আমাদের ছোটবেলায় বিটিভিই ছিল একমাত্র অনস্ক্রীণ বিনোদন। সিনেমা হলে যেতে শুরু করি মনে হয় ক্লাস এইটে ওঠার পর। তো, টেলিভিশন তখন অনেক মজাদার কার্টুন দেখাতো। এর মধ্যে ক্যাসপার- দি ফ্রেন্ডলি গোস্ট ছিল আমার অন্যতম প্রিয়। এতোই প্রিয় যে, আমি এখনওএর শুরুর মিউজিকটা মনে করতে পারি- ক্যাসপার ভূত এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে উড়ে যায় আর গাইতে থাকে – I am Casper, Friendly Ghost…। কাজে ক্যাসপার বললেই মাথাতে ঐ ভূতের বাচ্চাটার কথাই আসে।
এর মধ্যে বিজ্ঞানচিন্তার বদৌলতে জানলাম জিন কাটাকাটির একটা সিস্টেমের নামও ক্যাসপার। এই বুদ্ধিতে নাকি এমন আপেল হবে যা কেটে রেখে দিলে লাল হবে না!!!
এ পর্যন্ত জেনে খুশী ছিলাম। কিন্তু গত দুইদিন ধরে যে ক্যাসপারের কথা শুনতে পাচ্ছি তার সঙ্গে এসবের কোন সম্পর্ক নাই। নিকটতম আত্মীয় হলো লুঙ্গি।
জি, লুঙ্গি। ছোটবেলা থেকে এখনও আমাদের রোহিতুপুরের লুঙ্গির বড় কারবার হলো কেনার পর সেলাই করা। এখন অবশ্য অনেক সেলাই লুঙ্গি পাওয়া যায়।
এই সেলাই করা লুঙ্গির সূত্রপাত করেন সাফাত সাত্তার বাপ্পী। সলিমুল্লাহ খান ভাই বলেন বাপ্পী নাকি ছোটবেলায় বলতেন তিনি টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে লুঙ্গির ব্যবসা করে দেখাবেন। সেটাই তিনি দেখিয়েছেন কয়েক দশক আগে (১৯৯৪-৯৫ সালে মনে হয়)। প্রেস্টিজ লুঙ্গি নামে একটি লুঙ্গি ব্র্যান্ড তিনি প্রতিষ্ঠা করেন এবং প্রথম দেড়-দুই বছরে এক কোটি টাকার লুঙ্গি বিক্রি করে রেকর্ড করেন। বিটিভিতে প্রেস্টিজ লুঙ্গির বিজ্ঞাপন ব্যপক জনপ্রিয় হয় এবং লুঙ্গিও একটি বিজ্ঞাপনযোগ্য পণ্য হয়ে উঠে, যা আগে কেউ ভাবেওনি। এখনতো ১০ হাজারী লুঙ্গিও পাওয়া যায়। সাফাত সাত্তার আসলে দেখিয়েছেন “বিক্রি করতে জানলে” একটি শাদামাটা পণ্যকেও একেবারে শীর্ষে নিয়ে যাওয়া যায়।
পুরো গল্পটা মনে পড়ছে কারণ আমেরিকার একটি স্টার্টআপ বেডিং (ম্যাট্রেস) বিক্রি করে এবার ১.১ বিলিয়ন ডলার (১১০ কোটি ডলার)-এর কোম্পানিতে পরিণত হয়েছে!!! আর এটির নাম ক্যাসপার।
২০১৪ সালে ক্যাসপার যখন ঘোষণা করে তারা আমেরিকার বেডিং শিল্পে একটা ভজঘট লাগাবে তখন কেউ সেটা বিশ্বাস করেনি। কোন বিনিয়োগকারীর আগ্রহের তো প্রশ্নই উঠে না। আমেরিকাতে ভাল বেডিং ২০০০+ ডলারে বিক্রি হয়।
আমেরিকার বেডিং বাজার কমবেশি ১৪ থেকে ১৮ বিলিয়ন ডলারের। আর এর গ্লোবাল মার্কেট আগামী ৫ বছরে ৩৯ বিলিয়ন ডলার হতে পারে বলে কেউ কেউ ধারণা করছে। ক্যাসপার কাস্টম-মেইড ম্যাট্রেস তৈরি করে সেটি একটি বাক্সের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারে। এটি বহুস্তরী এবং ফোমের তৈরি। এগুলো ৩৫০ ডলার থেকে ২৭৫০ ডলার দামে বিক্রি হয়। ইন্টারেস্টিং হলো ১০০ দিনের ফ্রি ট্রায়ালও দেওয়া যায়! মানে ইচ্ছে করলে ১০০ দিন ব্যবহার করে না কিনে ফেরৎ দিতে পারবেন। বিক্রি বাটা বাড়ানোর জন্য ওরা বিভিন্ন সেলেব্রেটি এনডোর্সমেন্টের ব্যবস্থা করেছিল। এরমধ্যে কেলি জেনারের একটা এনডোর্সমেন্টের জন্য ওরা আট লক্ষ ৭০ হাজার লাইক কামাই করছে ইনস্টাগ্রামে! তবে, এও কোম্পানি কিন্তু দেখিয়েছে ট্র্যাডিশনঅর মার্কেটিং টুল গুলোও কতো কাজের। এই ভিডিও টি দেখতে পারেন।
