Pages

Showing posts with label লেখক : সাজ্জাত হোসেন. Show all posts
Showing posts with label লেখক : সাজ্জাত হোসেন. Show all posts

Friday, October 4, 2019

দিন শেষে কিন্তু ব্যালান্স শিটই সব



ই-কমার্স ভিত্তিক কুরিয়ার বিজনেস সবে যখন শুরু, সময়টা ২০১৫ এর কথা। তখনই ইন্টারনেট ঘাটাঘাটি করে বেশ কয়েক রকম কুরিয়ার ব্যাগ, ফুড ডেলিভারী ব্যাগ বানিয়ে ফেললাম। ছোট ছোট কিছু কোয়ান্টিটির অর্ডার কমপ্লিট করে দিয়েছিলাম। ব্যাগ নিয়ে সাধ্যমত বেশ R&D ও করা হয়েছিল। তারপরে অন্য কাজের চাপে কুরিয়ার ব্যাগ কিংবা ফুড ডেলিভারী ব্যাগ খুব একটা বানানোর সুযোগ হয়নি। মার্কেটের গ্যাপটা আমি গ্র্যাব করতে ব্যর্থ হলাম।

কিছুদিন আগে একটা স্টার্টআপ দেখলাম দাবী করছে - বাংলাদেশে তারাই প্রথম ফুড ডেলিভারী ব্যাগ তৈরী করছে। দাবী করতেই পারে। ১ম কিংবা ২য় হওয়া নিয়ে আমার কোন মাথাব্যাথা নেই। এন্টি থেফট ব্যাগের প্রটোটাইপিংও আমি সেই ২০১৫ সালেই করেছিলাম। সেটার কমার্শিয়াল চায়না প্রোডাক্ট মার্কেটে আসে ২০১৭ সালে। দারাজের এক সেলারের ডাটা অনুযায়ী - ঐ ব্যাগটা সে এক সিজনে বিক্রি করেছিল প্রায় ৪ হাজার কপি! মার্জিন কত? আমি জানি কিন্তু উচ্চারণ করলাম না। আপনাদের কিছু না হলেও বিষয়টা মনে পড়লেই আমার মাথা ঘুরন্টি দেয়। 
গুগল কিন্তু পৃথিবীর প্রথম সার্চ ইঞ্জিন নয়। তেমনি ফেসবুকও প্রথম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়। এমন আরো শতশত উদ্যোগ আছে যারা মার্কেটের প্রথম না হয়েও মার্কেট লীডার। প্রথম হওয়াতে আসলে কোন কৃতিত্ব নেই। কৃতিত্ব আছে দ্রুততায়। আপনি কত দ্রুত আগাতে পারছেন সেটাই প্রতিযোগীতার বাজারে আপনার পজিশন ক্রিয়েট করবে। প্রথম হওয়া আকাঙ্খা আপনাকে নিছক একটা আত্মতৃপ্তি দিয়ে বরং কমফোর্ট জোনে ঠেলে দিবে। দিন শেষে কিন্তু ব্যালান্স শিটই সব।

এটা বলার উদ্দেশ্য হলো - আমাদের অনেক তরুণ তরুণী যারা উদ্যোক্তা হতে চায় তাদের মধ্যে "বাংলাদেশে প্রথম" টাইপের কিছু করার একটা প্রবণতা বিশেষ ভাবে লক্ষ্য করা যায়। তাছাড়া তারা সব সময় ইউনিক আইডিয়া খোঁজে। জগতে কোন কিছুই ইউনিক নয় এটা বুঝতে যে সময় লাগে তাতে করে ফিরে এসে আবার শুরু করার সুযোগ কিন্তু থাকে না। নতুন বোতলে পুরোনো পানীয় বিক্রি করতে পারাই উদ্যোক্তার কৃতিত্ব। হাংরিপান্ডা স্টার্টআপের ব্যাগ করতে গিয়ে উদ্যোক্তার সাথে আলাপে কিছু মার্কেট ইনসাইট পেলাম। বিজনেস কিন্তু এখন আর ঢাকা কেন্দ্রিক নেই। ঢাকার মার্কেটের ইঁদুর দৌড়কে যদি আপনি বাই বাই বলে একটু আশেপাশে ছড়িয়ে পড়তে পারেন তবেই ব্যালেন্স শিটে পজেটিভ ইমপ্যাক্ট সৃষ্টি করার সুযোগ আছে ।


