Pages

Showing posts with label লীডারশিপ. Show all posts
Showing posts with label লীডারশিপ. Show all posts

Thursday, May 2, 2019

কিভাবে তৈরী করবেন অটোপাইলট মুডের হাই পারফমেন্স টীম?


০১) ওয়ার্ক ফ্লোরকে ভাইব্রেন্ট রাখুন। নিত্যদিনের ছোট থেকে ছোট অর্জনকেও সেলিব্রেট করার অভ্যাস করুন। ভাল কিছু হলেই দাঁড়িয়ে তালি বাজিয়ে সেলিব্রেট করুন। কাজটা যিনি শেষ করেছে তার সাথে একটা ওয়ার্ম হ্যান্ডশেক করুন। হাগ করুন কিংবা পিঠ চাপড়ে বাহাবা দিয়ে দেন।

০২) ইমপ্লয়ীইদের জন্যে সুস্পস্ট ক্যারিয়ার গ্রোথ প্যাথ তৈরী করুন এবং সেটা তাদের সামনে উন্মুক্ত করুন। কেননা, কর্মী যদি জানে যে, সে আসলে কোথায় যেতে পারবে বা যাওয়ার সুযোগ আছে তাহলে সে তার ক্যারিয়ারের উন্নতির জন্যেই প্রতিষ্ঠানের জন্যে কাজ করবে।

০৩) "পটলাক" প্র্যাকটিস চালু করুন। পটলাক হলো সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে কোন ইমপ্লয়ীই অফিসের সবার জন্যে বাসা থেকে খাবার তৈরী করে আনবে। সবাই মিলে সেটা খাবে। গল্পগুজব হবে। খাবারের প্রশংসা করা হবে। একটা ফান পরিবেশ তৈরী হবে। এতে করে কর্মীদের মধ্যে একটা পরিবারবোধ তৈরী হবে। ফ্যামিলির বাইরেও তার একটা অফিস পরিবার আছে! এই বোধটা তৈরী হলে কর্মীরা আপনার জন্যে বাড়তি রেসপন্সিবিলিটি নিতে কখনো দ্বিধা করবে না।

০৪) কর্মীরাতো নিজেরা পটলাকের মাধ্যমে তাদের মধ্যে সম্পৃতি তৈরীর চেস্টা করলো তো কোম্পানির ম্যানেজমেন্টেওর তো কিছু করা উচিত! কখনো কোন কর্মী যদি বাড়তি সময় কাজ করে তাহলে তাদের নাস্তা বা ডিনারের ব্যবস্থা করুন। মনে রাখবেন সেই প্রাচীন প্রবাদ – পেটে দিলে পিঠে হয়। কর্মীর প্রতি এই বাড়তি কেয়ার তাকে লয়েল করতে এবং এই বাড়তি সময় কাজ করার জন্যে কোম্পানির প্রতি বিরক্তি দূর করতে বেশ কাজে দিবে।
সুযোগ থাকলে ট্রান্সপোর্ট ফ্যাসালিটি দিয়ে দিন। যদি নারী কর্মী হয় তাহলে এটা অবশ্যই করুন। প্রতিষ্ঠানের গাড়ি দিয়ে বাড়ি লিফট দিয়ে দিন।

০৫) কর্মীদের সব সময় গুড হেলথে এনকারেজ করুন। অফিসেই ব্যবস্থা করতে পারেন হালকা ব্যায়াম ও ইয়োগার। লংটার্ম বেনিফিটের জন্যে স্বাস্থ্যবীমার ব্যবস্থা করে দিন। প্রতিষ্ঠানের পক্ষ্য থেকে বছরে ৩ বার ফ্রি মেডিকেল চেকআপের ব্যবস্থাও করে দিতে পারেন। আপনার প্রতিষ্ঠান যদি বড় হয় এবং এফোর্ড করতে পারেন তাহলে কর্মীর পরিবারের জন্যেও স্বাস্থ্যবীমার ব্যবস্থা করুন।

০৬) অফিসে একটা গ্র্যাটিটিউড জার্নাল বোর্ড তৈরী করুন। এতে করে কর্মীর সাথে কর্মীর এনগেজমেন্ট বাড়বে। এই গ্র্যাটিটিউড জার্নাল বোর্ডে একজন কর্মী আরেক জন কর্মীর থেকে কিভাবে উপকৃত সেটা লিখে এখানে ফরমালি তাকে ধন্যবাদ জানাবে। এতে করে পারস্পারিক শ্রদ্ধাবোধ ও সহযোগীতার প্রবণতা বাড়বে।

