Pages

Showing posts with label মার্কেটিং. Show all posts
Showing posts with label মার্কেটিং. Show all posts

Friday, September 20, 2019

বেঁচতে জানলে লুঙ্গি কি, বেডিং কি…


আমাদের ছোটবেলায় বিটিভিই ছিল একমাত্র অনস্ক্রীণ বিনোদন। সিনেমা হলে যেতে শুরু করি মনে হয় ক্লাস এইটে ওঠার পর। তো, টেলিভিশন তখন অনেক মজাদার কার্টুন দেখাতো। এর মধ্যে ক্যাসপার- দি ফ্রেন্ডলি গোস্ট ছিল আমার অন্যতম প্রিয়। এতোই প্রিয় যে, আমি এখনওএর শুরুর মিউজিকটা মনে করতে পারি- ক্যাসপার ভূত এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে উড়ে যায় আর গাইতে থাকে – I am Casper,  Friendly Ghost…। কাজে ক্যাসপার বললেই মাথাতে ঐ ভূতের বাচ্চাটার কথাই আসে।

এর মধ্যে বিজ্ঞানচিন্তার বদৌলতে জানলাম জিন কাটাকাটির একটা সিস্টেমের নামও ক্যাসপার। এই বুদ্ধিতে নাকি এমন আপেল হবে যা কেটে রেখে দিলে লাল হবে না!!!
এ পর্যন্ত জেনে খুশী ছিলাম। কিন্তু গত দুইদিন ধরে যে ক্যাসপারের কথা শুনতে পাচ্ছি তার সঙ্গে এসবের কোন সম্পর্ক নাই। নিকটতম আত্মীয় হলো লুঙ্গি।

জি, লুঙ্গি। ছোটবেলা থেকে এখনও আমাদের রোহিতুপুরের লুঙ্গির বড় কারবার হলো কেনার পর সেলাই করা। এখন অবশ্য অনেক সেলাই লুঙ্গি পাওয়া যায়।
এই সেলাই করা লুঙ্গির সূত্রপাত করেন সাফাত সাত্তার বাপ্পী। সলিমুল্লাহ খান ভাই বলেন বাপ্পী নাকি ছোটবেলায় বলতেন তিনি টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে লুঙ্গির ব্যবসা করে দেখাবেন। সেটাই তিনি দেখিয়েছেন কয়েক দশক আগে (১৯৯৪-৯৫ সালে মনে হয়)। প্রেস্টিজ লুঙ্গি নামে একটি লুঙ্গি ব্র্যান্ড তিনি প্রতিষ্ঠা করেন এবং প্রথম দেড়-দুই বছরে এক কোটি টাকার লুঙ্গি বিক্রি করে রেকর্ড করেন। বিটিভিতে প্রেস্টিজ লুঙ্গির বিজ্ঞাপন ব্যপক জনপ্রিয় হয় এবং লুঙ্গিও একটি বিজ্ঞাপনযোগ্য পণ্য হয়ে উঠে, যা আগে কেউ ভাবেওনি। এখনতো ১০ হাজারী লুঙ্গিও পাওয়া যায়। সাফাত সাত্তার আসলে দেখিয়েছেন “বিক্রি করতে জানলে” একটি শাদামাটা পণ্যকেও একেবারে শীর্ষে নিয়ে যাওয়া যায়।
পুরো গল্পটা মনে পড়ছে কারণ আমেরিকার একটি স্টার্টআপ বেডিং (ম্যাট্রেস) বিক্রি করে এবার ১.১ বিলিয়ন ডলার (১১০ কোটি ডলার)-এর কোম্পানিতে পরিণত হয়েছে!!! আর এটির নাম ক্যাসপার।
২০১৪ সালে ক্যাসপার যখন ঘোষণা করে তারা আমেরিকার বেডিং শিল্পে একটা ভজঘট লাগাবে তখন কেউ সেটা বিশ্বাস করেনি। কোন বিনিয়োগকারীর আগ্রহের তো প্রশ্নই উঠে না। আমেরিকাতে ভাল বেডিং ২০০০+ ডলারে বিক্রি হয়।
আমেরিকার বেডিং বাজার কমবেশি ১৪ থেকে ১৮ বিলিয়ন ডলারের। আর এর গ্লোবাল মার্কেট আগামী ৫ বছরে ৩৯ বিলিয়ন ডলার হতে পারে বলে কেউ কেউ ধারণা করছে। ক্যাসপার কাস্টম-মেইড ম্যাট্রেস তৈরি করে সেটি একটি বাক্সের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারে। এটি বহুস্তরী এবং ফোমের তৈরি। এগুলো ৩৫০ ডলার থেকে ২৭৫০ ডলার দামে বিক্রি হয়। ইন্টারেস্টিং হলো ১০০ দিনের ফ্রি ট্রায়ালও দেওয়া যায়! মানে ইচ্ছে করলে ১০০ দিন ব্যবহার করে না কিনে ফেরৎ দিতে পারবেন।  বিক্রি বাটা বাড়ানোর জন্য ওরা বিভিন্ন সেলেব্রেটি এনডোর্সমেন্টের ব্যবস্থা করেছিল। এরমধ্যে কেলি জেনারের একটা এনডোর্সমেন্টের জন্য ওরা আট লক্ষ ৭০ হাজার লাইক কামাই করছে ইনস্টাগ্রামে! তবে, এও কোম্পানি কিন্তু দেখিয়েছে ট্র্যাডিশনঅর মার্কেটিং টুল গুলোও কতো কাজের। এই ভিডিও টি দেখতে পারেন।


ক্যাসপারের সিইও ফিলিপ ক্রিমের ইচ্ছে নাইকি যেভাবে ফিটনেস ইন্ডাস্ট্রিকে রুপান্তর করেছে ক্যাসপারও সেরকম ঘুমের রাজ্যকে পরিবর্তন করে ফেলবে। ম্যাট্রেসের পাশাপাশি ওরা অবশ্য এখন চাদর, বেড ফ্রেম এবং ক্যাসপার গ্লো ল্যাম্প নামে একটি বেডসাইট বাতিও বের করেছে।
ক্যাসপার এ পর্যন্ত ৩৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ যোগাড় করেছে। বিনিয়োগকারীদের মধ্যে আছেন কারমেলা এনথনি, ফিফটি সেন্ট, এডাম লেভিন, লিওনার্দো ডি ক্রাপ্রিও এবংয় কেভিন স্পেসি।

শেষ রাউন্ডে এর বাজার মূল্য দাঁড়িয়েছে ১.১ বিলিয়ন ডলার। আর সিএনবিসির “ডিসরাপ্টর ৫০” লিস্টের ৮ নম্বরে  উঠে এসেছে।
এখন এটি পাবলিক অফারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর তাই যদি হয় তাহলে এটি যে একটি হট আইপিও হবে এতে কোন সন্দেহ নাই।

