১২: সমালোচনা নিতে শিখুন
এই দুর্মূল্যের বাজারে কেউ ফ্রি কিছু দেয়? যখন কেউ সমালোচনা করেন, তা বোঝার চেষ্টা করুন। কখনই উইম্প হয়ে মরা ঠিক না, সমালোচনা থেকে শিক্ষা নিয়ে চ্যাম্প হতে হবে।
এই দুর্মূল্যের বাজারে কেউ ফ্রি কিছু দেয়? যখন কেউ সমালোচনা করেন, তা বোঝার চেষ্টা করুন। কখনই উইম্প হয়ে মরা ঠিক না, সমালোচনা থেকে শিক্ষা নিয়ে চ্যাম্প হতে হবে।
১৩: যদি আপনি শরীরের যত্ন নিতে না পারেন, তাহলে কোন কিছুরই যত্ন নিতে পারবেন আপনি
আপনি নিজের স্বাস্থ্যের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান করতে পারবেন না, কিন্তু নিজের যত্ন তো নিতে পারবেন। নিজের জন্য হেলদি খাবার ও ব্যায়ামে সময় দিন।
আপনি নিজের স্বাস্থ্যের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান করতে পারবেন না, কিন্তু নিজের যত্ন তো নিতে পারবেন। নিজের জন্য হেলদি খাবার ও ব্যায়ামে সময় দিন।
১৪: হ্যাপিনেস ইজ অ্যা চয়েস
আপনি আপনার চিন্তা নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি সিদ্ধান্ত নিতে পারেন জীবনে কি করবেন আপনি। আপনি কিছু করতে চাইলে আপনি তা পারবেন। চিন্তা করতে হবে ইতিবাচক উপায়ে।
আপনি আপনার চিন্তা নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি সিদ্ধান্ত নিতে পারেন জীবনে কি করবেন আপনি। আপনি কিছু করতে চাইলে আপনি তা পারবেন। চিন্তা করতে হবে ইতিবাচক উপায়ে।
১৫: কিছু তৈরি করুন তো
কিছু একটা তৈরি করা শিখুন। ফেসবুক বা ইউটিউবে কনজিউমার বা ব্যবহারকারী হিসেবে না বসে প্রডিউসার হউন।
কিছু একটা তৈরি করা শিখুন। ফেসবুক বা ইউটিউবে কনজিউমার বা ব্যবহারকারী হিসেবে না বসে প্রডিউসার হউন।
এখনও এই পোস্ট পড়ছেন? কাজ তাহলে কখন শুরু করবেন?
সিদ্ধান্ত নেয়ার তিনটি কার্যকর উপায়
‘আপনি যে বন্ধু-বান্ধব বা সার্কেলে চলেন তাদের একজন একটু এদিক সেদিকের হলেই আপনার ভবিষ্যৎ ভয়ংকর’, এমন একটা লাইন প্রথম পড়ি টিম ফেরিসের ব্লগে।
আমরা কেন জানি কোন সম্পর্কে জড়িয়ে পড়ার পরে তা ছাড়তে চাই না। কিংবা কেউ ছেড়ে যেতে চাইলে, তাকে যেতে দিতে চাই না। কেউ যখন চলে যেতে চায়, তাকে যেতে না দেয়া একরকমের অন্যায়। অনেক কর্পোরেট অফিসে দেখা যায়, কেউ নতুন চাকরিতে চলে যেতে চাইলে তাকে যেতে দেয়া হয় না। নানা কারণে বাঁধা দেয়া হয়। এতে আসলে যে যেতে চায় তার যেমন ক্ষতি হয়, তেমনি যে যেতে দিতে চায় না তারও ক্ষতি হয়। সিদ্ধান্ত নিয়ে সামনে এগোতে চাইলে কাউকে না কাউকে ছেড়ে দিতে হবে।
আমি আসলে এই লেখাটি শুরু করেছিলাম কিভাবে সঠিক ও কার্যকর সিদ্ধান্ত নেয়া যায় তা নিয়ে লিখতে। আমি যে ব্যক্তিজীবনে খুব ভালো সিদ্ধান্ত নিতে পারি ব্যাপারটা তেমন নয়। ডিসিশন মেকিংয়ের ওপর কিছু আর্টিকেল পড়েছি, তা থেকেই নিজের জন্য এ লেখাটা লিখছি।
সিদ্ধান্ত নেয়া একরকমের আর্ট। জীবনে চলার পথে খুব দ্রুত সিদ্ধান্ত নেয়ার দক্ষতা আয়ত্ত করতে হবে। বিশেষ করে সম্পর্ক স্থাপনের জন্য সিদ্ধান্ত নিতে আমরা ভীষণ অপটু। কখন কোথায় না বলতে হবে, সেটা জানি না অনেকেই।
ইয়েস-নো বা হ্যাঁ/না প্রশ্নে কোন সিদ্ধান্ত নিতে চাইলে তিনটি উপায় পাওয়া যায়।
প্রথমটি হচ্ছে, যদি শতভাগ হ্যাঁ না হয় তাহলে বিষয়টিকে না বলতে হবে।যদি কিছুতে যদি আপনি শতভাগ হ্যাঁ না বলেন, তা আসলে না। ফিফটি-ফিফটি বলে আসলে কিছু নেই! ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্কে এটা প্রথম ধাপ। ডিসেম্বরে ঘুরতে যাবেন?, উত্তরে দেখি বলবেন না, হয় হ্যাঁ, না হলে না! এমন ক্ষেত্রে যদি দ্বিধায় থাকেন, তাহলে আপনার সিদ্ধান্তকে ১-১০ স্কেলে মার্কিং করুন। যদি সিদ্ধান্ত ৮ পয়েন্ট পায় তাহলে হ্যাঁ বলুন, নইলে না। ইস, বা ফিয়ার অব মিসিং আউট, এফওএমও টাইপের কোন প্রশ্ন তৈরি হলে সরাসরি ‘না’ বলুন।
‘আচ্ছা নৌকা কি জোরে দৌড়বে?:
অদ্ভুত এই লাইনটা বিভিন্ন ব্লগে দেখা যায়। আমরা চলার পথে সব কিছুই গুরুত্ব দেই, আসলে যা ঠিক না। মনে করুন, আপনি ট্রেজার হান্টের কোন খেলা খেলছেন। পথে যা পাবেন তাই কি ব্যাগে নিয়ে গুপ্তধনের পেছনে ছুটবেন, নাকি যা গুরুত্বপূর্ণ তা নিয়ে ছুটবেন। এখানে অবশ্য একটা প্রশ্ন থাকে, কোনটি গুরুত্বপূর্ণ তা কিভাবে টের পাবো? সেই টের পাওয়ার সিক্সথ সেন্স আছে বলেই তো আমরা মানুষ। চলের পথে কোন পরিস্থিতি তৈরি হলে নিজেকে প্রশ্ন করুন, আচ্ছা বিষয়টি কি আমাকে সামনে এগিয়ে চলতে সহায়তা করবে? যেমনটা ধরুন, কোন সম্পর্কে আপনি জোর করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু যা আসলে আপনাকে ধীর করে দিচ্ছে। সে ক্ষেত্রে কি করবেন? প্রশ্ন করুন নিজেকে Will ‘this’ make the boat go faster?
আপনার লক্ষ্য, এগিয়ে চলা জীবনকে গতিশীল করবে যা তাই সিদ্ধান্ত নিন। জীবনে যা ধীর করে দেয়া তাকে সব সময় না বলুন।
কাগজে কলমে ভরসা রাখুন:
যখনই কোন জটিল পরিস্থিতি তৈরি হয় তখনই কাজ কলম নিয়ে ‘কেস’ লিখে ফেলুন। সম্ভাব্য সব পরিস্থিতি লিখে ফেলুন। নিজেই হয়ে উঠুন নিজের জীবনের স্ক্রিপ্ট রাইটার।
Sunday, May 5, 2019
Myths and Reality
Most valuable currency?
Myth : Kuwaiti Dinar
Reality : Data (Your Data)
Myth : Kuwaiti Dinar
Reality : Data (Your Data)
Best University in the world?
Myth : University of Oxford
Reality : Internet
Myth : University of Oxford
Reality : Internet
How much time needed to achieve mastery in particular field?
Myth : 2 to 4 Years
Reality : 3 to 6 Months
Myth : 2 to 4 Years
Reality : 3 to 6 Months
Which one leads to success "Hard work" or "Smart work"
Myth : Hard work
Reality : Both
Myth : Hard work
Reality : Both
Which one is more Important "Degree" or "Portfolio"
Myth : Degree
Reality : Portfolio (Degree will not have any value in 3 - 4 years)
Myth : Degree
Reality : Portfolio (Degree will not have any value in 3 - 4 years)
Which two defines you best "Money & Look" or "Knowledge & Skill"
Myth : Money & Look
Reality : Knowledge & Skill
Myth : Money & Look
Reality : Knowledge & Skill
Sunday, April 7, 2019
যা আইবিএ-ঢাবি, এনএসইউ বা হার্ভার্ড বিজনেজ স্কুল শেখায় না
মাঝেমধ্যে কিছু পপ বই পড়া দরকার, নইলে সিরিয়াস বইপত্রে মাথা গরম হয়ে যায়। গেল দুসপ্তাহের ব্যস্ততায় আমার শেষ হয়েছে Mark H. McCormack-এর What They Don’t Teach You at Harvard Business School: Notes from a Street-Smart Executive। হার্ভার্ড বিজনেজ স্কুলে কি কি শেখায় না তা নিয়ে লিখেছেন Mark H. McCormack, যাকে আবার স্পোর্টস মার্কেটিংয়ের গুরুদের একজন ধরা হয়। Mark H. McCormack নিজে হার্ভার্ডে পড়েন নি, What They Don’t Teach You at Harvard Business School বইটার শিরোনাম দেখে তাকে হার্ভার্ড বিরোধী মনে হতেই পারে। দারুণ বিষয় হচ্ছে, What They Don’t Teach You at Harvard Business School বিষয়টি আসলে বিজনেজ স্কুলগুলোতে আরও কি কি নতুন বিষয় পড়ানো যেতে পারে তার একটা মনোলগ বলা যেতে পারে। বইটি পড়াশেষে আমার মনে হয়েছে বইটার কিছু পয়েন্ট নিয়ে একটা নোট দেয়া যায়। স্বভাবতই বাংলাদেশের প্রেক্ষিতে আইবিএ-ঢাবি, এনএসইউ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় বা এআইইউবির বিজনেজ স্কুলে আরও কি শেখানো যায় তা বলা যায় বইটি পড়ে।
আমেরিকায় বইয়ের কাটতে বাড়ানোর জন্য বইপত্রে কিছু পপশব্দ ব্যবহার করে, সেই হিসেবে What They Don’t Teach You at Harvard Business School বইটার পপ শব্দ হচ্ছে Harvard Business School, যেমনটা আমার পোস্টে আইবিএ-ঢাবি, এনএসইউ!