০৭) সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক পুরস্কার চালু করুন। কোন কর্মী ভাল করলে তাকে পুরস্কৃত করুন। ইমপ্লীয় অব দ্যা ইউক / মান্স এওয়ার্ড দিন। এচীভমেন্ট বোর্ডে তাঁর ছবি লাগিয়ে দিন। সাথে কিছু গিফট / ফাইনান্সিয়ার বেনিফিট দিতে পারেন। বাৎসরিক পুরস্কারের ক্ষেত্রে বিদেশ ভ্রমণের খরচ দিতে পারেন । এতে করে প্রতিষ্ঠানে ভাল কাজের একটা প্রতিযোগীতা শুরু হবে। সবার মধ্যে ভাল করার একটা আকাঙ্খা জাগ্রত হবে।

০৮) ইমপ্লয়ীই স্টক অপশন ESHOP বা রেভিনিউ শেয়ারিং চালু করুন। প্রোপ্রাইটরশীপ, পার্টনারশীপের ক্ষেত্রে নির্দিষ্ট এমাউন্টের রেভিনিউ শেয়ার করা যেতে পারে। আর লিমিটেড কোম্পানি হলে স্টক/শেয়ার দেয়া যেতে পারে।

০৯) অন দ্যা স্পট ইনটেনসিভ : ছোট ছোট মাইলস্টোন সেট করুন। অন দ্যা স্পট ইনসেনটিভ ঘোষনা করুন। বিষয়টা এমন যে, আজকে / নির্দারিত কাজগুলো নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে শেষ করতে পারলেই তাৎক্ষনিক পুরস্কার।

এটি হতে পারে একটি চকোলেট, প্রিংগেলস চিপস, কোন বই, কসমেটিক্স কিংবা ৫০০ টাকার একটা নোট। এই উপহারগুলো একটা নির্দিষ্ট জায়গাতে ভিজিবল করে রাখুন। কাজ শেষ করা মাত্রই কর্মীরা সেখান থেকে ইনসেনটিভ সংগ্রহ করে নিবে।

১০) স্পন্সর করুন : কর্মীর সাথে একটা চুক্তি করে নিতে পারেন যে, আপনি আগামী ৩/৫ বছর এই কোম্পানিতে কাজ করবেন। বিনিময়ে আপনার উচ্চ শিক্ষার জন্যে / ট্রেনিংয়ের জন্যে কোম্পানি স্পন্সর করবে।

১১) নিয়মিত কর্মীদের পরিবারের খোঁজখবর নিন। কর্মীদের সন্তানের জন্যে এডুকেশন খরচ / বইখাতা ইত্যাদি স্পন্সর করতে পারেন। এতে করে আপনি অন্য প্রতিষ্ঠানের থেকে কর্মীদের বাড়তি কিছু দিচ্ছেন। তাদের জীবন থেকে টেনশন কমাতে হেল্প করলেন ফলে তারা আপনার প্রতিষ্ঠানের প্রতি লয়েল হবে। তাছাড়া জব সুইচ করার আগে হাজারবার ভাববে কেননা অন্য প্রতিষ্ঠানে এই সুবিধাগুলো আছে কি না? সেটাই হবে তাদের মূল বিবেচ্য বিষয়।

একটা ভাল কোম্পানি ভাল হয় কর্মীর গুণে আবার একটা সফল সম্ভাবনাময় ব্যবসাও ধ্বসে যেতে পারে কর্মীর জন্যেই। প্রতিষ্ঠান কেমন, কি পরিমান ভাল করবে সেটা নির্ভর করে প্রতিষ্ঠানের কালচারের উপর। তাই সর্বাত্মকরকম ভাবে প্রতিষ্ঠানে নতুন কালচার তৈরী ও চর্চা করতে চেষ্টা করুন।

লেখা : Sajjat Hossain

Wednesday, March 20, 2019

One Minute Manager



Management Skills & Leadership Skills >> No Good Skills = No Good Results.

There are usually 2 types of manager.

#1: Autocratic Manager:
  • Company goes on profit.
  • Don’t think about employ/team member.
  • Organization wins but people loose.


#2: Democratic Manager:
  • Care about team/employ.
  • Company is 2nd priority.
  • People wins but company Loose.


But author was looking for a manager who is really great with people & results.
And nearby author found a manger that was successful & great also. 
Then he asked the manager:
  • Question: How would you describe yourself as a manager?
  • Answer: I am one minute manager. It takes very less time to get big results.