Wednesday, April 17, 2019

পণ্যের প্রাইসিং ও মার্কেট পজিশনিং

পণ্যের প্রাইসিং ও মার্কেট পজিশনিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক উদ্যোক্তা প্রাইসিং ও মার্কেট পজিশনিং প্রপারলী না করতে পারার কারণে সেলস বৃদ্ধি করতে পারেনা এবং মার্কেট আউট হয়ে যায়। বিস্তারিত লিখতে গেলে লেখা অনেক বড় হয়ে যাবে। তাই, প্রাইসিং ও পজিশনিং নিয়ে সংক্ষিপ্ত টিপস দেওয়ার চেষ্টা করবো।

প্রাইসিং ষ্ট্রাটেজিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে।

১ নং ঘরে দেখা যাচ্ছে পণ্যের প্রাইস হাই কিন্তু কোয়ালিটি নেই। এ ধরণের মার্কেট কে বলা হয় Opportunistic Market. অনেকটা সুযোগসন্ধানী ব্যবসা বলা যায়। Opportunistic Market এ সাধারণত রিপিট কাষ্টমার খুব কম থাকে। প্রতিনিয়ত নতুন কাষ্টমার থাকার কারণে পন্যের কোয়ালিটিতে নজর না দিয়ে উচ্চমূল্যের দিকে নজর দেওয়া হয়। যে যেভাবে পারে কাষ্টমারের গলা কেটে দাম রাখে। উদাহরণ স্বরুপ বলা যায়, হাই ওয়ে রেষ্টুরেন্ট, বাস টার্মিনাল, রেল ষ্টেশন, লঞ্চ/ষ্টিমারের ভেতর এমকি বাংলাদেশে জানুয়ারীতে হওয়া বানিজ্যমেলার ফুডকোর্ট গুলো Opportunistic Market এর উৎকৃষ্ট উদাহরণ।

২ নং ঘরে দেখা যাচ্ছে প্রাইস ও কোয়ালিটি দুটোই কম। এ ধরণের মার্কেট কে বলা হয় ওয়ানটাইম মার্কেট। যেসব পণ্য সাধারণত একবারই ব্যবহার করা হয় বা অল্প সময়ের জন্য ব্যবহার করা হয়। যেমন, বাচ্চাদের খেলনা, ওয়ানটাইম গ্লাস, প্লেট ইত্যাদি।

৩ নং ঘরটা বেশ গুরুত্বপূর্ণ। এখানে কোয়ালিটি হাই থাকে কিন্তু প্রাইস থাকে কম। লংটাইম ব্যাবসা করার ইচ্ছে আছে এবং লয়েল কাষ্টমার তৈরীর ইচ্ছে আছে এমন কোম্পানিগুলো সাধারণত পণ্যের কোয়ালিটি ঠিক রেখে প্রফিট মার্জিন কম রেখে সেল করে। এই মার্কেট কে বলা হয় ভ্যালু ফর মানি। যেমন, কনজ্যুমার গুডস, মোবাইলের সিম ইত্যাদি।

৪ নং ঘরটা প্রাইস ও কোয়ালিটি বোথ হাই। এটাকে বলা হয় প্রিমিয়াম মার্কেট। এ ধরণের পণ্য সর্বসাধারণের জন্য না বরং নিদ্দিষ্ট কিছু কাষ্টমারকে টার্গেট করে মার্কেট পজিশনিং করা হয়। যেমন, গুচির একটা লেডিস হ্যান্ড ব্যাগ ৬৫-৭০ হাজার টাকা প্রাইস। এটা সবাই কিনবে না বা প্রতিদিন কিনবে না কেউ। এজন্য কোয়ালিটি ঠিক রেখে প্রফিট মার্জিন এত হাই রাখা হয় যাতে মাসে ৫/১০ টা সেল হলেই একটা শো-রুম প্রফিটে থাকতে পারে।
যাই হোক, বিস্তারিত লিখলে অনেক বড় হবে তাই খুবই ছোট করে বোঝানোর চেষ্টা করলাম। এবার আপনি ঠিক করুণ আপনার পণ্য কি ধরণের। কোন ঘরের সাথে মিলে যায়। তার পর প্রাইস ঠিক করুণ এবং মার্কেট পজিশনিং পরিকল্পনা করুণ। আশা করি আপনার ব্যবসার J কার্ভ হাই হবে।

Thursday, April 11, 2019

Recommendations from storytelling experts


Entrepreneurs and visionaries are always pitching, sharing their vision and wander keeping in mind the end goal to secure subsidizing, make a deal, meet another contact, and work out their group. Strategies for success are come down to projectiles, and financials get to be remembered insights. Despite the fact that these components are indispensable critical to an effective pitch, the genuine power originates from recounting a convincing account story.

How might you transform a pitch into a connecting with the story that inspires your gathering of people to trust in your vision? What does it take to make a story sing? Here are a few proposals from narrating specialists:

Make “Your” Story
Each story needs a starting, center, and end that leaves the gathering of people educated about your energy and the move you’re making. Keep in mind that compassion is the thing that gets the gathering of people, so fabricate that feeling of sympathy as you recount the story. It’s regularly simplest when the storyteller/business visionary stars as the hero, however attempt to move the client into that part right off the bat in your pitch. It’s more relatable for the crowd, and more inclined to get them snared.

Advance Stories With Data
Stories and information can and ought to cooperate. Stories set the setting for a pitch and for your crowd’s involvement, so implant the information into the contribute a way that expands and backings the story line.
Relate to Your Customer

The best organizations are those that take care of a client’s issue, yet the arrangement doesn’t need to be ostentatious or refined to make for a decent story. In the event that you comprehend the torment focuses for your particular client and relate to them particularly, will probably motivate them to purchase.

Build up A Deep Bench!
Business visionaries need more than one go-to story, in light of the fact that no two pitching situations or groups of onlookers are the same. Here are a couple story lines that business people need to ace about their endeavors:

Beginning Story
This is your why, not the what or how. Why do you exist? What’s at your center?

Center Team
How did you meet each other? How were the associations between colleagues shaped? How could you find you required each other?

Clients and Stakeholders – Why would it be advisable for them to think about this wonder? Who else do you have to bring on your adventure?

Short, Medium, and Long – Crafting a succinct pitch is a test, yet the key components—why you’re included and why your clients are included—remain the same. This is best done in a story, simply make sure to rapidly move to the arrangement.

Energize Questions!
A decent question is superior to a splendid reply. The absolute most significant input for a business visionary can come as inquiries regarding their story.

I find this tips from a blog post of Babson College.


Monday, March 25, 2019

What Is The Difference Between Marketing, Advertising And Branding?



Marketing is a key to success in any business. Before getting deep knowledge of marketing strategies, one should know the meaning of basic terms that are used in the marketing world. It is foolish to learn marketing techniques without having knowledge about the difference between marketing, advertising, and branding. A lot of people do get confused about the difference and they use all 3 terms in similar scenarios which is not a good approach to follow as a professional marketer. These terms are interconnected to each other but are not the same. We have tried to explain these terms in the simplest way possible. Have a look:
.

What is marketing?