1) Reading other people, their body language, their preferences
যারা নতুন ব্যবসা শুরু করতে চান কিংবা দীর্ঘদিন ব্যবসা করছেন তারা অন্যদের খেয়াল রাখতে পারেন। MBA বা ব্যবসাসংশ্লিষ্ট বিষয়গুলো খুব বড় আকারে ব্যবসা কৌশল, বিপণন বা ব্যবসা বাড়ানোর সাধারণ হিসেব আলোচনা করা হয়। খুব কমক্ষেত্রেই কাস্টমার বা ইউজারদের বিষয়টা তেমন নজর দেয়া হয় না। দুনিয়ার অনেক বড় বড় ব্যবসায়ী কাস্টমারসেন্ট্রিক হওয়ার কারণে টিকে যাচ্ছেন দিব্যি। নাইকি কিংবা স্টারবাক্সের কথা আনা যায়। আমরা কোন কাজে গ্রাহকদের কথা তেমন গুরুত্ব দেই না। কাস্টমার সার্ভিস বিষয়টা আমাদের দেশে যেন পাত্তাই পায় না।
2) অন্যের জুতা পরে দুনিয়া দেখুন
বিজনেজ স্কুলে অন্যেরা কি ভাবে ভাবে, কেন ভাবে তা নিয়ে কৌশল জানার বুদ্ধি শেখানো উচিত। অন্যরা কিভাবে চিন্তা করে তা নিয়ে আমরা তেমন সায়েন্টিফিক ওয়েতে চিন্তা করি না। নিজেকে অন্যের জুতায় দাড়িয়ে ভাবনা সবারই শেখা উচিত। এতে নেগোশিয়েশনে দারুণ কাজে দেয়। বিষয়টা এখন এম্প্যাথেটিক বিষয়টার সংগে সম্পৃক্ত করা যায়।
((একশ বছর আগে আমেরিকায় সেলসের বিষয়ে অনেক ট্রেনিং শুরু হয়। দিন শেষে কোম্পানির সেলসের লোকেরাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মার্কেটিং কিংবা ম্যানেজমেন্টে যতটা স্মার্টলোক দরকার তার চেয়ে কৌশলী লোক দরকার সেলস বিভাগে। সেলসের লোকেরা অন্যরা কি চায় তা নিয়ে দারুণ মাথা খাটায়।))
৩) টাইম ম্যানেজমেন্ট
বিজনেজ স্কুলে স্ট্র্যাটেজি শেখায় কিন্তু টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোন ধারণাই দেয় না। আমাদের স্কুলগুলো ধরেই নেয় যে, ম্যানেজার যে হতে চায় তার টাইম সেন্স থাকবে। টাইম সেন্স আর টাইম ম্যানেজমেন্টের মধ্যে কিছুটা পার্থক্য আছে। তা শেখানো উচিত।
৪) সব কিছু নোট রাখতে হবে
প্রযুক্তির কল্যানে সব অটোমেটেড হয়ে গেলেও বিজনেজ স্কুলে যারা যান তাদের নোট টেকিং স্কিলে জোর দেয়া উচিত। যতই প্রযুক্তি থাকুক না কেন নোট টেকিং বা ভিজুয়াল নোট টেকিং এখনকার সিইও বা সিএক্সওদের বেসিক যোগ্যতার একটি।
৫) Dangers of short term thinking
লাইনে বোঝা যাচ্ছে কি বলা হচ্ছে। শর্টটার্মের প্রফিট লং টাইমে লস হতেও পারে।
৬)The importance of training – more than hiring
আমরা নিয়োগে যতটা মনোযোগ দেই ট্রেনিংয়ে ততটা মনোযোগ মনে হয় তেমন দেই না। বিষয়টা এমন, আইপিএলের দলে ক্রিকেটার কিনেই আমরা খুশি। তার জন্য ট্রেনিং কি আর লাগে?