ক্যাসপারের সিইও ফিলিপ ক্রিমের ইচ্ছে নাইকি যেভাবে ফিটনেস ইন্ডাস্ট্রিকে রুপান্তর করেছে ক্যাসপারও সেরকম ঘুমের রাজ্যকে পরিবর্তন করে ফেলবে। ম্যাট্রেসের পাশাপাশি ওরা অবশ্য এখন চাদর, বেড ফ্রেম এবং ক্যাসপার গ্লো ল্যাম্প নামে একটি বেডসাইট বাতিও বের করেছে।
ক্যাসপার এ পর্যন্ত ৩৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ যোগাড় করেছে। বিনিয়োগকারীদের মধ্যে আছেন কারমেলা এনথনি, ফিফটি সেন্ট, এডাম লেভিন, লিওনার্দো ডি ক্রাপ্রিও এবংয় কেভিন স্পেসি।
শেষ রাউন্ডে এর বাজার মূল্য দাঁড়িয়েছে ১.১ বিলিয়ন ডলার। আর সিএনবিসির “ডিসরাপ্টর ৫০” লিস্টের ৮ নম্বরে উঠে এসেছে।
এখন এটি পাবলিক অফারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর তাই যদি হয় তাহলে এটি যে একটি হট আইপিও হবে এতে কোন সন্দেহ নাই।
কাজী নজরুল ইসলামের এই কবিতাটি বিশ্বের সব মার্কেটারের মুখস্ত রাখতে হয়। কারণ, যে কোন প্রোডাক্ট মার্কেটিং-এর সময় মাথায় রাখতে হয় ইচ্ছে করলেই সব নারীকে, বা অভিষ্ট নারীকে ক্যাম্পেইনে অন্তর্ভূক্ত করা সহজ নয়। কঠিন কাজ। সেটি আমাদের দেশে যেমন জটিল তেমনি বিদেশেও। তবে, মেয়েদের আবেগকে সামনে রেখে নানা ভাবে মার্কেটাররা তাদের ক্যাম্পেইন ঠিক করেন। এ ব্যাপারটা বোঝা যাবে, বিশেষ করে শ্যাম্পুর বিজ্ঞাপন দেখলে। মনে রাখা দরকার অন্যান্য বিউটি পণ্যের চেয়ে শ্যাম্পুর বিজ্ঞাপন কঠিন। কারণ শুরুতে শ্যাম্পু মোটেই কোন বিউটি প্রোডাক্ট ছিল না। ছিল ওষুধের কারবার। কালক্রমে যখন শ্যাম্পু বিউটি পন্য হিসাবে নিজের জায়গা করে নিল তখন থেকে শ্যাম্পুর বাজার ধরার জন্য আবেগের সর্বোচ্চ ব্যবহার করতে হয়েছে। যারা শ্যাম্পুর বিজ্ঞাপন তৈরি করে তারা সবাই কিন্তু জানে শ্যাম্পু আসরে চুল পরিস্কার করার বাইরে আর কিছুই করতে পারে না। যতোই আপনি এনিমেশন করেন আর নায়িকাদের মডেল বানান। দিনশেষে শ্যাম্পু আসলে এক ধরণের ডিটারজেন্ট মাত্র। তো, এমন একটা পন্য যদি বিক্রি করতে হয় তাহলে সেখানে আবেগের সর্বোচ্চ ব্যবহার করতে হবে, সেটা বলা বাহুল্য। আর সেটাকে দেখাতে হবে নানান ভাবে। শ্যাম্পুওয়ালার এটা শুরু করে সাইকোলজি থেকে। ২০০৯ সালে লা ফ্রান্সে প্রকাশিত “ফার্স্ট ইমপ্রেসন এন্ড হেয়ার ইমপ্রেসনে’ চুলের বাহারের সঙ্গে পুরুষ ও নারীকে বিশেষভাবে সম্পর্কিত করা হয়েছে। যেমন মেয়েদের বেলায় বলা হচ্ছে ছোট কিন্তু মজবুত চুলের অধিকারিনী (যেমন অভিনেত্রী মেগি রায়ান) হবেন আত্মবিশ্বাসে ভরপুর, আর সেক্সি মেয়েদের চুল হবে লম্বা, সোজা এবং ব্লন্ড। আর বুদ্ধিমতী ও ইজি গোইং-রা এর মাঝামাঝি। অন্যদিকে আত্মবিশ্বাসী, সেক্সী কিন্তু স্বর্থপর পুরুষদের চুল ছোট করে কাটা থাকে। লম্বা চুলের অধিকারী হিপ্পিদের ধরা হয় আকাইম্যা, কোন কাজের না। আর যথারীতি বুদ্ধিমানরা থাকে এ দুইয়ের মাঝখানে। মার্কেটাররা যখন তাদের কোন প্রোডাক্টকে বাজারে নিয়ে যায় তখন এর মধ্যে একটাকে টার্গেট করে।