This word has multiple definitions and with the changing world, the definitions are also getting new explanations. In simple words, we can say that marketing is like the way you see yourself. It includes your image, the clothes you wear, the way you present yourself and so on. If we relate it to the business world, marketing is the complete process of researching, manufacturing, promoting, selling, and distributing a product or service.

What is advertising?

If we consider above example, advertising is the way you act in the public. If we take marketing as how you see yourself, advertising is the actions you do to support marketing. Advertising is the way of conveying what you are and this will determine how your image has been accepted by your target audience. Technically speaking, advertising is the form of marketing communication used to make people believe in your product or service.

What is branding?

Coming to branding, its definition is also very simple. Branding is the way your audience see you. We can also take this as if marketing is the way you want others to see you, branding is the way they actually see you. Branding depends on the reputation of the company and it takes time to be good at branding. Branding is the thing that makes your brand unique and it distinguishes your brand from other depending upon the relations and trust customers have on your product. You can start branding by answering the following questions:-
  • Who are we?
  • How are we different from others?
  • What problems do we solve?
While there can be so many definitions of these words, we just tried to provide a simplified version of what these terms actually are. If you have anything to say about this, do let us know in comments.

Post Credit

What Is The Difference Between Sales & Marketing

Featured Photo: Wommapedia.org

Success and failure run parallel for any company when it comes to the concepts of marketing and sales. You might end with the latter if you merge the thin line that lies between them.
These two key terms are often fused together but there lie subtle differences between the two. So here’s a quick guide defining sales, marketing and key differences between the two.

SALES


Sales is referred to the short term need for closing a sale, get an agreement signed, or fulfilling the criteria which are required to sell a product.

Sales say ‘Close the Deal!’

To flourish any business, suitable sales strategies and techniques are the actual pathways to ‘close the deal’. It is easy to draw customers at the door but hard to convince them to buy a product. Door to Door or online, both works when the correct strategies are strong enough to cast a spell on the customers to purchase the product.
Numerous companies set sales volume targets for a particular duration and have strategies in place to achieve the targets.

MARKETING

Marketing, on the other hand, denotes a long term concept, which relates to forward-looking strategies required for understanding customer needs, influencing customer viewpoint, and identifying the possible way for the company to capitalize on that.

Marketing is much more than just ‘Sales’

Marketing strategies and techniques are depended on what it takes to identify the right product mix, the prices for those products, and what needs to be communicated through an advertisement for successful sales.

Marketing VS Sales!

Considering marketing vs. sales, it is important to take into account the overall sales and marketing cycle. To ensure that both the marketing and sales are closely related to each other it is necessary to manage them by the same department or individual. For example, sales and marketing both need to assimilate their sale strategies and marketing messages for maximizing the sale growth.
Therefore, it can be stated that ‘Sales’ is the ‘push’ button to buy the product once the customer is there, whereas ‘Marketing’ is the ‘pull’ button that gets the customer to the company. Marketing if executed effectively can make sales too easy for the respective company as the customer readily buys the product once they are into the store. While ‘Sales’ can even work without the effective functioning of the ‘Marketing’.
Both are equally demanding when it comes to the growth of the business and maximizing profit.

Post Credit

মার্কেটিং বিষয়ক বাণী

The difference is when u know how to make a thing and how to sell a thing 😁


Add caption
The difference is when u know how to make a thing and how to sell a thing 😁