৭) Ask questions – listen AGGRESSTIVELY, observe AGGRESSIVELY, talk less
বস ইজ রাইট বলে একটা বিষয় নির্বাহীদের কান দিয়ে মাথায় চলে যায়। বিষয়টা ভুল, প্রশ্ন করা শিখতে হবে।
৮) ২৫০০ লোক আপনার কোম্পানিতে কাজ করলে ২৫০০ ইগো কাজ করবে। ইগো ম্যানেজমেন্ট আর্ট।
Mark McCormak সেই ১৯৮৬ সালে বইটি লিখেছেন।এখনও বেশ কাজের মনে হলো। যারা বিজনেজ স্কুলে আসলে পড়ছেন তারা বইটা থেকে কিছু পয়েন্টস ব্যক্তিজীবনে কাজে লাগাতে পারেন।
ব্যবসা দুনিয়াতে চ্যাম্পিয়ন হতে চাইলে কি করতে হবে? যারা চ্যাম্পিয়ান,
-তারা নিজেদের পারফরমেন্সে সব সময় অখুশি থাকে। যে কোনো সাফল্যকে তারা বড় কোন সাফল্যের একটা স্টেপ হিসেবে ব্যবহার করে। অতীতের সাফল্যে কেউ বসে থাকে না। সামনে কি আছে তা নিয়ে যত মামলা।
-সঠিক সময় সঠিক জায়গায় জ্বলে ওঠে তারা। সব সময় একই মাত্রার পারফরমেন্স লেভেল রাখলেও যে দিন তার খেলার দিন সেই দিন তারা আকাশ স্পর্শ করবেনই।
-তারা কখনই প্রতিযোগিতায় আগে কিংবা কোন সুবিধা পাচ্ছেন এটা ধরে কৌশল আঁকেন না। স্কোরবোর্ডে যতই রান বা গোল থাকুক না কেন তারা সর্বোচ্চ বেগেই ছোটেন।
Saturday, January 12, 2019
নিজের জন্যে সুযোগ সৃষ্টি করতে হবে নিজেকেই
টুইটারের সহপ্রতিষ্ঠাতা বিজ স্টোন। তাঁর জন্ম ১৯৭৪ সালের ১০ মার্চ, যুক্তরাষ্ট্রে। ১৪ মে, ২০১১ সালে ব্যবসন কলেজের সমাবর্তনে তিনি এ বক্তব্য দেন।
আজকে এখানে আসতে পেরে আমি খুব সম্মানিত বোধ করছি। গ্র্যাজুয়েটদের অনেক অভিনন্দন। তোমরা নিঃসন্দেহে বিশেষ কিছু অর্জন করেছ এবং তোমাদের যাত্রা মোটে শুরু হলো। যখন আমি ছোট্ট শিশু, তখন আমার মাকে বলেছিলাম, আমি বড় হয়ে ব্যবসনে একজন ব্যবসায়ী হতে যাব। কিছুটা অবিশ্বাস্যভাবেই আমি এখন এখানে দাঁড়িয়ে আছি তোমাদের সঙ্গে। এখানে আসার জন্য আমি আমার একান্ত নিজস্ব পথ বেছে নিয়েছিলাম। আজকে আমি তোমাদের সঙ্গে সুযোগ, সৃজনশীলতা, ব্যর্থতা ও সহানুভূতি সম্পর্কে চারটা গল্প বলব। এ গল্পগুলোর অন্তর্গত বোধ আমার ব্যবসা, আনন্দ এবং সাফল্যের দৃষ্টিভঙ্গিকে রঙিন করে তুলেছে।
প্রথম গল্পের বিষয়, সুযোগ:
আমার বয়স যখন ছয় থেকে দশ, তখন মা আমাকে বয় রেঞ্জার নামে একটা কর্মসূচিতে দিল। এটা বয়স্কাউটের পূর্ববর্তী পর্যায়। স্থানীয় মার্কিন আদিবাসীরা আমাদের আদর্শ ছিল। সেখানে আমরা এক ধরনের পুঁতি ও পালক দিয়ে মাথার মুকুট তৈরি করতাম। দড়িতে গিঁট দেওয়াসহ বিভিন্ন শারীরিক কৌশলও আমরা শিখেছিলাম। এসব করে আমার সময়ই হতো না সমবয়সীদের সঙ্গে বেসবল, ফুটবল, বাস্কেটবল ইত্যাদি খেলায় অংশ নেওয়ার। হাইস্কুলে উঠে আমি আমাদের ক্রীড়া দলে যোগ দিতে চাইলাম। কিন্তু বাস্কেটবল কোর্টের সব লাইন দেখে অবিশ্বাস্য রকমের আতঙ্কিত হতাম। খেলার নিয়মকানুনও বেশ কঠিন লাগত, যদিও সবার কাছে সেসব ছিল খুবই সহজ। আমার এই আতঙ্কের কারণে আমি কোনো দলেই সুযোগ পেলাম না। সে সময় আমি নিজেই এক ধরনের গবেষণা শুরু করলাম। দেখলাম, ‘ল্যাক্রোস’ নামের খেলাটা আমাদের স্কুলে খেলা হয় না। যদি কেউই খেলতে না জানে, তবে আমার মতো সবারই অসহায় অবস্থা হবে। তাই স্কুল প্রশাসনের কাছে গিয়ে