লেখার সময় আমার মনে অবস্থাটা বলতে পারি।আজ ১৯ অক্টোবর, ২০১৮। শুক্রবার। ছুটির দিনে এমনিতেই রিলাক্স থাকি। ছুটির দিনে আমি সকালের নাস্তাতে দুইটি পরোটা খেতে পারি। এজন্য সকাল থেকে আমার মনটা ফুরফুরে থাকে। অন্যান্য দিন আমার নাস্তা হয়ে যায় ভোরে ভোরে, কিন্তু শুক্রবার সেটি ৯টার পর। কাজেই, এখন আমি নাস্তা না করেই লিখছি। কিন্তু ফুরফুরে ভাব টা নাই। মন একটু খারাপ কারণ গতকাল আমাদের ছেড়ে গেছেন আমাদের সবার প্রিয় আইয়ুব বাচ্চু। গতকাল সকালে যখন খবরটা শুনেছি, তখন বিশ্বাসই হয়নি। সেটার জের টেনেছি দিনভর, যদিও নানা ব্যস্ততাতেই দিন কেটেছে। একটি নতুন প্রজেক্টের ধারণাপত্রও গতকাল একসেপ্ট হয়েছে। অন্যদিকে গতকালই আমাদের স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক প্রথম আলো আন্তস্কুল ও কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতার দ্বিতীয় ও চূড়ান্ত মহড়া ছিল। সেটাতে একবার মাত্র লগ-ইন করেছি। তাই পুরোটা খেয়াল করতে পারিনি। ভোরবেলায় জেনেছি ৫৩২টা এনটিটির ২২০০+ সাবমিশন। এটি একটি ওয়াও পরিসংখ্যান। সকালবেলা তাই আমার মন ভাল এবং খারাপের দোটানায়। কিন্তু, আইয়ুব বাচ্চুর কারণে মন খারাপটাই বেশি। কান্নাও পাচ্ছে। এখন যদি তার ছোটভাই, আমার স্কুল জীবনের বন্ধু ফোন করে তাহলে আমি ঠিকই কেঁদে দেবো। হয়তোবা কবি শেলীর কথাটাই ঠিক, “Our sweetest songs are those that tell of saddest thought.” এ যেন – বিষাদ ছুঁয়েছে আজ, মন ভাল নেই। ঠিক আবার আমার ভালও লাগছে, কারণ গতরাত থেকে আমার এই বই-এর কাজটাও একটা গতি পেয়েছে। সবটা নিয়েই এ মূহুর্তে আমার ইমোশন।
বাংলা উইকিপিডিয়ার ভাষায়, “আবেগ-কে সংজ্ঞায়িত করা কঠিন। আবেগকে অনেকে অনুভূতির সমার্থক ধরে নেয়। যদিও অনুভূতি শারিরীক ও মানসিক দুইই হতে পারে। আবেগ মূলতঃ মানসিক। এটা এমন একটি মানসিক অবস্থা যা স্বতঃস্ফূর্তভাবেই উদ্ভূত হয়; সচেতন উদ্যম থেকে নয়। এর সঙ্গে মাঝে মাঝে শারিরীক পরিবর্তনও প্রকাশ পায়। সেক্ষেত্রে আবেগকে বলা যায় অনুভূতির উৎস। আবার শারীরিক ভাবে বলতে গেলে মসৃণ পেশী এবং বিভিন্ন গ্রন্থির কারনে শরীরের অন্তর্নিহিত পরিবর্তনই হল আবেগ ৷ সামগ্রিকভাবে, চেতনার যে অংশ অনুভূতি বা সংবেদনশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত তাকে আবেগ বলা যায়। আবেগ(Emotion) শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Emovere থেকে”। ইংরেজি উইকিপিডিয়ায় আর একটু বিস্তারিত আছে। বলা হচ্ছে মনের সচেতন অবস্থার কারণেই একগুচ্ছ মানসিক তৎপরতা যার মূল হতে পারে আনন্দ (Pleasure) বা অসস্ততি (Displeasure)। অন্য ১০টা সাইকোলজিক্যাল বিষয়ের মতো আবেগের সংজ্ঞাতেও বিশেষজ্ঞরা একমত নন। কাজে আমরা ঐ লাইনে না যাই। আমার মনের অবস্থার বিস্তারিত বিবরণ থেকে আমরা সরাসরি মৌলিক ইমোশন বা আবেগে চলে যেতে পারি। মোটামুটি জয়টি আবেগকে মৌলিক আবেগ ধরা হয়– সুখ (Happiness), বিষন্নতা (Sadness), ভয় (Fear), রাগ (Anger), বিস্ময় (Surprise), বিতৃষ্ণা(Disgust)। অনেকই আজকাল ভয় আর বিস্ময়কে একটা এবং রাগ ও বিতৃষ্ণাকে একত্র করে চারটা মৌলিক আবেগের কথা বলেন। আর একটা বিষয়ও মাথায় রাখতে হয়। সেটি হলো উত্তেজনা (Excitement)। এটি আসলে আবেগের বহি:প্রকাশ, আবেগ নয়।
এখন আবার আমার এখনকার আবেগে ফিরে যাই। আমার এখনকার আবেগকে কী বলা যায় – আইয়ুব বাচ্চুর মৃত্যু জনিত কারণে আমি কিছুটা বিষন্ন অন্যদিকে আমি বিস্মিত কারণ প্রোগ্রামিং কনটেস্টের পরিসংখ্যান। আবার আমি আনন্দিতও কারণ বইটার কাজ হচ্ছে। জটিল মনে হচ্ছে?