Saturday, January 12, 2019

তেল কম, ভাজা চাই মচমচা ! স্টার্টআপের জন্যে নূন্যতম বাজেটের মার্কেটিং টিপস

অনেকেই ইতোমধ্যে ব্যবসা শুরু করে দিয়েছেন। অন্যান্য সেক্টরে খরচাপাতি করে শেষ পর্যন্ত দেখা গেল মার্কেটিংয়ের জন্যে খুব একটা বাজেট নাই। কিন্তু ব্যবসার স্বার্থে, ব্যবসা সম্প্রসারণের জন্যে কিছু ঢাকঢোলতো পিটাতেই হবে। কম তেলে মচমচে ভাজা চাইলে অবশ্যই কিছু কৌশলের আশ্রয় নিতে হবে। নিজেকে ছড়িয়ে দিতে হবে সর্বত্র। শুরুতেই হয়ত নিউজ পেপার এড, লিফলেট, ফ্ল্যায়ার, পোষ্টার, ব্যানার তৈরী করে অনেক খরচ করেও কাঙ্খিত ফলাফলের মুখ দেখতে পাবেন না। এখনকার সময়ে কৌশলী না হলে আর গতানুগতি মডেল থেকে বাইরে আসতে না পারলে সফলতার গতি ধীর হয়ে আসবে এটাই স্বাভাবিক। আপাতত কিছু কৌশলগুলো জানতে এবং প্রয়োগ করতে ফলো করতে পারেন আমার টিপসগুলো –
০১) ব্যবসার শুরুতেই একটা লঞ্চিং প্রোগ্রাম করেন। এটা হতে পারে আপনার অফিসে বা কোন রোস্তোরায়। এই প্রোগ্রামে এমন লোকজনকে দাওয়াত করুন যারা আপনার ব্যবসায় পরবর্তীতে কাজে লাগবে। অবশ্যই রাখবেন ২/৩ জন সাংবাদিক বন্ধু বান্ধব। বুফে আইটেমের ব্যবস্থা করুন। অথবা সন্ধ্যায় চা নাস্তা। ২০ জন নিয়ে যদি প্রোগ্রাম হয় তাহলে আপনি মোটামুটি ১০ হাজার টাকায় সেরে ফেলতে পারবেন।
০২) প্রোগ্রামে অবশ্যই একটা বিজসেন প্রেজেন্টেশন রাখবেন। খাওয়া দাওয়ার শুরুতেই প্রেজেন্টেশনটা দিয়ে দেয়া জরুরী।
০৩) প্রোগ্রামে আসা অতীথিদের ছোটখাট কিছু উপহার দিতে পারেন। তা হতে পারে, কার্ড হোল্ডার, চাবির রিং অথবা টি-শার্ট। এগুলো গতানুগতিক উপহার সামগ্রী। চেষ্টা করুন আউট অব দ্যা বক্স কিছু দিতে এতে করে সে আপনাকে মনে রাখবে দীর্ঘদিন। সাথে অবশ্যই আপনার কোম্পানির ভিজিটিং কার্ড, ব্রশিউর ইত্যাদি দিতে ভুলবেন না।
০৪) প্রোগ্রাম শেষে একটা প্রেস রিলিজ তৈরী করুন। টার্গেট করুন অনলাইন মিডিয়াগুলোকে। এগুলোতে প্রেস রিলিজ পাবলিশ করানো সহজ।
০৫) আপনার প্রোগ্রামে আসা সাংবাদিকদের সাথে পরবর্তী দিনে একটু হাই হ্যালো করুন যেন আপনার নিউজটি পত্রিকায় আসে। পত্রিকায় এলে তাদের ধন্যবাদ জানাতে ভুলবেন না।
০৬) আপনার ব্যবসা শুরুর গল্প থেকে ধরে নিয়মিত সকল বিষয়েই ব্লগিং করুন। প্রোগ্রামের খবর, প্রেস রিলিজ ছাপা হলে তার লিংক, নতুন প্রোডাক্ট ও সার্ভিসের খবর সব কিছুই নিয়মিত ব্লগে পাবলিশ করুন।
০৭) আপনার ফেসবুক প্রোফাইলেও অনুরূপ একটি ভিটিস চালু রাখুন।
০৮) ব্যবসার শুরুতে একটি ফেসবুক পেইজতো খুলবেনই। সেখানেও অনুরূপ একটি ভিটিস চালু রাখুন। ফেসবুক পেইজটি সদা পরিচ্ছন্ন, তথ্য নির্ভর এবং আপডেট রাখুন।
০৯) প্রতিদিন ফেসবুক পেইজে এবং ই-মেইলে আসা কুয়েরিগুলোকে সিরিয়াসলি নিয়ে রিপ্লাই দিতে চেষ্টা করুন। প্রতিটা রিপ্লাইয়ের সাথে আপনার লগো, আইডেন্টেটি ইত্যাদি সংযুক্ত করে দিতে ভুলবেন না।
১০) বিক্রয়.কম, সেলবাজার.কম এ বিজ্ঞাপন দিন। নিয়মিত বিভিন্ন ক্যাটাগরীতে বিজ্ঞাপন পাবলিশ করুন। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপনও এই সাইটগুলোতে দিতে পারেন। বিজ্ঞাপন দিতে পারেন বিডিজবস.কম বা প্রথম আলো.কমেও।
১১) ই-কমার্স সাইটগুলোর মাধ্যমে আপনার পণ্য ও সেবা বিক্রির চেষ্টা করুন। বিজ্ঞাপন দিতে পারেন তাদের সাইটেও। সাইটগুলোর সাথে জয়েন্ট প্রমোশনার একটি ভিটিসও চালু করতে পারেন। সুযোগ নিন ডিল সাইটের মাধ্যমেও।
১২) আপনার বন্ধু বান্ধবদের মধ্যে যাদের ফেসবুক ফ্যানপেইজ আছে তাদের সবার সাথে যোগাযোগ বাড়িয়ে তাদের ফ্যানপেইজের মাধ্যমে প্রমোশন চালান। যাদের ওয়েব সাইট আছে এবং সাইটে মোটামুটি ট্রাফিক আছে তাদের সাইটে বিজ্ঞাপন দিতে চেষ্টা করুন। বিনিময়ে টাকা নয় অন্য কোন সেবার বিনিময়ে একটা উইন-উইন সিচুয়েশন ক্রিয়েট করুন।
১৩) কিছু বাল্ক এসএমএস কিনে নিন। আপনার ২০ জন বন্ধুর সবার মোবাইল থেকে সব নাম্বার সংগ্রহ করুন। সেই নাম্বারগুলোতে এসএমএস পাঠান। টার্গেট ক্লায়েন্টের ডেটাবেস থাকলে তাদেরও নিয়মিত এসএমএস পাঠান।
১৪) এসএমএসের মত করে ই-মেইল আইডি সংগ্রহ করে ই-মেইল করুন। নিয়মিত আপনার সেবা সর্ম্পকে সবাইকে আপডেট জানান।
১৫) স্ট্র্যাটেজিক পার্টনারশীপ বাড়ান। বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে তাদের বিভিন্ন কর্মসূচীকে আপনার প্রমোশনের জন্যে ব্যবহার করুন। বিভিন্ন মেলায় নিজেদের শোকেসিং করুন।
১৬) বিভিন্ন দিবস উপলক্ষ্যে মূল্যছাড়, প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করুন। বিভিন্ন বড় কোম্পানির সাথে জয়েন্ট প্রমোশনের চেষ্টা করুন।
১৭) কমিউনিকেশন, নেটওয়ার্ক আর কানেকটিভিটি বাড়ান। যেখানেই যাননা কেন আপনার ব্যবসায়িক পরিচয় দিতে দ্বিধা বোধ করবেন না। সব যায়গায় একটা উইন-উইন মডেল ডেভলপ করতে চেষ্টা করুন।
১৮) কোন ক্লায়েন্টের কাছে নিজেকে উপস্থাপন করার নামে ভিক্ষাবৃত্তিতে জড়াবেন না। স্মার্টলি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট শুনুন। তাকে একটা ভাল সাজেশন দিন। তাকে ভাবতে দিন। এবার নিজেকে প্রেজেন্ট করুন যে, আপনি চাইলে এই কাজগুলো আমি করে দিতে পারব। আপনার অফার আপনি তাকে দিয়ে দিন। এবং সিদ্ধান্ত নিতে সময় দিন।
১৯) ক্লায়েন্টের সাথে ব্যবসার বাইরেও কিছু রিলেশন তৈরী করুন। এক্সটা মাইল হাঁটার অভ্যাস করুন। সব সময় কিছু এক্সট্রা দিতে চেষ্টা করুন। মানুষ প্রত্যাশার চেয়ে বেশি পেলে নির্ভরশীল হয়ে পরে। আর তার নির্ভরশীলতাই আপনার ব্যবসার সুযোগ সৃষ্টি করবে।
২০) কোয়ালিটি, প্রাইস, সার্ভিস, কমিটমেন্ট আর রিলেশনশীপ এই পাঁচটি বিষয়ে কোন কম্প্রোমাইজ করবেন না। ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী উপরিউক্ত বিষয়গুলোর উপর সদা নজর দিতে চেষ্টা করুন।