বললাম, যদি কোচ ও শিক্ষার্থী জোগাড় করতে পারি, তবে কি আমি ল্যাক্রোস টিম শুরু করতে পারি? তারা রাজি হলো। ল্যাক্রোস টিম যাত্রা শুরু করল। যখন আমার আতঙ্ক কেটে গেল, তখন দেখা গেল এই খেলায় আমি খুবই ভালো করছি এবং একসময় আমি দলের অধিনায়ক হয়ে গেছি। এ অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে কী করে সুযোগ তৈরি করে নেওয়া যায়। কোনো কাজ করার জন্য যে সঠিক পরিস্থিতির দরকার, তার জন্য অপেক্ষা না করে তুমি নিজেই সেই পরিস্থিতি তৈরি করে নিতে পারো।

সৃজনশীলতার গল্প:
হাইস্কুল শেষে কলেজে আমি শিল্পকলা বিষয়ে পড়তে লাগলাম। পাশাপাশি বেকন হিলের এক প্রকাশনা সংস্থায় একটা চাকরিও পেয়ে গেলাম। একদিন যখন পুরো আর্ট ডিপার্টমেন্ট দুপুরের খাবার খেতে বাইরে গেছে, তখন কম্পিউটারে আমি একটা বইয়ের প্রচ্ছদ ডিজাইন করে ফেললাম। অন্য প্রচ্ছদগুলোর সঙ্গে সেটাও অনুমোদন করার জন্য রেখে দিলাম। শিল্প পরিচালক নিউইয়র্ক থেকে ফিরলেন। প্রচ্ছদগুলো দেখার সময় আমারটা দেখিয়ে জিজ্ঞেস করলেন, এটা কে করেছে? আমি জানালাম যে এটা আমার করা। তিনি ভীষণ অবাক হলেন। শুধু যে আমার প্রচ্ছদটাই নির্বাচিত হলো তা না, আমাকে বইয়ের প্রচ্ছদ পরিকল্পনার চাকরির প্রস্তাব করা হলো। একজন বিশিষ্ট মানুষের সঙ্গে কাজ করতে পারার দারুণ সুযোগ পেয়ে গেলাম। তাই আমি একটা কঠিন সিদ্ধান্ত নিলাম — কলেজ ছেড়ে কাজ শেখার এই দুর্লভ সুযোগকে কাজে লাগালাম। এভাবেই আমার গ্রাফিক ডিজাইন শেখা শুরু। এ শেখাটাই আমাকে নতুন ধরনের চিন্তার জগতে নিয়ে এল। কখনো ভেবো না, তোমার মধ্যে সৃষ্টিশীলতা নেই। আমাদের প্রত্যেকের মধ্যেই এ সম্পদটা আছে।

আমার তৃতীয় গল্পের বিষয় ব্যর্থতা:
১৯৮৭ সালে একটা জার্মান রোমান্টিক ফ্যান্টাসি সিনেমা দেখেছিলাম। নির্দেশক ছিলেন উইম ওয়েনডার্স। এই সিনেমার আমেরিকান ভার্সনটা হলো উইংস অব ডিজায়ার। কাহিনির সময়টা ১৯৮০-র দশক, যখন পশ্চিম বার্লিনে গৃহযুদ্ধ প্রায় শেষ। দুজন দেবদূতকে (ক্যাসেল ও ড্যামিয়েল) রাখা হয়েছে বার্লিন শহরের দিকে খেয়াল রাখার জন্য। মানুষজন ও শহর গড়ে ওঠার আগে থেকেই তারা সেখানে ছিল। তাদের মৃত্যু নেই। সেখানকার জনগণের চিন্তাভাবনা বোঝা, কথা শোনা এসবই ছিল তাদের কাজ। কিন্তু তারা বাস্তবজগতে ছিল অদৃশ্য, কেউ তাদের দেখতে পেত না বা তাদের কথাও শুনতে পেত না। সবকিছুই তো আর পরিকল্পনামতো চলে না। একসময় ড্যামিয়েল এক প্রতিভাসম্পন্ন, সুদর্শনা সার্কাস আর্টিস্ট ম্যারিওনকে ভালোবেসে ফেলে। তার চিন্তায় বারবার আনাগোনা করতে থাকে মানুষ হয়ে বেঁচে থাকার অনুভূতি কেমন হতে পারে। একদিন অবিশ্বাস্য একটা কাজ করে ফেলে সে। তার অসীম অমর জীবন ত্যাগ করে একা পৃথিবীতে চলে আসে। বহু ত্যাগ স্বীকারের পর ম্যারিওনকে পায়। আমার তৃতীয় উপদেশ অনেকটা ড্যামিয়েলের সিদ্ধান্তের মতো। কোনো আকর্ষণীয় সাফল্য অর্জনের জন্য তোমাকে অবশ্যই তৈরি থাকতে হবে আকর্ষণীয় কোনো ব্যর্থতার জন্য। লক্ষ্য অর্জনে মৃত্যুর জন্য হাসিমুখে প্রস্তুত থাকতে হবে। আমি বলছি না তোমাদের সত্যিই মরতে হবে। আমার কথার মানে হলো, ব্যর্থতাকে সহজভাবে মেনে নিতে হবে।