না, এ হলো মনের অবস্থার হেরফের। সামান্য একটু এদিক ওদিক হলে একজন ভীত মানুষও আনন্দিত হয়ে উঠতে পারেন!!! মানে এই সীমারেখা টানাটা কঠিন কাজ। অনেকটা রঙের মতো। প্রত্যেকটা রঙের অনেক শেড, অগুনতি, অসীম! আবেগও তাই। মানে আবেগ আসলে রঙের মতোই।
ভাল একজন ইমোশনাল মার্কেটার হতে হলে ইমোশনালি ইনটেলিজেন্ট অথবা ইমোশনাল লিটারেট হওয়া দরকার। আর এজন্য দরকার ইমোশনের ব্যাপারটা বোঝা। এটির নানান মডেল আছে। মনোবিজ্ঞানী রবার্ট প্লাচিক তার “হুইল অব ইমোশন”-এ রঙের মাধ্যমে আমাদের আবেগের নানান বিষয়কে ব্যাখ্যা করেছেন। আর এই মডেলটা আমাদের মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে।
প্লাচিকের আবেগের চাকা
এই মডেলে মৌলিক বা প্রাইমারী আবেগ ৬টি নয়, আটটি – রাগ(anger), আন্দাজ(anticipation), আনন্দ(joy), বিশ্বাস(trust), ভয় (fear), বিস্ময়(surprise), বিষন্নতা( sadness) এবং বিতৃষ্ণা (disgust)। এরপর কৌণিকটাকে খেয়াল করেন। আপনি যতোই কেন্দ্রের দিকে যাবেন ততই তীব্রতা বাড়বে। বাস্তবে কীভাবে আমরা এটাকে প্রয়োগ করতে পারি? একঘেয়েমির কথাই ধরা যাক। আপনি যদি আপনার একঘেয়েমিকে এড্রেস না করেন তাহলে সেটা পলিনত হবে বিতৃষ্ণায় এবং শেষমেষ একটা ঘৃণার (Loathing) ব্যাপারে পরিণত হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি এই চাকাকে মনে রাখেন, তাহলে বুঝে পারবেন আপনার তরফের ‘নিস্ক্রীয়তা’ আপনাকে কোথায় নিয়ে যাবে। মার্কেটাররা তাদের পণ্যের মোড়কে, ফিচারসেটে, বিজ্ঞাপনে প্রতিনয়ত পরিবর্তন আনে বা আনতে চায় – এটাই তার কারণ।
এখন দেখা যাক, এদের পারস্পরিক সম্পর্ক কেমন? দেখলেই বোঝা যাবে, বৃত্তের যেখানে যে আবেগ, তার উল্টোদিকেই তার উল্টোটা। যেমন বিষন্নতার বিপরীত হলো আনন্দ আর বিশ্বাসের বিপরীত হলো বিতৃষ্ণা। এন্টিসিপেশনের উল্টোটা কী বের করতে পারেন? চিন্তার একটা লাইন পাওয়া যাচ্ছে?
যে সব ইমোশনের রঙ নাই! হু, সেগুলো হলো দুইটি প্রাইমারি ইমোশনের যোগফল। যেমন আন্দাজ আর আনন্দ মিলে হলো (Optimism)। আনন্দ আর বিশ্বাস মিলে হলো ভালবাসা (Love)।
আবেগ বেশিরভাগ সময়ই জটিল। আর সেটাকে যদি আপনি একাধিক আলাদা আলাদা অনুভূতির সংমিশ্রণে প্রকাশ করতে পারেন, তাহলেই বুঝবেন ইমোশনাল মার্কেটার হওয়ার পথে আপনি একধাপ এগিয়ে গেলেন।
(আবেগের চাকা নিয়ে আমি আর বিস্তারিত লিখতে চাই না, আপাতত। আর্লি রিডার ও পাঠকরা যদি মনে করেণ আর একটু ব্যাখ্যা হতে পারে, তাহলে আমি সেটা ভাববো। আপাতত আমরা পরের পর্বে চলে যেতে পারি)।
আমি যখন ছোট ছিলাম, তখন পাড়ার কিছু কিছু বড় ভাই আমাকে খেপাতেন। তারা আমার একটা নামও দিয়েছিলেন। কিন্তু, সেটাতে আমি যতো না খেপতাম তার চেয়ে বেশি মন খারাপ হতো যখন কোন কিছুতে আমার অক্ষমতাকে কেউ কেউ বলতো -ও তো, ‘মেয়েদের মতো’! । এখন অবশ্য আমি অনেক কাজে মেয়েদের মতোই হতে চাই! কিন্তু, তখন এ কথাতে দু:খ পেতাম।