3 Secret in One Minute Manager


Secret # 1: One Minute Goal Setting

  1. Agree on your goals. (Common goals & Company)
  2. See what good behavior looks like.
  3. Write each goal on 1 paper with less than 250 words.
  4. Read re Read taking 1 minute.
  5. Take 1 minute out once a while to look at performance >> Flow chart/Process/Output.


Secret # 2: One Minute Praising

  1. Tell them that you will give honest feedback to them.
  2. Praise people immediately.
  3. Tell specifically what did right.
  4. Tell how good you feel about the work that they did right & how important is it.
  5. Stop for a moment of silence to let them how good the feel.
  6. Encourage them to do more the same.



Secret # 3: One Minute Reprimand
(Formal expression for disapproval)


There are two stage of Reprimand.

1st Stage of Reprimand

  1. Reprimand people immediately.
  2. Tell specifically what they did wrong.
  3. Tell people how you felt about it.
  4. Stay silent for few second to let them know how you feeling.


2nd Stage of Reprimand
  1. Touch in a way to let them know that you support them & you are on their side.
  2. Remind how much you value them.
  3. Reaffirm that you value them but just not happy with that work.
  4. Remember when it’s over it’s over.


Here are my favorite 9 quotes from One Minute Manager:


“People who feel good about themselves produce good results.”
“80% of your really important results will come from 20% of your goals.”
“If you can’t tell me what you’d like to be happening, you don’t have a problem yet. You’re just complaining.”
“Everyone is a potential winner.”
“…how can you be an effective manager unless you and your people are clear about goals and what good performance looks like?”
“Help people reach their full potential. Catch them doing something right.”
“Praising people doesn’t always work if it isn’t combined with Re-Directs to correct mistakes when they occur.”
“The best minute I spend is the one I invest in people.”
“We are not just our behavior. We are the person managing our behavior.”
Let One Minute Manager revamp your leadership style today.





Thank you.


Tuesday, April 3, 2018

এক্সট্রিম ওনারশিপ : বাংলাদেশ আর্মি থেকে যেসব নেতৃত্বগুণ শিখতে পারেন


ইদানিং যুদ্ধ আর রণকৌশল নিয়ে দারুণ কিছু বই পড়ছি। ব্যবসার দুনিয়াতে কৌশল আর যুদ্ধের রণাঙ্গনের কৌশল তো একই, তাই না? লক্ষ্য একটাই বিজয়। এক্সট্রিম ওনারশিপ নামের একটা বই পড়ছি এখন, সেই বইকেই বেইজ ধরে বাংলাদেশ আর্মি থেকে নেতৃত্ব শেখার যে পয়েন্টসগুলো জানতে পারেন তা নিয়ে এই লেখাটি দাঁড় করাচ্ছি।


১. সব দায় লিডারের
যা হবে, যা হয়েছে-তার সব দায় আপনারই। আপনার টিমের কেউ যদি আপনার নির্দেশনা না বোঝে তাহলে টিম লিডার হিসেবে আপনি তাকে দোষারোপ করতে পারেন না। নেতা হিসেবে আপনার দায় হচ্ছে দলের সব সদস্যকে সব কিছু বুঝিয়ে দেয়া। যুদ্ধের সময়, আপনার দলের কোন সৈনিক আপনার কথা যদি না বুঝতে পারে তাহলে কত বড় বিপর্যয় হতে পারে তা কি ভেবেছেন? একই কথা আসে ব্যবসার দুনিয়াতে। আপনার কোন কর্মী যদি আপনার কথা না বুঝতে পারে তাহলে তার দায় আপনারই। আপনাকে শতভাগ নিশ্চিত করতে হবে কিভাবে আপনার কথা আপনার দলের সদস্যরা বুঝবে। আপনার দলের সদস্য আপনার কাছে না এলেও আপনাকে তার কাছে যেতে হবে, তাকে বুঝাতে হবে। হলিউডের মুভিতে দেখেন না, সিনেমায় মিশনে যাওয়ার আগে মেজর কিংবা কমান্ডেন্ট বারবার একই কথা তার টিমের সদস্যদের কেন বলে? বলা কথার জোর অনেক বেশি কিন্তু!