সহানুভূতি: আমার চতুর্থ গল্প
মানুষকে বুঝতে পারা ও তার অনুভূতিগুলো ভাগ করে নেওয়াই হলো সহানুভূতি। আমাদের প্রায় সবার মধ্যেই এই গুণটা থাকলেও বাস্তবে এর প্রয়োগ কীভাবে হতে পারে তা আমরা অনেকেই জানি না। ১০ বছর ধরে আমি বড় পরিসরে সামাজিক যোগাযোগ প্রসারের পরিকল্পনা করছি। যেমনটা হচ্ছে এখনকার সময়ে টুইটার। নিজে বিত্তশালী হওয়ার পরে অন্যকে সাহায্য করতে হবে — এমনটা ভাবা ঠিক নয়। ডোনার চুজ সংস্থার মাধ্যমে আমি ও আমার স্ত্রী বেশ অনেক বছর ধরে শিক্ষক-শিক্ষার্থীদের সাহায্য করে আসছি। এর মূল্য যদিও অনেক কম, তবে প্রতিদান অনেক বেশি। আমরা ছোট্ট শিশুদের হাতে লেখা ধন্যবাদসূচক প্রচুর চিঠি পাই। এগুলো সত্যিই অনেক মূল্যবান।

পৃথিবীতে সবাই আমরা একসঙ্গে থাকি, একজন অন্যজনের ওপর নির্ভর করি। যখন আমরা একে অপরকে সাহায্য করি, পরোক্ষভাবে নিজেদেরই সাহায্য করা হয়। তাই আমার সর্বশেষ উপদেশ হলো, তুমি যত তাড়াতাড়ি অন্যদের প্রতি তোমার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া শুরু করবে, তুমি তোমার জীবনে তত বেশি এর প্রতিদান পাবে।
সবশেষে আমি তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা নিজেরা নিজেদের সুযোগ তৈরি করো, তোমাদের ভেতরকার অসীম সৃজনশীলতাকে জাগিয়ে তোলো, ব্যর্থতাকে সহজভাবে গ্রহণ করো এবং সহানুভূতিশীল হও। নিজেকে জ্ঞান ও বলিষ্ঠ নেতৃত্বের গুণে গড়ে তোলো। এতে তুমি শুধু পৃথিবীকেই বদলাবে না, তুমি নিজেও আনন্দ পাবে এবং থাকবে প্রশান্তিতে। আমি তোমাদের জন্য গর্বিত। ধন্যবাদ।
সূত্র: দৈনিক প্রথম আলো
ইংরেজি থেকে অনুবাদ: মারুফা ইসহাক
ইংরেজি থেকে অনুবাদ: মারুফা ইসহাক
Thursday, January 10, 2019
Jon Jandai'র জীবন দর্শন
এই ভদ্রলোকের এতগুলো বাড়ি আছে যে, তাকে এখন চিন্তা করতে হয় - আজ রাতে কোন বাড়িটায় ঘুমাবেন? গত ২০ বছরে একটা পোষাক না কিনেও তাকে এখন প্রায়শই গ্রামের লোকদের ডেকে পোষাক বিলিয়ে দিয়ে দিতে হয়!? অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা নিয়ে তাকে কোন চিন্তাই করতে হয় না এবং এগুলোর জন্যে তিনি কারো উপর নির্ভরশীল নয় বিধায় জীবনের প্রকৃত স্বাধীনতার স্বাদ উপভোগ করছেন তিনি। জীবনকে সহজ করার চাবিকাঠি এখন তাঁর হাতের মুঠোয়।
অথচ একদিন সাফল্য আর শান্তির সন্ধানে গ্রাম ছেড়ে শহরে এসেছিলেন। শহরের কঠিন পরিশ্রম আর প্রতিযোগীতার জীবন তাকে সেই স্বস্তি দিতে পারেনি। নিজেকে মানিয়ে নিতে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আশা, কিছু শিখে জীবনকে উন্নত ও সমৃদ্ধ করবেন। কিন্তু তিনি আবিস্কার করেন - সেখানে তাঁর জীবনে কাজে লাগতে পারে এমন কিছু তো শেখায়ই না বরং প্রকৃতি ও সভ্যতাকে ধ্বংসের প্রক্রিয়াই শেখানো হচ্ছে। যেমন, আর্কিটেকচার ডিপার্টমেন্টে শেখানো হচ্ছে কিভাবে প্রকৃতি ও পরিবেশকে ধ্বংস করে নগরায়নের নামে কনক্রীটের জঞ্জাল বানানো যায়। কৃষিতে শেখানো হচ্ছে অধিক ফলনের জন্যে কীটনাশক ও সারের ব্যবহারের নামে জমি, পানি ও জীব বৈচিত্র ধ্বংসের উপায়। তিনি ছেড়ে দেন বিশ্ববিদ্যালয়। জীবনের এমন নানান দ্বন্দ নিয়ে নিজের সাথে নিজের কথোপকথনের আত্ম-উপলব্দির এক পর্যায়ে গ্রামেই ফিরে যান তিনি। শুরু করেন কৃষি কাজ। সারা বছরে মাত্র কয়েকমাস পরিশ্রম করে তিনি তাঁর সকল প্রয়োজন পূরণের ব্যবস্থা করে নিয়েছেন।