Saturday, January 12, 2019

তেল কম, ভাজা চাই মচমচা ! স্টার্টআপের জন্যে নূন্যতম বাজেটের মার্কেটিং টিপস

অনেকেই ইতোমধ্যে ব্যবসা শুরু করে দিয়েছেন। অন্যান্য সেক্টরে খরচাপাতি করে শেষ পর্যন্ত দেখা গেল মার্কেটিংয়ের জন্যে খুব একটা বাজেট নাই। কিন্তু ব্যবসার স্বার্থে, ব্যবসা সম্প্রসারণের জন্যে কিছু ঢাকঢোলতো পিটাতেই হবে। কম তেলে মচমচে ভাজা চাইলে অবশ্যই কিছু কৌশলের আশ্রয় নিতে হবে। নিজেকে ছড়িয়ে দিতে হবে সর্বত্র। শুরুতেই হয়ত নিউজ পেপার এড, লিফলেট, ফ্ল্যায়ার, পোষ্টার, ব্যানার তৈরী করে অনেক খরচ করেও কাঙ্খিত ফলাফলের মুখ দেখতে পাবেন না। এখনকার সময়ে কৌশলী না হলে আর গতানুগতি মডেল থেকে বাইরে আসতে না পারলে সফলতার গতি ধীর হয়ে আসবে এটাই স্বাভাবিক। আপাতত কিছু কৌশলগুলো জানতে এবং প্রয়োগ করতে ফলো করতে পারেন আমার টিপসগুলো –
০১) ব্যবসার শুরুতেই একটা লঞ্চিং প্রোগ্রাম করেন। এটা হতে পারে আপনার অফিসে বা কোন রোস্তোরায়। এই প্রোগ্রামে এমন লোকজনকে দাওয়াত করুন যারা আপনার ব্যবসায় পরবর্তীতে কাজে লাগবে। অবশ্যই রাখবেন ২/৩ জন সাংবাদিক বন্ধু বান্ধব। বুফে আইটেমের ব্যবস্থা করুন। অথবা সন্ধ্যায় চা নাস্তা। ২০ জন নিয়ে যদি প্রোগ্রাম হয় তাহলে আপনি মোটামুটি ১০ হাজার টাকায় সেরে ফেলতে পারবেন।
০২) প্রোগ্রামে অবশ্যই একটা বিজসেন প্রেজেন্টেশন রাখবেন। খাওয়া দাওয়ার শুরুতেই প্রেজেন্টেশনটা দিয়ে দেয়া জরুরী।
০৩) প্রোগ্রামে আসা অতীথিদের ছোটখাট কিছু উপহার দিতে পারেন। তা হতে পারে, কার্ড হোল্ডার, চাবির রিং অথবা টি-শার্ট। এগুলো গতানুগতিক উপহার সামগ্রী। চেষ্টা করুন আউট অব দ্যা বক্স কিছু দিতে এতে করে সে আপনাকে মনে রাখবে দীর্ঘদিন। সাথে অবশ্যই আপনার কোম্পানির ভিজিটিং কার্ড, ব্রশিউর ইত্যাদি দিতে ভুলবেন না।
০৪) প্রোগ্রাম শেষে একটা প্রেস রিলিজ তৈরী করুন। টার্গেট করুন অনলাইন মিডিয়াগুলোকে। এগুলোতে প্রেস রিলিজ পাবলিশ করানো সহজ।
০৫) আপনার প্রোগ্রামে আসা সাংবাদিকদের সাথে পরবর্তী দিনে একটু হাই হ্যালো করুন যেন আপনার নিউজটি পত্রিকায় আসে। পত্রিকায় এলে তাদের ধন্যবাদ জানাতে ভুলবেন না।
০৬) আপনার ব্যবসা শুরুর গল্প থেকে ধরে নিয়মিত সকল বিষয়েই ব্লগিং করুন। প্রোগ্রামের খবর, প্রেস রিলিজ ছাপা হলে তার লিংক, নতুন প্রোডাক্ট ও সার্ভিসের খবর সব কিছুই নিয়মিত ব্লগে পাবলিশ করুন।
০৭) আপনার ফেসবুক প্রোফাইলেও অনুরূপ একটি ভিটিস চালু রাখুন।
০৮) ব্যবসার শুরুতে একটি ফেসবুক পেইজতো খুলবেনই। সেখানেও অনুরূপ একটি ভিটিস চালু রাখুন। ফেসবুক পেইজটি সদা পরিচ্ছন্ন, তথ্য নির্ভর এবং আপডেট রাখুন।
০৯) প্রতিদিন ফেসবুক পেইজে এবং ই-মেইলে আসা কুয়েরিগুলোকে সিরিয়াসলি নিয়ে রিপ্লাই দিতে চেষ্টা করুন। প্রতিটা রিপ্লাইয়ের সাথে আপনার লগো, আইডেন্টেটি ইত্যাদি সংযুক্ত করে দিতে ভুলবেন না।