পরে জেনেছি ‘মেয়েদের মতো’ এই শব্দযুগল কেবল এ দেশে নয়, অন্য অনেক দেশেও খুব একটা ভাল শব্দবন্ধ হিসেবে ব্যবহৃত হয় না। “লাইক এ গার্ল” আসলে মেয়েদের জন্য অপমানজনক একটি শব্দ। ফলে, অনেক মেয়েও “লাইক এ গার্ল” হতে চাইতো না। কারণ মনে করা হয় এতে তাকে পচানো হচ্ছে। আর ঠিক এ কথাটা মাথায় রেখে অলওয়েজ ব্র্যান্ড ২০১৪ সালে তাদের #LikeAGirl ক্যাম্পেইনের পরিকল্পনা করে।
অলওয়েজ ব্র্যান্ডটা আমাদের দেশে খুব একটা পরিচিত নয়। এটি প্রোক্টর এন্ড গ্যাম্বলের মেয়েদের পণ্যের একটি ব্র্যান্ড। মেয়েদের প্যাড, ওয়াইপ এসবের ব্যান্ড, প্রায় ৩৫ বছরের পুরাতন।অলওয়েজের একটি সিস্টার কনসার্ন আছে। তাদের একটি প্রোডাক্ট হচ্ছে হুইসপার। এটি মেয়েদের স্যানিটারি প্যাড। এটি বাংলাদেশের সব জেলাতে পাওয়া যায়।
২০১৪ সালে তাদের এই ক্যাম্পেইন এর মূল উদ্দেশ্য ছিল মেয়েদের মত বা লাইক এ গার্ল এ কথাটার মানে পাল্টে দেওয়া। একজন লোক “মেয়ের মতো” এটি আসলে মেয়েদেরকে অপমান করা কারণ এতে ধরে নেওয়া হয় যে, মেয়েরা অনেক কাজই পারে না। এ কারণে অনেক মেয়েও লাইক এ গার্ল কথাটা সহজে নিতে পারে না। ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল এটা শুনলে একটা মেয়ে যেন বিরক্ত নাহয়ে গর্ব বোধ করতে পারে সে ব্যাপারটিকে সামনে আনা।
এই ক্যাম্পেইনটা একটি অপমানের ব্যাপারকে একটি পজিটিভ আন্দোলনে রূপ দেয়। ব্যবসার বৃদ্ধিও ছিল ঈর্ষাজনক। শুধু তাই নয় ক্যাম্পেইনটি একই বছরে বিজ্ঞাপন জগতের এমি এওয়ার্ড, ক্যানেস গ্রা প্রি এওয়ার্ড ও গ্র্যান্ড সিলো এওয়ার্ড লাভ করে। একই বছরে এই তিন পুরস্কার পাওয়াটা একটি বিরল ও দুর্লভ ঘটনা। ইমোশনাল মার্কেটিং কি করতে পারে তার একটি ছোট্ট উদহারণ হচ্ছে এই লাইক এ গার্ল ক্যাম্পেইন।
আমাদের দেশের মতো সারা পৃথিবীতে এখন বেশিরভাগ ক্রেতাই কিন্তু “ওয়েল ইনফর্মড”। বলতে গেলে তারা বিজ্ঞাপনেই ডুবে থাকে। রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, স্যোসাল মিডিয়া- সবটাতেই তাদের আকৃষ্ট করার নানান আয়োজন। তার ওপর পত্রিকা ম্যাগাজিনতো আছেই। আমাদের প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকাতো এখন আলাদা কাভারই ছাপিয়ে দেয় বিজ্ঞাপনের। ফেসবুক সারাক্ষণই বিজ্ঞাপন দেখায়। শুধু কি বিজ্ঞাপন। এখন সার্চ ইঞ্জিন সবার হাতের মুঠোয়। বিশ্বের অর্ধেক লোকই এখন ইন্টারনেট ব্যবহার করে। কেউ কিছু জানতে চাইলে আগে গুগল করে। ফলে, তথ্যে সে থাকে ভারাক্রান্ত। এই যে এত বিজ্ঞাপন, এতো যে বিপণনের চেষ্টা এই সময়ের ভিতর দিয়ে কীভাবে একটি কোম্পানি দাঁড়িয়ে থাকবে, কিভাবে এই মার্কেটিং ওয়ার্ল্ডে তার কতৃর্ত্ব প্রতিষ্ঠা করবে?
কাজেই সেখানে সব নিত্য-নতুন বিষয় আমাদের ভাবতে হবে।সহজ বুদ্ধি হলো একটা মেজর কম্পোনেন্ট হিসাবে আবেগটাকে ব্যবহার করা। কারণ মানুষ অনেকখানি আবেগ দ্বারা নিয়ন্ত্রিত। ইমোশনাল মার্কেটিং এ আমাদের দেশের সবচেয়ে সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত হালাল সাবান। এ্যারোমেটিক এর হালাল সাবানের বিজ্ঞাপনটিকে নিয়ে আমরা বিস্তারিত কেস স্টাডি দেখব। কিন্তু তারও আগে আসলে আমাদের জেনে নেয়া উচিত ইমোশনাল মার্কেটিং কী?