২০০৩ সাল থেকে থাইল্যান্ডের মানুষের মধ্যে তাঁর এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্যে তিনি PUNPUN Center নামে একটা উদ্যোগ নেন। এখানে তিনি "জীবনকে সহজ করার উপায়" সম্পর্কে শেখান। এছাড়াও দেশীয় ও দূলর্ভ প্রজাতির বীজ সংরক্ষন করাও এই প্রতিষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। এছাড়াও থাইল্যান্ডের "ন্যাচারাল বিল্ডিং মুভমেন্ট" এর একজন লীডার এই ব্যক্তি। তাঁর নাম? Jon Jandai
তিনি বলেন - "সব সময় মনে রাখুন, জীবন অত্যন্ত সহজ। আমরাই জীবনকে অকারণে জটিল করে তুলি।" Jon Jandai এর জীবন দর্শন থেকে উদ্যোক্তাদের জন্যে শিক্ষণীয় বিষয়গুলোঃ
১) মনের ডাকে সাড়া দিতে হবে জানতে হবে।
২) নিজের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে।
৩) রিসোর্সের সন্ধানে না দৌড়ে যা আছে তাকেই কাজে লাগাতে জানতে হবে।
৪) অল্পে সন্তুষ্ট থাকা শিখতে হবে।
৫) অনুকরণ / অনুসরন করার প্রবণতা থেকে বের হয়ে স্বকীয়তা বজায় রাখতে হবে।
৬) পরিমানে কম হলেও নিয়মিত কাজ করে যেতে হবে।
৭) যখনই কোন সমস্যা সৃষ্টি হবে তখন কিছুটা সময়ের জন্যে থামতে হবে। নিজের ভেতরে ডুব দিয়ে ভুলগুলোকে খুঁজে বের করে সংশোধন করে নিতে হবে।

Thursday, January 3, 2019
Monday, December 24, 2018
Tuesday, December 18, 2018
Monday, December 10, 2018
20 ways to grow and improve Myself
I find this knowledge from a discussion of Babson College’s edX course.
Really and cool awesome post from Royo391.
- Talk to at least 10 new people a day.
- Take a class in public speaking.
- Hike the John Muir Trail
- Wake up at 5 every morning to exercise.
- Take a trip to a foreign country by yourself.
- Reduce or stop drinking alcohol entirely.
- Cook and prepare 75% of your meals.
- Print out your credit card statements and watch your spending every month.
- Keep your room, car, and desk clean at all times.
- Help out the family whenever possible
- Take a train ride across the country by yourself
- Go watch the movies you want to see.
- Try a new restaurant every month.

- Go to stuff you want to do (once every two months)
- Review this every day.
- Do something that scares you every day.
- Spend 3 hours a day on self-improvement. (reading, studying, coursework, learning a skill)
- Pre-write your resumé 5 years in advance.
- Write down what you did in a journal every day.
- Write a deliver a stand-up comedy bit.
I also post some things like in my Medium Story Line.
“দক্ষতা অর্জনের চেষ্টাই সব”
(To my friends at USA, this post is based on motivational words from CNE of a news channel of Bangladesh.)