১০) বিক্রয়.কম, সেলবাজার.কম এ বিজ্ঞাপন দিন। নিয়মিত বিভিন্ন ক্যাটাগরীতে বিজ্ঞাপন পাবলিশ করুন। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপনও এই সাইটগুলোতে দিতে পারেন। বিজ্ঞাপন দিতে পারেন বিডিজবস.কম বা প্রথম আলো.কমেও।
১১) ই-কমার্স সাইটগুলোর মাধ্যমে আপনার পণ্য ও সেবা বিক্রির চেষ্টা করুন। বিজ্ঞাপন দিতে পারেন তাদের সাইটেও। সাইটগুলোর সাথে জয়েন্ট প্রমোশনার একটি ভিটিসও চালু করতে পারেন। সুযোগ নিন ডিল সাইটের মাধ্যমেও।
১২) আপনার বন্ধু বান্ধবদের মধ্যে যাদের ফেসবুক ফ্যানপেইজ আছে তাদের সবার সাথে যোগাযোগ বাড়িয়ে তাদের ফ্যানপেইজের মাধ্যমে প্রমোশন চালান। যাদের ওয়েব সাইট আছে এবং সাইটে মোটামুটি ট্রাফিক আছে তাদের সাইটে বিজ্ঞাপন দিতে চেষ্টা করুন। বিনিময়ে টাকা নয় অন্য কোন সেবার বিনিময়ে একটা উইন-উইন সিচুয়েশন ক্রিয়েট করুন।
১৩) কিছু বাল্ক এসএমএস কিনে নিন। আপনার ২০ জন বন্ধুর সবার মোবাইল থেকে সব নাম্বার সংগ্রহ করুন। সেই নাম্বারগুলোতে এসএমএস পাঠান। টার্গেট ক্লায়েন্টের ডেটাবেস থাকলে তাদেরও নিয়মিত এসএমএস পাঠান।
১৪) এসএমএসের মত করে ই-মেইল আইডি সংগ্রহ করে ই-মেইল করুন। নিয়মিত আপনার সেবা সর্ম্পকে সবাইকে আপডেট জানান।
১৫) স্ট্র্যাটেজিক পার্টনারশীপ বাড়ান। বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে তাদের বিভিন্ন কর্মসূচীকে আপনার প্রমোশনের জন্যে ব্যবহার করুন। বিভিন্ন মেলায় নিজেদের শোকেসিং করুন।
১৬) বিভিন্ন দিবস উপলক্ষ্যে মূল্যছাড়, প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করুন। বিভিন্ন বড় কোম্পানির সাথে জয়েন্ট প্রমোশনের চেষ্টা করুন।
১৭) কমিউনিকেশন, নেটওয়ার্ক আর কানেকটিভিটি বাড়ান। যেখানেই যাননা কেন আপনার ব্যবসায়িক পরিচয় দিতে দ্বিধা বোধ করবেন না। সব যায়গায় একটা উইন-উইন মডেল ডেভলপ করতে চেষ্টা করুন।
১৮) কোন ক্লায়েন্টের কাছে নিজেকে উপস্থাপন করার নামে ভিক্ষাবৃত্তিতে জড়াবেন না। স্মার্টলি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট শুনুন। তাকে একটা ভাল সাজেশন দিন। তাকে ভাবতে দিন। এবার নিজেকে প্রেজেন্ট করুন যে, আপনি চাইলে এই কাজগুলো আমি করে দিতে পারব। আপনার অফার আপনি তাকে দিয়ে দিন। এবং সিদ্ধান্ত নিতে সময় দিন।
১৯) ক্লায়েন্টের সাথে ব্যবসার বাইরেও কিছু রিলেশন তৈরী করুন। এক্সটা মাইল হাঁটার অভ্যাস করুন। সব সময় কিছু এক্সট্রা দিতে চেষ্টা করুন। মানুষ প্রত্যাশার চেয়ে বেশি পেলে নির্ভরশীল হয়ে পরে। আর তার নির্ভরশীলতাই আপনার ব্যবসার সুযোগ সৃষ্টি করবে।
২০) কোয়ালিটি, প্রাইস, সার্ভিস, কমিটমেন্ট আর রিলেশনশীপ এই পাঁচটি বিষয়ে কোন কম্প্রোমাইজ করবেন না। ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী উপরিউক্ত বিষয়গুলোর উপর সদা নজর দিতে চেষ্টা করুন।