আপনি হয়তো ভেবে আছেন, আপনার অফিসের কর্মী আপনার কথা সব বুঝে যায়। বাস্তবতা আসলে বেশ ভিন্ন। বারবার আপনার কাজের লক্ষ্য, সাফল্যের শীর্ষ কোথায় তা আপনার দলের সদস্যদের বুঝিয়ে বলুন। আপনি যদি আপনার কাজের সাফল্য আনতে চান, তাহলে পুরোপুরো দায় নিয়ে নিজের মধ্যে চুম্বকের মত ডায়নামিজম তৈরি করুন।
ভাবনার প্রশ্ন: আপনার কর্মীকে ব্যর্থতার জন্য দিনে দশবার কথা না শুনিয়ে তাকে কি কখনও একই বিষয় ৩ বার বুঝিয়ে বলেছেন? সমস্যা নিয়ে ভাবনার চেয়ে সমাধান নিয়ে তাকে ভাবতে উৎসাহ দিয়েছেন কি?

২. খারাপ টিম বলে কোন কথা নেই, সব খারাপ আসলে লিডারই
সেনাবাহিনীর সব সদস্যই শুরু থেকে দল হিসেবে কাজের শিক্ষা পায়। আমাদের অফিসগুলোতে যে যার মত আলাদা আলাদা কাজ করে দুনিয়া উদ্ধার করে। সেনাবাহিনীতে কখনই কখনই একক কোন কাজের দৃষ্টান্ত আনতে পারবেন না, সবাই টিম। ভাবুন তো, আপনি আর্মির কোন একটি টিমের লিডার, আপনার দলের সবাই আলাদা আলাদা কাজে ওস্তাদ। সবাই র‍্যাম্বো, শেষ পর্যন্ত যুদ্ধ মাঠে কি হবে? মনে রাখা উচিত, যারা বীর হিসেবে স্বীকৃত তারা সবাই দারুণ কোন একটি দলের সদস্য ছিলেন। আমাদের বীরশ্রেষ্টদের যুদ্ধের ঘটনাগুলো পড়তে পারেন। বীরশ্রেষ্ট মতিউর রহমান ছাড়া বাকি সবাই কোন না কোন টিমের সদস্য ছিলেন। সিপাহী নূর মোহাম্মদ বীরশ্রেষ্ট মানে কিন্তু তার সেই টিমের সবাই এক! 
আপনার টিমের সাফল্য নির্ভর করছে আপনার উপর। টিম খারাপ ছিল, এটা মূর্খদের এক্সকিউজ। মরিস ওদুম্বে নামে কেনিয়ার একজন ক্রিকেটার ছিলেন, তার সময়ের সেরা ক্রিকেটার। কেনিয়া দল খারাপ ছিল, কিন্তু সে ভালো ছিল। সে ভালো থাকলে কি হবে? কেনিয়া কি ভালো করেছে কিনা তাই ভাবার বিষয়!
১৯৯৪ সালে বসনিয়াতে বাংলাদেশ আর্মির কমান্ডার ন্যাটোর সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়েছিল। সেবার একজন সৈনিক হারিয়েছিল বাংলাদেশ আর্মি। লিডারের ভূমিকাই সব।

হয় নেতৃত্ব দিতে শিখুন, কিংবা শেখার জন্য বই পড়ুন। শেখ মুজিবুর রহমান এক দিনে নেতা হয়েছেন?
যে কোন যুদ্ধে পরাজিত হলে কার দোষ হয় বলুন তো? ইয়াহিয়া খানের, সেনাপ্রধানের। তাহলে ব্যবসার ক্ষেত্রে দায় কেন টিমের সদস্যদের উপর দিচ্ছেন?