Thursday, January 3, 2019

প্রচার, প্রসারের সবচেয়ে শক্তিশালী মাধ্যম : ওয়ার্ড অব মাউথ

অপর্ণা সেনের সম্পাদনায় আনন্দবাজার গ্রুপের সানন্দা বেরুচ্ছে তখন। পাতা জুড়ে বড় বড় বাহারি বিজ্ঞাপন। এর মধ্যে চোখে পড়ল শাড়ির দোকানের বিজ্ঞাপন। কয়েক সংখ্যা ধরে পর পর এবং কয়েক পৃষ্ঠাব্যাপী। 
কলকাতা মানেই পর্যটকদের কাছে শাড়ির আকর্ষণ। কলকাতা জুড়ে এখন শাড়ির দোকান। কিন্তু তখন নিউমার্কেট, পার্ক স্ট্রিটের কিছু দোকান, যাদবপুর আর বড়বাজারের কিছু দোকানই ছিল শাড়ি বিক্রিবাট্টার জন্য বিখ্যাত। 
সানন্দায় যে দোকানটির কয়েক পাতা জুড়ে বিজ্ঞাপনে চোখ আটকে গেল সেটা ওই জায়গাগুলোর বাইরের একটা জায়গা। অন্য একটা ঠিকানা। বিড়লা প্ল্যানেটরিয়ামের উল্টোদিকে একটা নতুন মার্কেট হয়েছে। 
সেই মার্কেটের মধ্যে একটা দোকান। সেই বিজ্ঞাপনের বাহার দেখে কণা বলল, ওই দোকানেই একবার যেতে হবে। শাড়ির ওপর এত সুন্দর সুন্দর প্রচার দিচ্ছে ওরা, নিশ্চয়ই ভালো জিনিস মিলবে ওখানে হাজির হলে! আমরা তখন কলকাতায় বেড়াতে গেছি। একদিন বিকেলে কণা ঢুঁ দিল সেখানে। সঙ্গে আমি।  
মার্কেটটায় ঢুকে ভুরু কুঁচকে গেল। নতুন উদ্বোধন হওয়া মার্কেটটিতে নানা বিষয়ের দোকান আছে। কিন্তু শাড়ির দোকান ওই একটাই! একটা মার্কেটে একটা শাড়ির দোকান। এক দোকান করেই এত বিজ্ঞাপনের ছড়াছড়ি! মনে মনে একটু বিস্মিতই হলাম। দোকানে ঢুকলাম। ছিমছাম। সাজানো গোছানো। দেখলাম, এক মাড়োয়ারি দম্পতি দোকান চালাচ্ছেন। ভদ্রলোকের বয়স মনে হল পঞ্চাশের নিচে। ভদ্রমহিলার বয়সও কাছকাছি হবে। কণা শাড়ি দেখার আগে প্রশ্নটা করেই ফেলে, ‘যদিও প্রচুর শাড়ির স্টক দেখতে পাচ্ছি, কিন্তু নতুন এক দোকান করেই এত এত বিজ্ঞাপন করছেন! পোষাবে?’ ভদ্রমহিলা ওনার ঝকঝকে দাঁতগুলো বের করে হাসলেন, ‘বিজনেস মানেই রিস্ক। বিজনেস মানেই ইনভেস্টমেন্ট। ওইভাবে ম্যাসিভ প্রচার না করলে সবার চোখে পড়ত না। এই যে আপনারা চলে এসেছেন, বিজ্ঞাপন না দেখলে তো পুরনো দোকানেই ঢুকতেন। 
মনে হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে বেড়াতে এসেছেন। তাই না?’ ভদ্রলোক আমায় বললেন, এত শাড়ি একবারেই একসঙ্গে দোকানে তুলতে পেরেছি কারণ আমাদের একটা অ্যাডভানটেজ আছে। শাড়ির ব্যবসাটা আমাদের অনেকদিনের। আগে আমরা শাড়ি সাপ্লাই করতাম। এখন আমরা নিজেরাই দোকানটা করে ফেলেছি। 
‘প্রচারেই প্রসার। বুঝলাম সে জন্যেই বিজ্ঞাপন করছেন বেশি বেশি। কিন্তু সানন্দায় এত বিজ্ঞাপন করার আইডিয়াটা এলো কোত্থেকে?’ আমার প্রশ্ন ছিল তার কাছে। ভদ্রলোক বললেন, ‘আসলে ভেবে দেখলাম বাঙালিরাই শাড়ির আসল ক্রেতা। সানন্দা কাগজটি বাঙালিদের পছন্দ। সে জন্য ডেইলি পেপারে না গিয়ে ম্যাগাজিন বেছে নিয়েছি। তাতে দেখা যাচ্ছে প্রচুর লোকজন আসছে।’ কিছু শাড়ি বেছে বেছে কিনে ফেলল কণা। স্টকে পছন্দ করার মতোই অনেক কাপড়। দামও তুলনামূলকভাবে বেশি নয়। শাড়িগুলো প্যাকেটে ভরে দিলেন না উনারা। বললেন ফলস লাগিয়ে দেওয়া হবে প্রতিটি শাড়িতে। সে জন্য একদিন পরে হোটেলে পৌঁছে দেওয়া হবে। ফলস লাগানো ও ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য কোনো এক্সট্রা চার্জ ধরা হবে না। এ ধরনের ছোট ছোট সার্ভিস দিয়েই ক্লায়েন্টদের মুগ্ধ করার পদ্ধতিটা ওদের বেশ রপ্ত বুঝতে পারলাম। 
আমরা যখন হাসিমুখে দোকানটা থেকে বেরুচ্ছি, সেই সময় একটা বাচ্চা দৌড়ে এল। ১০-১২ বছর বয়স হবে ছেলেটির। দোকানদার মহিলার সঙ্গে কথা বলতে শুরু করল ছেলেটি। ফুলের মতো ফুটফুটে। অল্প বািচত শুনেই বুঝলাম, এই শাড়ির দোকানে আসতে, থাকতে, কাজ করতে কিশোরটির একদম ভালো লাগছে না। জিজ্ঞেস করলাম, কার ছেলে? ভদ্রলোক হেসে বললেন, আমাদের ছেলে। কণা বলল, ‘এ সময়ে ও এখানে কেন? স্কুল নেই?’ ভদ্রমহিলার উত্তর, ‘স্কুলে গিয়ে কী করবে?’ ‘পড়াশোনা করবে!’ ‘তা তো করবে। মিনিমাম লেখাপড়া তো ওকে আমরা করাবোই। তারপর?’ ‘তারপর মানে?’ কণা অবাক। আমিও। কণা প্রশ্ন করল, ‘মিনিমাম কেন? ম্যাক্সিমাম না কেন?’ ভদ্রমহিলার ঠোঁটে হাসি, ‘ম্যাক্সিমাম পড়াশোনা করে কী হবে? ধরুন করল। তারপর কী হবে? ক্যারিয়ার তো? সেটা তো চাকরির বদলে বিজনেস করলেও হয়। হয় না? লক্ষ্য তো একটাই। নিজের পায়ে দাঁড়ানো। ভালো উপার্জন। সুস্থ জীবনযাপন। এই তো?’ মাথা নাড়লাম আমরা। উনার কথায় যুক্তি আছে। ভদ্রমহিলার কথা, ‘কাজেই ছোটবেলা থেকে যদি আমাদের ছেলেটিকে শাড়ির মধ্যে রেখে দিই, তাহলে শাড়ির ব্যাপারে ওর যে পরিষ্কার ধারণা হবে, যে এক্সপার্ট নলেজ সরাসরি তৈরি হবে, সেটা তো জেনারেল স্কুল-কলেজের বিশাল পড়াশোনা থেকে পাওয়া যাবে না। যাবে?’ ভদ্রলোক বললেন, ‘সুতরাং আমরা ঠিক করেছি, স্কুল-কলেজের এডুকেশনের পাশাপাশি আমাদের ছেলেটিকে ছোটবেলা থেকেই শাড়ির মধ্যে রেখে দেব। তাতে প্রথম প্রথম তার একঘেয়ে মনে হবে। শেষে অভ্যস্ত হবে। তারপর আনন্দ পাবে। তারপর এক্সপার্ট হয়ে উঠবে। যে স্পেশালিটি ওর ক্যারিয়ার শক্ত করে দেবে।’  ‘এবং তাই হচ্ছে কিন্তু। শাড়ি দেখছে। বুঝছে। শাড়ি সম্পর্কে জানছে। এখনই ওকে জিজ্ঞেস করুন কোনটা কী শাড়ি? কোথায় তৈরি হয়? কী দিয়ে বানায়? কারা বানায়? কোত্থেকে আসে? সব গড় গড় করে এক্ষুনি বলে দিতে পারবে। জিজ্ঞেস করুন কোন শাড়িটা আপনাকে মানাবে। সে বলে দেবে কিন্তু!’ নিজ পুত্রের সম্পর্কে কথাগুলো বললেন ভদ্রমহিলা। 
জানতে চাইলাম, ‘ওর কী নাম?’ ‘মিকি?’ ‘মিকি! বেশ আনকমন নাম।’ ‘হ্যাঁ। আমাদের ছেলে টেলিভিশনে অনেক কার্টুন ছবি দেখে। সেখান থেকে আমরা নামটা নিয়েছি।’ আমার মনে হল, ছেলেটি কার্টুনের চরিত্রের মতো সামনে দিয়ে ছোটাছুটি করে যে বেড়ায় সেটাই তারা পছন্দ করেন। সেই পছন্দের প্রতিফলন ওই নামের মধ্যে। 
ওই দিনের পর সময় গেছে অনেক। মাঝে চলে গেল অনেক বছর। আমরা যে বছরই কলকাতা গেছি, একবারের জন্য হলেও ঢুকেছি সেই দোকানে। কমবেশি শাড়ি কিনেছে কণা। তাই মিকিকে চোখের সামনে বড় হতে দেখলাম আমরা। দেখলাম, শুধু গায়ে গতরে, দেখতে শুনতে বড় হল না মিকি, শাড়ি সম্পর্কে আশ্চর্য রকমভাবে প্রচুর পড়াশোনাও তার এত বছরে হয়ে গেছে। ইন্টারনেট ঘেঁটে, স্যাটেলাইট টিভি ইনফরমেটিভ চ্যানেল দেখে, বিশেষ টাইপের বই পড়ে মিকি শাড়ি সম্পর্কে ব্যাপক ধারণা অর্জন করছে। কোন ধরনের শাড়ি কোথায় অর্ডার দিয়ে কোত্থেকে আনতে হবে, বিয়ের সময় কেমন শাড়ি বেশি আকর্ষণ, কোন শাড়ির কেমন কোয়ালিটি, রং, বুনন, সুতো সবকিছু প্রায় নখদর্পণে ওর। শাড়ি সম্পর্কে মিকিকে রীতিমতো একটা অভিধানের মতো হয়ে যেতে দেখলাম। আমরা যখনই ওই দোকানে গেছি, তখনই মিকির সঙ্গে কথা বলেছি দীর্ঘক্ষণ। মজা পেয়েছি কথা বলে। টের পেলাম এর মধ্যে, কলকাতার প্রায় সব বড় শাড়ির স্টোরের লোকজন মিকিকে চেনে এক নামে। ততদিনে পার্ক স্ট্রিটে আর দক্ষিণাপণে ওদের আরও দুটো বড় দোকান হয়ে গেছে। 
শাড়ি সম্পর্কে অনেকেই মিকির কাছে ফোনে সাজেশন চায়। সেসবও দেখলাম। ১৮-১৯ বছরের একটি ছেলে সারা কলকাতার এক ‘বিশেষ নাম’ হয়ে গেল। কখনও এমন হয়েছে আমাকে একা যখন কলকাতায় আসতে হয়েছে, আমি কণার জন্য শাড়ি নিয়ে গেছি। পরের যাত্রায় মিকির কাছে অনুযোগ করেছি, সেবারের তিনটা শাড়ি কণার পছন্দ হয়নি। শুনে মিকি হেসেছে, বলেছে, ‘যখন নিয়েছিলেন তখন নিশ্চয়ই আমি দোকানে ছিলাম না। আমি জানলে ওগুলো কিনতে দিতাম না। কণা ভাবির কোন রংয়ের ওপর কোন প্রিন্ট পছন্দ, কোন বুনন পছন্দ সেটা তো আমি জানি। এ দুটো নিয়ে যান। পছন্দ না হলে আমাকে পরেরবার এসে মার দেবেন। আর পরেরবার আগের শাড়িগুলো অবশ্যই ফেরত নিয়ে আসবেন। নতুন কাপড়ের সঙ্গে এক্সচেঞ্জ করে দেব। সমস্যা নেই। 
মিকি আমার কাছে ক্রমশ এক অভিনব চরিত্র হয়ে উঠল। শাড়ি নিয়ে তার বিশেষত্ব, বিজনেস স্ট্র্যাটেজি, আচার-ব্যবহার সব দেখতে দেখতে মনে হল, তাকে যে তার মাড়োয়ারি বাবা-মা জজ-ব্যারিস্টার বানানোর চেষ্টা না করে ‘শাড়ি বিশেষজ্ঞ’ বানাল সেটাই কি ঠিক? ঠিক নয়? মানুষের জীবন তো একটাই। হাজারো অ্যাভারেজের ভিড়ে মানুষের হারিয়ে যাওয়ার মধ্যেই কি কোনো বাহাদুরি আছে? একজন মানুষের ‘জ্যাক অব অল ট্রেড’ হওয়া বেশি জরুরি, নাকি ‘মাস্টার অব সামথিং’ হওয়াটাই প্রয়োজনীয় বেশি? 
সেই মিকি একসময় বিয়ে করে। পিএইচডি করা মেয়ে। ওরা দাম্পত্যে অনেক সুখী অথচ চিন্তাভাবনা, জীবনযাপন, ব্যস্ততায় কোথাও কোনো মিল নেই দু’জনের। বিষয়টি মিকিকে ভাবায় এখন। তাদের ভবিষ্যৎ প্রজন্মকে কীভাবে গড়ে তুলবে মিকি নিশ্চিত নয়। বাবার দর্শন, নাকি মায়ের আদর্শ। মা নিশ্চয়ই চাইবে, তাদের সন্তান তার মতো পিএইচডি করুক, উচ্চশিক্ষায় শিক্ষিত হোক। তখন তো মিকি বাধা দিতে পারবে না। কিন্তু সেটাও কি ঠিক হবে? শেষবার দেখায় মিকি আমার কাছে এই প্রশ্ন করেছিল। আমি কোনো উত্তর দিইনি। কারণ এই জিজ্ঞাসার যথার্থ উত্তর তো আমার কাছেও নেই।
ফরিদুর  রেজা  সাগর
লেখক : শিশুসাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্ব