Thursday, January 10, 2019

এনার্জী ভ্যাম্পায়ার

আমাদের জীবনে সাফল্য লাভের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কে বা কি? জানেন? আমরা নিজেরাই আমাদের জন্যে একমাত্র প্রতিবন্ধকতা। হয়তো বিশ্বাস হবে না, আপনি মানতে চাইবেন না কিন্তু এটাই ধ্রুব সত্য। আপনার মাইন্ডসেট বদলান। সঙ্গ, পরিবেশ বদলান, দেখবেন পরিবর্তন আসতে শুরু করেছে।
আমরা অবচেতন ভাবেই সবচেয়ে বড় যে ভুলটা করি তা হলো - চারপাশ থেকে "এনার্জী ভ্যাম্পায়ার"দের আমরা আমাদের জীবনে একসেস দেই। তারা নানান কায়দা কৌশলে আমাদের মানসিক এনার্জী, প্রোডাক্টিভ টাইম ইত্যাদি চুষে নিয়ে আমাদেরকে প্রতিনিয়ত দূর্বল করে দিতে থাকে। নানান পারিপার্শ্বিক কারনে হয়তো এদেরকে কিছুটা একসেস দিয়ে দিচ্ছি কিন্তু এমন তো নয় যে, এদেরকে লাইফে রাখতেই হবে?


জীবনে সাফল্য চাইলে, শান্তি চাইলে আজই আপনার উপরে প্রভাব বিস্তার করে আছে এমন ভ্যাম্পায়ারদের তালিকা করুন। যাদেরকে ডিলিট করা সম্ভব স্রেফ ডিলিট করে দিন। যাদেরকে সম্ভব নয় তাদের সচেতনভাবে এভয়েড করতে চেষ্টা করুন। মনে রাখতে হবে, ভ্যাম্পায়ার প্রতিনিয়ত আক্রমন করবে। আমাদেরও প্রতিনিয়ত এদের সরিয়ে দিতে নানান কিছিমের তাবিজ কবজ নিয়ে রেডি থাকতে হবে।
ভালকথা, অতিরিক্ত ইভেন্ট, নেটওয়ার্কিং সেশন ইত্যাদিও কিন্তু আপনার এনার্জী সাকার। এগুলো আপনার মূল্যবান সময়, মাথা, টাকা সবই খায়। সুতরাং, কোন ইভেন্টে যাবেন, কাদের কথা শুনবেন! সচেতনভাবে সিদ্ধান্ত নেবার দায়িত্ব কিন্তু আপনারই। ঘন্টার পর ঘন্টা ধরে ব্যবসার বাস্তব অভিজ্ঞতাহীন সেলিব্রেটিগণের লেকচার শোনার চেয়ে অভিজ্ঞ কামারের দোকানে গিয়ে হাঁপড় টানার কৌশল দেখলে আর হাতুড়ির মাপা বাড়ির আওয়াজ শুনলে সেটাও আপনার জীবনে কোন না কোন ভাবে ভ্যালু এড করলেও করতে পারে।