৩. শুরুটা আপনারই করতে হবে
টিমে কাজ করার সময় নেতা হিসেবে আমাদের কথা কেউ না শুনলে আমরা “বসের অর্ডার” কিংবা উপরের অর্ডার বলে অন্যদের উপর চাপিয়ে দেই কথা বার্তা। আপনার উপরে টিমের বিশ্বাস থাকে না বলেই কিন্তু আপনাকে হাইকোর্ট দেখাতে হচ্ছে! 
সেনাবাহিনীতে কি এমনটা হতে শুনেছেন? ট্রেনিংয়ের প্রথম দিন থেকেই নেতার কথা শুনতে হবে এমনটাই মাথায় ঢুকিয়ে দেয়া হয়। নেতার মনস্তত্বের উপরে ভরসার কথা বলা হয়। আবার যিনি নেতা হবেন তাকেও এমনভাবে ট্রেনিং দেয়া হয় যেন তার উপরে সবার শ্রদ্ধা আর ভরসা তৈরি হয়। অনাস্থা কিন্তু সেনাবাহিনীতে ভয়ানক একটি রোগ। আপনার উপর একবার অনাস্থা তৈরি হলে আপনি সম্ভবত সেনাবাহিনীতে আর টিকবেন না!
অফিসগুলোতে কি দেখি আমরা? যে টিমলিডার থাকে তার উপরই যত অনাস্থা! টিমের কর্মীদের মধ্যে কেন টিমলিডার কিছুই পারে না বলে ধারণা তৈরি হয়?
আপনি যদি নিজের টিমের মধ্যে লিডারশিপের জায়গা তৈরি করতে চান, তাহলে আপনি উপরের সিদ্ধান্তে কাজ করছেন এমন কোন কারণ তৈরি করবেন না।
৪. নিজের ইগো সম্পর্কে সতর্ক থাকুন
সিয়েরা লিওনে বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করেছে। ভাবুন তো সেখানে আপনি মেজর পদমর্যাদার কোন অফিসার। আপনার কোন কলিগের সঙ্গে আপনার “শো অফ” ক্রাইসিস আছে। সেই কলিগ কারও কথা শুনেন না, তার সঙ্গে কোন সৈনিক কেউ যুদ্ধমাঠে যেতে চান না। তাহলে পরিস্থিতি কি হবে ভাবুন তো?
আমাদের অফিসগুলোতে কিন্তু এমন অনেক কর্মী আছেন, কিংবা আপনিই সেই টিমলিডার যার সঙ্গে কেউ কাজ করতে চান না। আপনি ম্যানেজার পদের মানুষ বলে সবার সঙ্গে খারাপ বিহেইভ করেন, ইগোর কারণে মাটিতে পা পড়ে না। সেনাবাহিনীতে এমন হলে পরিস্থিতি কি হবে ভাবুন তো?
সেনা অফিসাররা অনেকেই অনেক সৈনিকের চেয়ে বয়সে কম। তার নেতৃত্ব দেয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার অধীনস্ত টিম কি সঠিক দায়িত্ব পালন করতে পারবে?
“আমি সব জানি”, এমন বস বা টিম লিডার অফিসে থাকবেই। সেনাবাহিনীতে এমন অফিসার থাকলে কি বিপত্তি হবে তা ভাবুন একবার!

৫. কভার অ্যান্ড মুভ
সেনাবাহিনীতে কভার অ্যান্ড মুভ নামের একটা যুদ্ধ স্ট্র্যাটেজি আছে। গোলাগুলি চলুক না চলুক আপনি যখন সামনে এগোবেন তখন সব সময় আপনার যে সদস্যরা সামনে এগোচ্ছে তাদের কেউ না কেউ কভার করছে। 
এ সময় আরেকটা স্ট্র্যাটেজি কাজে লাগানো হয়, সাধারণভাবে আমরা হেটে চলার সময় এক পা সামনের মাটিয়ে দেয়ার সঙ্গে সঙ্গে পরের পা তুলে হেটে যাই এমনটার উল্টো! আপনি প্রথমে প্রথম পা ফেলবেন, তা পুরোপুরি মাটিতে রেখে তারপরে দ্বিতীয় পা সামনে বাড়াবেন!
আমরা অফিসে টিমলিডাররা কি করি? নিজের কাজ করে সামনে এগিয়ে যাই। যুদ্ধের মাঠে এমনটা করলে কি হবে বলুন তো! যুদ্ধের মাঠে প্রত্যেক সেনাসদস্য যেমন নিজের নিরাপত্তা নিশ্চিত করে, তেমনি নিজের সহযোদ্ধারও। অফিসে এমনটা করার চর্চা প্রয়োজন আমাদের। এতে নেতার প্রতি সবার বিশ্বাস তৈরি হয়।

৬. সব কিছু সরল রাখুন
বলা হয়, রণকৌশল যত কঠিন যুদ্ধে জেতা তত কঠিন। সব সোজা আর সরল রাখা হয় যুদ্ধ কৌশলে, যেন সৈনিকরা সবাই সব কিছু বুঝতে পারে।
অফিসে কি হয়? একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে চার্ট আর চার্ট দিয়ে ভরে ফেলি আমরা। তারপরে তার সাতসমুদ্রের যতজ্ঞান আছে তা নিয়ে ভয়ানক একটা স্ট্র্যাটেজি তৈরি করি! এতে ভরকে যায় আপনার টিমমেইটরা! 

অ্যাপল কিন্তু দুনিয়া সেরা সাফল্য পেয়েছে তার সরল ডিজাইনের জন্য!



For Original Post Please Click Here

                   Original Writer 

Disclaimer

Disclaimer: All the information on this website is published in good faith and for general information purpose only. Some content i...