ইমোশনাল মার্কেটিং হল এমন একটা মার্কেটিং এবং এডাভার্টাইজিং যেটা আসলে মানুষের ইমোশনকে কাজে লাগায়। উদ্দিষ্ট জনগোষ্টীর চোখে পড়া, মনে রাখার ব্যবস্থা করা, শেয়ারে উদ্বুদ্ধ করা এবং সবশেষ তার থেকে গাঁটের টাকা খসিয়ে পণ্য বা সেবা গছিয়ে দেওয়ার বুদ্ধি। একটি সাধারণ প্রথা হলো একবারে একটির বেশি আবেগকে ব্যবহার না করা। মানে সুখ, দু:খ, রাগ কিংবা ভয়ের যেকেন একটাকে একবারে কাজ লাগানো।
ইমোশনাল মার্কেটিং কেন ইফেক্টিভ এবং সেটাকে কিভাবে তোমার মার্কেটিং প্লান এর সঙ্গে যুক্ত করব সেটাই হবে আমাদের বকর বকরের উদ্দেশ্য।
তবে সবকিছুর আগে আমাদের আসলে আবেগের ব্যাপারটা বোঝা দরকার।
যারা আমার মতো বয়সী তাদের অনেকের হালাল সাবানের কথা মনে আছে। নব্বই-এর দশকে এই সাবান তোলপাড় তুলেছিল বাংলাদেশ জুড়ে। এবং কিছুদিনের মধ্যে তারা বাজারের বড় অংশটি দখল করে। আর এর মূল কারণ- ধর্মীয় আবেগ অনুভূতির ব্যবহার। বলা হয় এই সাবানটি বাজারের একমাত্র হালাল সাবান কারণ এটি তৈরি করা হয় ভেজিটেবিল ফ্যাট থেকে, আর অন্যান্য যে সুগন্ধী সাবান বাজারে আছে যেমন লাক্স সেগুলো আসলে এনিম্যাল ফ্যাট থেকে তৈরি করা হয়!!! এনিম্যাল ফ্যাট বললেই একটি বিশেষ প্রাণীর কথা আমাদের মনে হয় এবং সেই কারণে এই মার্কেটিংয়ে তারা খুব সুবিধা করে। এই যে এভাবে একটি সাবানকে হালাল সাবান হিসাবে ঘোষণা দিয়ে ব্যবসা করার যে বুদ্ধি সেটি তাদেরকে বাজারে প্রথম স্থানে এনে দিয়েছিলো।
প্রশ্ন হচ্ছে হালাল সাবানের মতো আবেগীয় বিষয়গুলোকে সামনে নিয়ে এসে প্রচার-প্রচারণা এবং বিপণন স্ট্র্যাটেজি তৈরি করলে সেটা কি অনেক ভালো হয়? হয় এবং সেটি নতুনও নয়। আবেগ বা ইমোশনাল মার্কেটিং নিয়ে দুই দশকের বেশি সময় ধরে ব্যাপক কাজকর্ম হয়েছে। আমার ধারণা মার্কেটিং বিভাগগুলো এগুলো পড়ায়, কেস স্টাডি করে। কাজে ব্যাপারটা নতুন নয়।
তবে, আমি ব্যাপারটা ভাবছি অন্য দৃষ্টিকোণ থেকে। আমাদের নতুন উদ্যোক্তাদের বেশিরভাগেরই মার্কেটিং খাতে খুব একটা বাজেট থাকে না। তাছাড়া সবাই প্রায় কমবেশি “ওয়ানম্যান আর্মি”। তারা কীভাবে এধরণের মার্কেটিং-এর সুবিধা পেতে পারে। উদ্যোক্তাবান্ধব দেশগুলোতে এরকম ডামিসদের জন্য প্রচুর বই পত্র লেখা হয়। আমাদের দেশে এর বড়ই আকাল। ফলে অনেক উদ্যোক্তা এখনও মার্কেটিংকে আলাদা কিছু ভাবে। আমার “গ্রোথ হ্যাকিং মার্কেটিং” বইতে আমি চেষ্টা করেছি এ কথাটা বলতে যে মার্কেটিং কিন্তু এখন আর আলাদা কোন বিষয় নয়। যেকোন ভাবে কাস্টমারদের কাছে পৌছানোর নামই মার্কেটিং। সেটি যদি হয় যে ওয়েবসাইট ঠিক করে তাহলে সেটা মার্কেটিং। সেটি যদি হয় যে ইমেইল মার্কেটিং করা, মেইলে বিভিন্ন প্রচার-প্রচারণা চালানো তাহলে সেটা মার্কেটিং। আবার এরকম যদি হয় যে মোড়কটা পাল্টে ফেললেও সেখানে একটা ভালো লিড পাওয়া যাবে তাহলে সেটাও মার্কেটিং।
এখন প্রশ্ন হচ্ছে এই মার্কেটিংয়ের জন্য কাস্টমারের আবেগকে কীভাবে কাজে লাগানো যায়? যদিও রিসার্চ বলছে যে শুধু আবেগকে কাজে লাগিয়ে যেমন কাজ হয় না একইভাবে শুধু পণ্য খুব ভালো, কোয়ালিটি খুব ভালো এবং মানসম্মত তা দিয়েও কিন্তু কাস্টমারের লয়ালিটি তৈরি হয় না। নিশ্চয় এর মধ্যে বাড়তি কিছু দরকার। সে বাড়তি কিছু কিভাবে তৈরি করা যেতে পারে সেটি নিয়েই কিন্তু অনেক কিছু ভাবার আছে।