Sunday, April 1, 2018

মার্কেটিং : দ্যা হার্ট অফ বিজনেস।

হৃদপিন্ড শরীরের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা যতক্ষন সচল থাকে শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গ ততক্ষন ঠিকমত রক্ত সরবারহ পায় ফলে তারা সবল ও সতেজ থাকে। ঠিক তেমনি মার্কেটিং ডিপার্টমেন্টও একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্যে হৃদপিন্ড সরূপ। মার্কেটিং টিম যতক্ষন পাম্প করে প্রোডাক্ট / সার্ভিসকে বিক্রি করে ব্যবসাতে অর্থ সংস্থান করতে পারবে ততক্ষনই একটা ব্যবসা সবল, সতেজ থাকবে। যথা নিয়মে গ্রোথের দিকে যাবে। কিন্তু এই মার্কেটিং ডিপার্টমেন্ট দূর্বল হলে পুরো বিজনেস সিসটেমটি এক সময় দূর্বল হতে এমনকি ব্যবসা বন্ধ হয়ে যেতেও বাধ্য।
সমস্যা হলো ক্ষুদ্র / নতুন / তরুন উদ্যোক্তারা এই হৃদপিন্ড সাদৃশ্য খুবই গুরুত্বপূর্ণ অংশটাকে সবচেয়ে বেশি অবহেলা করে। আলিশান অফিস হয়, সুন্দরী রিসিপশনিষ্ট থাকে, বিশাল মিটিং রুম, টিভি, প্রজেক্টর, লেটেস্ট কনফিগারেশনের পিসি, ল্যাপটপ, স্মার্ট ফোন, খুব হাইফাই ভিজিটিং কার্ড, ৩০০ গ্রাম ক্র্যাফট পেপারের লেটারহেড, হাইএন্ড ডেভলপার, একাউন্টেন্ট, জিএম, সিইও, সিওও, প্রতিনিয়ত অফিসে বাহারী নাস্তা, আহার ইত্যাদি ইত্যাদি সব ঠিক আছে। কিন্তু মার্কেটিং টিমে গিয়ে দেখা যায় রুগ্ন স্মরণার্থী শিবির দশা !
প্রপার মার্কেটিং ও সেলস প্ল্যান নেই। মার্কেটিং ও সেলস টিমের জন্যে পর্যাপ্ত বাজেট নেই। নেই যোগ্য লোকও ! আমরা হয়তো মনে করি, বিক্রি আর এমন কঠিন কি ?! যে কেউ পারবে। তাই যোগ্য লোকের খুব একটা দরকার নেই। শিখিয়ে পড়িয়ে নিলেই চলবে। কিন্তু এটাই মস্তবড় ভুল একটা ডিসিশন। মার্কেটিং ও সেলসের মত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে এভাবে অবহেলা করা আর নিজের পায়ে নিজে কুড়াল মারা সমান কথা ! বেশিরভাগ উদ্যোক্তা করছেও তাই। দিনশেষে একটা সময়ে এসে ব্যবসার গ্রোথ তো দূরের কথা ব্রেক ইভেন ধরে রাখতেই হিমসীম খেতে হচ্ছে। একটা কথা সব সময়ের জন্যে মনে রাখতে হবে – “যদি ব্যবসা না বাড়ে তাহলে ব্যবসা মরছে” ! সুতরাং এখনই সময় নড়েচড়ে বসার সচেতন হওয়ার।
বিগত কিছুদিন ধরে আমি কয়েকটা ক্ষুদ্র উদ্যোগের সাথে কিছু কাজ করছি। তাদের সাথে আমার নলেজ ও এক্সপেরিয়েন্স শেয়ার করতে গিয়ে আমি দেখলাম প্রায় প্রতিটা উদ্যোগের ক্ষেত্রে –
১) লিগ্যাল ডকুমেন্টস আপটুডেট নেই।
২) যথা নিয়মে বুক কীপিং করা হয় না। ফাইনান্সিয়াল স্টেইটমেন্ট নেই।
৩) শেষ তিন মাসের ডেটা এনালাইসিস করে তার বিজনেসের বর্তমান অবস্থা কি !? এটা কেউ এক কথায় বলতে পারলো না।
৪) ম্যানেজমেন্টের কোন পলিসি নেই। প্রায় সবাই ধূঁকে ধূঁকে চলছে।
৫) সবচেয়ে দূর্বল ডিপার্টমেন্ট হলো মার্কেটিং ও সেলস ডিপার্টমেন্ট এবং এই ডিপার্টমেন্টটা সবাই ডেভলপ করতে চায় অথচ এর জন্যে কোন বাজেট নেই।
নতুন / তরুন / ক্ষুদ্র উদ্যোক্তাদের এই বিষয়গুলোর প্রতি যথাযথ নজর দেয়া দরকার। মনে রাখতে হবে – শৃঙ্খলাই উন্নতির চাবিকাঠি। সুতরাং ব্যবসাতে সব বিষয়ে, সকল ডিপার্টমেন্টে সমান মনোযোগ, উপযোগ দিতে হবে। নিয়মমত সুশৃঙ্খলভাবে যখনকার কাজ তখনই শেষ করার অভ্যাস করতে হবে। দুই থেকে তিনটা বছর যদি কোন উদ্যোগ নিয়ম মেনে কাজ করে যেতে পারে তাহলে আমি নিশ্চয়তা দিতে পারি তাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না।
বিঃ দ্রঃ আমার নিজের প্রতিষ্ঠানেও নানান সমস্যা আছে। তারপরেও অন্যদের জ্ঞান দেয়া আমার একটা ব্যারাম বলতে পারেন। অন্যের সমস্যা সমাধানে হেল্প করতে পারলে ভাল লাগে। তাছাড়া ভবিষ্যতে পেশাদার হেল্পার হমু বিধায় আরো বেশি আগ্রহ পাই। যাইহোক, অভিজ্ঞতাটুকু শেয়ার করলাম। যদি কারো কাজে লাগে তো আমার জন্যে স্পেশাল দোয়া করতে ভুলবেন না যেন।

Disclaimer

Disclaimer: All the information on this website is published in good faith and for general information purpose only. Some content i...