(Disclaimer: আমি নানান সময় ব্যক্তিগত পরিচয়ের খাতির আলোচিত, প্রভাবশালী ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলি। শেখার চেষ্টা করি যতটা সম্ভব, যে কারণে আমার জ্যাক অব অল ট্রেডস বলে সুনাম লক্ষ্য করা যায়। আমি সম্প্রতি কথা বলেছিলাম যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদের সঙ্গে। কমিউনিকেশন দক্ষতা নিয়ে তার সঙ্গে বেশি কথা হয়। সেই কথাবার্তার সারসংক্ষেপ আছে এই পোস্টে।)

জাহিদ হোসাইন খান-আমার বয়স এখনো ৩০ পেরোয় নি, জীবন সফল বা ব্যর্থ বলার সময় আসে নাই। তাই একটু আগ্রহ নিয়ে জানতে চাই, জীবনে সাফল্য কিভাবে আনা যায়?
ফাহিম আহমেদ-যার যত যোগাযোগ দক্ষতা শক্ত সে তত ক্যারিয়ারে সামনে এগিয়ে যায়। এটা শুধু সাংবাদিকতা ক্যারিয়ার না যে কোনো ক্যারিয়ারের জন্যই এটা প্রযোজ্য। আমরা যাদের আইকন হিসেবে জানি তারা সবাই কিন্তু যোগাযোগে দক্ষ। দক্ষতা শিখে অর্জন করতে হয়, যা আমাদের তরুণরা তেমন চেষ্টা করে না। কিংবা চেষ্টা করার আগ্রহ দেখা যায় না, ফেসবুকে সারাক্ষণ সময় কাটালে তো হবে না!
দক্ষতা শিখে অর্জন করতে হয়, যা আমাদের তরুণরা তেমন চেষ্টা করে না।
জা হা খা-তাহলে উপায় কি?
ফা আ-আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন বিভিন্ন জায়গায় শেখার মনন নিয়ে যেতাম, যা এখনকার তরুণদের মধ্যে দেখা যায় না। আমি ছাত্রজীবনে অনুষ্ঠানে যেয়ে নেটওয়ার্ক বাড়াতাম। আমি বিভিন্ন মনন বিকাশের জন্য বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলাম। নিজের দুর্বলতা কাটানোর সব চেষ্টাই করেছি আমি, চেষ্টা করে যাচ্ছি। চেষ্টা না করলে কেউ কোনদিন সামনে যাবে না। এটা তরুণরা কেন জানি বিশ্বাস করতে চায় না।
জা হা খা-আমাদের বেসিক দুর্বলতা কোথায়?
ফা আ-আমরা তো কথাই বলতে শিখি না। আমাদের পড়াশোনা-বিশ্ববিদ্যালয় কোথায় কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয় তা কেউ শেখায় না। আমাদের বইমুখি পড়াশোনা জীবনের অনেক কিছু শেখায় না। আমরা তো বাংলাই ভালো করে বলতে পারি না। ইংরেজি এখন আন্তর্জাতিক ভাষা, সেটায় আমাদের দখল কম। ভারতের তরুণদের দিকে তাকাও তারা কিন্তু আজ যত জায়গায় ভালো করছে তার অন্যতম কারণ হচ্ছে ইংরেজি আয়ত্ব করা। আমাদের তরুণরা যেখানে পিছিয়ে। ওরা ভুল হউক, অশুদ্ধ উচ্চারণ হউক ইংরেজি শিখছে, চর্চা করছে। চর্চার কোন বিকল্প নেই কিন্তু।
জা হা খা-দুর্বলতা কাটানোর উপায় কি?
ফা আ-শেখার কোন বিকল্প নেই। আমি আমার রিপোর্টারদের বলি নেটওয়ার্ক বাড়াতে না পারলে ভালো রিপোর্টার হওয়ার যায় না। ভালো সোর্স ডেভলপ করতে না পারলে ভালো রিপোর্টার হওয়া যায় না। অনেক রিপোর্টার শুধুমাত্র ভালো রিপোর্ট করতে পারে সোর্স তৈরির মাধ্যমে। আপনি যদি নিজে থেকে নিজের জড়তা না ভাঙ্গেন তাহলে নেটওয়ার্ক তৈরি করতে পারবেন না, নেটওয়ার্ক তৈরি করতে না পারলে সামনে এগিয়ে যাওয়া কষ্টকর কিন্তু!
আলাপন সময়: ২১ এপ্রিল, ২০১৮; স্থান: ঢাকা, বাংলাদেশ।
Subscribe to:
Posts (Atom)
Disclaimer
Disclaimer: All the information on this website is published in good faith and for general information purpose only. Some content i...
-
“Side Hustle,” Guillebeau teaches you how to get your side hustle idea out into the world and make a profit in less than 30 days. The fo...
-
এক নাপিত হঠাৎ করে এলাকায় ফোড়া কাটা শুরু করল। খুব কম পয়সায় মানুষকে ফোড়া কেটে দেয়। স্বাভাবিকভাবে নাপিতের কাছে বেশি মানুষজন আসে। এদিকে ডা...