একটা বিষয় আমরা সবসময় খেয়াল রাখি সেটা হলো কিভাবে আমরা আরো ভালো করতে পারি এবং একটা বিষয় খুব নিশ্চিতভাবে বলা যায় যে আমাদের দেশে, ধরেন— আবেগকে ব্যবহার করে খুব ভালো ব্যবসা করেছে একসময় সেটি হচ্ছে আজাদ প্রোডাক্টস। আজাদ প্রোডাক্টস তাদের যে কার্ডগুলো তৈরি করেছে সেখানে ভালোবাসার বিষয় ছিলো, সেখানে আবেগের বিষয় ছিলো এবং সে আবেগকে পুঁজি করেই কিন্তু আজাদ প্রোডাক্টসের সকল উপাদান তৈরি হয়েছে। বিশ্বজুড়ে এমন আবেগের কারবারি অনেক আছে যাদের মধ্যে হলমার্ক অন্যতম। হলমার্ক প্রায় ১০০ বছর ধরে তাদের কার্ড, গ্রিডিংস কার্ড তৈরি করছে। পৃথিবীর সবচাইতে পুরাতন গ্রিডিংস কার্ড কোম্পানি এবং তারা তাদের উপরে কিন্তু এখনো অনেক মানুষ আস্থা রেখে যাচ্ছে। তো এই যে আবেগ, আবেগকে ব্যবহার করা- একটা হচ্ছে আবেগকে ব্যাবহার করে আবেগের পুঁজি দিয়েই ব্যবসা করা, আরেকটা হচ্ছে যেকোন প্রোডাক্টের ক্ষেত্রে সে আবেগটাকে ব্যবহার করে একটা বিপণনের ব্যবস্থা করা। ইমোশনাল মার্কেটিং-এর মোদ্দাকথা আমার মতে এটাই।
প্রশ্ন হচ্ছে এই ইমোশন মার্কেটিং-টা আসলে কি কোন কাজে লাগে? এটা নিয়ে কি কোন কিছু করা যায়? এটা নিয়ে কি আগানোর কোন সুযোগ আছে? গ্রোথ হ্যাকিং মার্কেটিং লিখতে গিয়ে আমি যে জিনিসটা খেয়াল করেছি সেটা হচ্ছে যে বিশ্বজুড়ে বিশেষ করে ইন্টারনেট বিকাশের ফলে এখন কিন্তু মার্কেটিংয়ে একটা ব্যাপক ধরনের পরিবর্তন হয়েছে। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এইসব কিছু বিষয় কিন্তু পুরানো ধ্যানধারণাকে পাল্টে ফেলছে। আপনি যদি এই বিষয়টাকে খেয়াল না করেন তাহলে কিন্তু আপনি হেরে যাবেন। বাংলাদেশে এমন কোন পত্রিকা নেই যেটির মাধ্যমে আপনি দুই কোটি লোকের কাছে পৌছাতে পারবেন। কিন্তু ফেসবুকের মাধ্যমে কোন বুদ্ধি খাটালে আপনি নিশ্চয় দুই কোটি লোকের কাছে যেতে পারবেন। কারণ বাংলাদেশে এখন প্রায় সাড়ে তিন কোটি লোক ফেসবুক ব্যাবহার করে। প্রশ্ন হচ্ছে তাদেরকে ব্যাবহার করার জন্য যদি আবেগকে ব্যবহার করা যায়, তাদের মধ্যে যদি কোন রকমের আবেগীয় বিষয়কে ঢুকিয়ে দেয়া যায় তাহলে প্রচারণাটা খুব ভালো হয়।
ইমোশন মার্কেটিংয়ের ক্ষেত্রে আরো কি কি বিষয় দেখা যায়, কি কি বিষয় করা উচিৎ এসব নিয়ে হয়তো অনেক কাজ করার সুযোগ আছে।
২০০৬ সালে ব্লেইক মাইকোস্কি আর্জেন্টিনা বেড়াতে গিয়ে একটা বেদনার মুখোমুখি হোন। তিনি দেখলেন আর্জেন্টিনার গরিব অনেক ছেলে-মেয়ে টাকার অভাবে জুতা কিনতে পারে না। খালি পায়ে থাকার ফলে তাদের নানান স্বাস্থ্য সমস্যা হয়। ব্লেইক সাহায্য করবেন ঠিক করলেন। তবে, সবাইকে অবাক করে দিযে তিনি কোন দাতব্য প্রতিষ্ঠান খুললেন না। বরং চালু করলেন একটি নতুন ফর-প্রফিট ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নাম দিলেন TOMS Shoes (which stands for “Tomorrow’s Shoes”)। এবং অঙ্গীকার করলেন এক জোড়া জুতা বিক্রি হলে তিনি এক জোড়া জুতা ঐ গরিব বাচ্চাকে দেবেন। ২০০ জোড়া জুতা দিয়ে শুরু করে টমস এখন উচ্চস্তরের জুতার ব্র্যান্ড।
মার্কেটিং-এর অনেক নতুন টেকনিক তিনি বের করেছেন। তার একটা হল দুই পায়ে দুই রকম জুতা পড়া। উদ্দেশ্য হল – তাতে লোকে অবাক হয়ে জানতে চাই – দুই রকম জুতা কেন?
তো ব্লেইক এই বইতে সবাইকে এমন কিছু করার পরামর্শ দিয়েছেন যা একটা কিছু মিন করে, স্রেফ ফাও জীবন কাটানোর দরকার নাই।
মাত্র ১৯ দিনের জনই দেশে এসেছিল তানিন। আসার সময় আমর জন্য দুইটা বই নিয়ে এসেছে। তার একটি হল এটি।
যারা নতুন কিছু করতে চাও তাদের এখন আমি দুইটা বই পড়তে বলবো একটা হলো পেনসিলের প্রতিশ্রুতি আর একটা হলো এই বইটা।
দরকারেরব্যাপারটাঅবশ্যইদানীংআপেক্ষিক।কারণএমনঅনেকপন্যবাসেবাবেরহচ্ছেযাআগেমোটেইদরকারছিলনা।কিন্তুবেরহওয়ারপরদেখাযাচ্ছেসেটিছাড়াজীবনঅচল।নিকোলামটেসলাযখনস্মার্টফোনেরকথাভেবেছিলেনতখনকীতিনিএটাভেবেছেনযেএটিএকেবারেসর্বব্যাপীহবে? কেবাভেবেছেবিশ্বেরপ্রতিতিনজনেরএকজনফেসবুকব্যবহারকরবে? কিংবামিনিপ্যাকশ্যাম্পুরউদ্ভাবনহবেএবংসেটাশ্যাম্পুকেআমজনতারকাছেপৌছেদিয়েপ্রমাণকরবে – When numbers outnumbered the numbers! প্রশ্নহচ্ছেএমনএকটাকাজেরজিনিষকেমনকরেবানানোযায়? যেজিনিষটাবাজারেরউপযোগীসেটাখুঁজেপাওয়ারউপায়কী?
এয়ারবিএনবিরকথাধরাযাক।এখনএটিরভ্যালুয়েশনকয়েকবিলিয়নডলার।আজকেআমরাজানিএহলোরিয়েলস্টেটশেয়ারকরারএকটাসাইট।ফাউন্ডারব্রায়ানচেস্ককিব্যাপারটাএভাবেবলেন, “”you can book space anywhere. It can
be anything, and it really is anything from a tent to a castle.” মানেতাবুথেকেদুর্গখুঁজেপাওয়ারউপায়।কিন্তু২০০৭সালেকীব্যাপারটাএরকমছিল?
তবে, সেসময়এয়ারবিএনবিইএকমাত্রলোকেশনবেজডস্যোসালমিডিয়াছিলনা। Burbn নামেসেসময়েআরএকটাসামাজিকমাধ্যমছিল।তবে, সেটিতেসামাজিকযোগাযোগেরবাইরেছবিশেয়ারেরএকটাঅপশনালসার্ভিসছিল।সেসময়তারাভাললোকজনেরসাড়াআরপাঁচলক্ষডলারেরবিনিয়োগযোগাড়করে।কিন্তুউদ্যোক্তারালক্ষকরলেনএরব্যবহারকারীরামূলতছবিরকারবারেইবেশিব্যস্ত।কাজেতারাএকটামিটিং-এবসলেন – “We sat down and said, ‘What are we
going to work on next? How are we going to evolve this product into something
millions of people will want to use? What is the one thing that makes this
product unique and interesting?’”
এবিষয়েমার্কএন্ডারসেনেরএকটাকথাআছে।মার্কহলোনেটসক্যাপেরপ্রতিষ্ঠাতা।নিং, ওপসওয়্যারেরপেছনেওতাঁরঅবদানআছে।একটাবড়ভেঞ্চারকোম্পানিচালানোছাড়াওমার্ককিন্তুফেসবুক, ই-বেএবংএইচপিরবোর্ডেরমেম্বার।তারমতেকোম্পানিগুলো “do whatever is required to get to
product/market fit. Including changing out people, rewriting your product,
moving into a different market, telling customers no when you don’t want to,
telling customers yes when you don’t want to, raising that fourth round of
highly dilutive venture capital—whatever is required.”
এবারনোটেরকথাধরাযাক।এইস্টার্টআপটিপ্রোডাক্টিভিটিআরঅর্গানাইজেশনালটুলসবানিয়েছে।তারাসিদ্ধান্তনিয়েশুরুরকয়েকবছরমার্কেটিং-একোনটাকাইখরচকরেনি! কোম্পানিরপ্রতিষ্ঠাতাফিললিবেনরবক্তব্যসোজা – যারাসেরাপন্যবানানোরবদলেঅন্যকিছুচিন্তাকরেতারাসেরাপন্যবানাতেইপারেনা (“people [who
are] thinking about things other than making the best product, never make the
best
তো, একবারতারাতাদেরসীমিতকাস্টোমারদেরকাছেথেকেএকটাঅদ্ভুতফীডব্যাকপেল।কাস্টোমাররাজানালোমিটিং-একম্পিউটারঅনরেখেনোটনিলে “বস”রামাইন্ডকরে।সঙ্গেসঙ্গেএভারনোটটিমএকটাস্টিকারবেরকরেযাতেলেখা – “I’m not being rude. I’m taking notes in Evernote.”