কম্পিটেটিভ এডভান্টেজ

আমাদের নবীন উদ্যোক্তাদের অনেকেই একটি বিষয়ে ধারনা রাখেন না। এটি হচ্ছে কম্পিটেটিভ এন্ডভান্টেজ-সোজা বাংলায় বললে অন্যের তুলনায় আপনার প্রোডাক্ট কেনার সুবিধাটা কী?  এই সুবিধাটাই হচ্ছে আপনার প্রতিযোগিতার যোগ্যতা বা কম্পিটেটিভ এডভান্টেজ।আমাদের সাধারন ধারনা হচ্ছে অন্যেরা যেহেতু একই জিনিস বানায় আমিও বানালাম-তাহলে আমারটাও বিক্রি হবে। ব্যবসা আসলে এরকম সরলীকরনে চলে না।
কম্পিটেটিভ এডভান্টেজ কীভাবে খুঁজে বের করবেন?

যে কোনো প্রোডাক্ট সেটি যদি আগে থেকেই বাজারে থেকে থাকে, তাহলে উদ্যোক্তাকে প্রথমেই নিজেকে প্রশ্ন করতে হবে, ‘অন্য প্রোডাক্ট রেখে আমার প্রোডাক্টটি লোকজন কেন কিনবে?’ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এর জবাব যখন পরিস্কার হয়ে যাবে, তখন আপনার পক্ষে ব্যবসা করা সহজ হয়ে যাবে।আপনার প্রোডাক্টটি কেন কিনতে পারে, তার অনেকগুলো কারন থাকতে পারে। যেমন,
১. অন্যের তুলনায় আপনার দাম কম।
২. দাম সমান কিন্তু মান বেশি।
৩. দাম বেশি কিন্তু মান অনেক বেশি ভালো যেটিতে শেষ বিচারে ক্রেতা লাভবান হবেন।
৫. আপনারটার ডিজাইন ইউনিক এবং অন্যের তুলনায় সেটি বেশি কার্যকর।
৬. আপনার ডেলিভারি অন্যের তুলনায় দ্রুত।
৭. আপনার বিক্রয় পরবর্তী সেবা দেয়ার সামর্থ বেশি।
৮. আপনি অন্যের তুলনায় বেশি পরিমান বা বেশি মেয়াদে বাকি দিতে পারেন।-ইত্যাদি।

এখন কথা হচ্ছে আপনি সবগুলো কম্পিটেটিভ এডভান্টেজ একসঙ্গে নিতে পারবেন না। মানও ভালো অথচ দামেও কম-এটি আসলে সম্ভব নয়।

মান ভালো করতে হলে ভালো মেশিনারী লাগবে, ভালো কাঁচামাল লাগবে-তখন দাম কমিয়ে রাখা সম্ভব নয়। একই ভাবে যিনি বিক্রয় পরবর্তী সার্ভিস দিতে সময় ও পয়সা খরচ করবেন, তিনি কমদামে দিতে পারবেন না।কিন্তু উদ্যোক্তাকে দেখতে হবে এরমাঝে কতবেশি কম্পিটেটিভ এডভান্টেজ তিনি দখল করতে পারেন এবং কতবেশি এডভান্টেজ তিনি খুঁজে বের করতে পারেন-এই সম্ভাবনা আনলিমিটেড, যতবেশি সুবিধা তিনি তৈরি করতে পারবেন তত বেশি তিনি অন্যের তুলনায় এগিয়ে থাকবেন।

যদি কম্পিটেটিভ এডভান্টেজ না থাকে, তাহলে সে ব্যবসায় না যাওয়াই উচিত।
একটি কেসস্টাডি:এখন আমরা বুঝার জন্য একটি কেসস্টাডি নিব। এই লেখাটি আমাদের গ্রুপেই পোস্ট করেছেন আমাদের এক বন্ধু।  প্রথমে তাঁর হতাশামাখা স্ট্যাটাসটির প্রয়োজনীয় অংশটি পড়া যাক:
উনার সঙ্গে আমার আপকামিং একটা প্রোডাক্টের প্রাইস ফিক্সিং নিয়ে দরকষাকষি চলছে। মানে আমি প্রোডাক্টটা উনাকে গছাতে চাইছি। উনি ও খুব আগ্রহী। তো কথা বার্তা চলছে…………
ব্যাবসায়ীঃ ইন্ডিয়ার অমুক ব্র্যান্ডের মাল ৮ মাস লাস্টিং করে, চায়নার অমুক ব্র্যান্ডের মাল ৬ মাস লাস্টিং করে। আপনারটা যদি ৫ মাস ও লাস্টিং করে তাইলেও চলবে। সব আমি নিমু, আর কাউরে দিতে পারবেননা।আমিঃ আচ্ছা ঠিক আছে। আমি আগে স্যাম্পল দিবো, আপনি টেস্ট করে দেখে তারপরে যদি কোয়ালিটি আপনার মনঃপুত হয় তাইলে তো নিবেন? এখন রেট কত করে দিবেন বলেন।ব্যবসায়ীঃ কত করে দিলে আপনার পোষাবে?আমিঃ আমারে তো যত বেশী দিবেন তত বেশী আমার পোষাবে। আমার পোষানোতে আপনার কি আসে যায়। আপনি যে আমারে খয়রাতী দিবেননা সেইটা আমি জানি।ব্যবসায়ীঃ ঠিক আছে, যদি ৫/৬ মাস লাস্টিং করে তাইলে প্রতি সেট ৪০০ টাকা করে দিমুনে। প্রোডাকশন সব আমাকে দিয়ে দিবেন।আমিঃ কি বললেন ? ? ?…………………… মার্কেটে এই মালের হোলসেল প্রাইস সবচেয়ে কমদামিটা ৮৫০ টাকা! যেটা রিটেলে ১০০০/ ১১০০ টাকা করে বিক্রি হয় আর আমাকে এত কম দাম দিবেন অফার করতেছেন?ব্যবসায়ীঃ আরে জাহান্নামে ফালান মার্কেটের রেট। এই দেখেন ইন্ডিয়া থেকে আমি কত দামে মাল আনতাছি ( বলে একটা ফাইল বের করে রেট দেখালো – ৬৮০ টাকা)।আমিঃ এইটাতো তাদের এফওবি রেট। মালের কেরিং কস্ট্‌, ট্যাক্স ডিউটি এগুলো যোগ করলে তো এমনিতে ৮৫০ টাকা দাম হয়ে যায়। তাইলেতো হোলসেল রেট আরো বেশী হওয়ায় কথা। ও আচ্ছা, আপনারাতো ডিউটি ছাড়া এক বিশেষ কুদরতি পদ্ধতিতে মাল আনেন জানি। তো এখন এক কাজ করেন, আপনি ইন্ডিয়ার মালের এফওবি রেটের চেয়েও ২৫% কম দেন, তাইলেও আমার চলবে।ব্যবসায়ীঃ না ভাই, আমার পোষাবে না। আচ্ছা যান আরো ২০ টাকা করে বাড়াইয়া দিমুনে (এমনভাবে বললেন যেনো খয়রাত দিচ্ছেন)।আমিঃ দেখেন ইন্ডিয়ায় র’মেটেরিয়াল, নিজেদের। তাদের র’মেটেরিয়ালের চেয়ে আমার র’মেটেরিয়াল কস্টিং বেশী। সেইম কোয়ালিটি চান অথচ দাম দিতে চান তাদের চেয়ে অর্ধেক। এইটা কেমন ন্যায্যতা? তাইলে আমি কোয়ালিটি ডাউন করে দেই, দাম যা বলছেন তার চেয়েও কম দিয়েন।ব্যবসায়ীঃ আরে ফালায়ে থোন মিয়া ন্যায্যতা। ইন্ডিয়ার চেয়ে অর্ধেক দামে দিতে না পারলে ফ্যাক্টরী দিতে গেছেন ক্যান? আপনে কি ব্যবসা এতো সোজা মনে করছেন?
এবার দেখা যাক এই ব্যবসার কম্পিটেটিভ এডভান্টেজের মামলা:

এই কুৎসিত ব্যবসায়ীটির আলাপটি খেয়াল করুন। তিনি কী চাইছেন? সহজ কথায় ‘অবিশ্বাস্য কম দাম’।এর বিপরীতে উদ্যোক্তার যুক্তিগুলো কী কী সেটাও খেয়াল করুন।কিন্তু ব্যবসায়ীটি বলছেন, ( আলাপের শুরুতেই) “ইন্ডিয়ার অমুক ব্র্যান্ডের মাল ৮ মাস লাস্টিং করে, চায়নার অমুক ব্র্যান্ডের মাল ৬ মাস লাস্টিং করে। আপনারটা যদি ৫ মাস ও লাস্টিং করে তাইলেও চলবে…যদি ৫/৬ মাস লাস্টিং করে তাইলে প্রতি সেট ৪০০ টাকা করে দিমুনে। প্রোডাকশন সব আমাকে দিয়ে দিবেন।”তাহলে এখানে আপনার সুযোগটি কোথায়? ঐ যে, ব্যবসায়ী এখানে মান নিয়ে চিন্তিত নন। ইন্ডিয়ার ‘মাল’ যদি ৬ মাস লাস্টিং করে, তাহলে এই উদ্যোক্তারটা ‘৫ মাস লাস্টিং’ করলেই তিনি খুশি। সেক্ষেত্রে দাম ইন্ডিয়ারটার তুলনায় অনেক কম করে দিতে হবে এবং বিনিময়ে তিনি পুরো প্রোডাকশন কিনে নেয়ার অফার দিচ্ছেন-ব্যবসার দিক থেকে একটি বড় সুযোগ।
এখন উদ্যোক্তা কী করতে পারেন?-

তাহলে দেখা যাচ্ছে যে বাজারে সুযোগ তৈরি হচ্ছে ‘কমদামে এবং তুলনামূলক কম মানসম্পন্ন’ প্রোডাক্টের বড় ক্রেতা আছে। বিনিময়ে সব পন্য বিক্রির নিশ্চয়তা আছে।এখন উদ্যোক্তা যদি এই সমস্যার সমাধান করতে পারেন যেখানে তিনি পন্যের মান কমিয়ে দাম কমিয়ে এই নিশ্চিত ক্রেতার সঙ্গে ডিল করতে পারেন, তাহলে তিনি একটি ব্যবসা পেলেন।এটাই হচ্ছে কম্পিটেটিভ এডভান্টেজ চিহ্নিত করে সেই অনুযায়ী কাজ করা।এখন এমনও হতে পারে যে এই রেটে উদ্যোক্তার আসলে মান নামানোর পরেও পোষাবে না। সেক্ষেত্রে ব্র্যান্ডিং করে, নিজস্ব চ্যানেল তৈরি করে কম্পিটেটিভ এডভান্টেজ তৈরি করতে হবে। অন্য অনেকগুলো বিকল্প নিয়ে কাজ করতে হবে এবং সবচাইতে যুক্তিসঙ্গতটিকেই বেছে নিতে হবে।উদ্যোক্তা একটু ভালো দামের জন্য এই ব্যবসায়ীর প্রতিযোগির কাছে যেতে পারেন, এই ব্যবসায়ী যাদের কাছে পন্য বিক্রি করেন সরাসরি তাদের কাছে যেতে পারেন-এভাবে একেকটা স্টেপ কমিয়ে তিনি চেষ্টা করতে পারেন। কিন্তু যেভাবেই হোক, একটি কম্পিটেটিভ এডভান্টেজ অফার না করলে তাঁর পক্ষে ব্যবসা চালাতে গিয়ে হিমশিম খেতে হবে-একথা নিঃসন্দেহে বলে দেয়া যায়।
লেখা : আরিফ জেবতিক
প্রকাশ : চাকরি খুঁজবো না চাকরি দেব গ্রুপ।



Monday, December 10, 2018

নর্ডস্ট্রমের ফ্যান ব্যবসা

যারা বড় বড় কোম্পানির ভ্যালু নিয়ে একটু জানাশোনার মধ্যে থাকে তাদের কাছে খুব পরিচিত এক নাম নর্ডস্ট্রম। ১৯০১ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি শুধু জিনিষই বিক্রি করে না, ভ্যালু নিয়ে কাজ করে। কাস্টমার সার্ভিস কিভাবে দিতে হয় তা নিয়ে বড় উদাহরণ হিসেবে নর্ডস্ট্রমের নাম বিশেষভাবে আলোচিত হয়। গাই কাওয়াসাকির দ্য ম্যাকিনটোশ ওয়ে বই পড়ার সময় নর্ডস্ট্রমের কাস্টমার সার্ভিসের কথা জানতে পারি। নর্ডস্ট্রম তার ক্রেতাদের ক্রেতা নয়, ফ্যান-ভক্ত হিসেবে বিবেচনা করে। ক্রেতারা আজ থাকবে, কাল অন্য কোন বড় কোম্পানির কাছে চলে যাবে; কিন্তু ফ্যান? ভক্তরা কিন্তু আপনাকে ছেড়ে যাবে না। নর্ডস্ট্রম এই পথেই সবাইকে আকৃষ্ট করে।


নর্ডস্ট্রমের দোকানে কোন সেলসম্যানই দেখা যায় না, নর্ডস্ট্রমকে উপভোগ করে এমনই কিছু মানুষ নর্ডস্ট্রমের দোকানে থাকে।
নর্ডস্ট্রমের আগে জ্যাপোস ডট কমের কাস্টমার সেবা নিয়ে পড়ে মুগ্ধ হয়েছিলাম। কলসেন্টারে জুতা কেনার বদলে মানুষ পিজ্জা কই পাবে তা জিজ্ঞেস করে উত্তর পায় জ্যাপোস থেকে। জ্যাপোসের সিইও টনি সিয়ের ডেলিভারিং হ্যাপিনেস বইটা বাইবেল!
নর্ডস্ট্রমের কোন হাজার পাতার মিশন-ভিশনের বই নাই, ওরা একলাইনেই চলে, “Use Good Judgement in all situations.” কাস্টমার সার্ভিসের হাজারো নিয়ম দিয়ে শুধু মানুষকে বিরক্তই করা যায়, মন পাওয়া যায় না!
শাহরুখ খানে ফ্যান মুভিতে একটা লাইন আছে, Fan used to chase star before, Now Star will chase the Fan!
বিভিন্ন কোম্পানি সাধারণত কাস্টমার তার কাছে আসবে এটা ভাবে, কিন্তু দুনিয়া কাপাইতে হলে আসলে উল্টোটা ভাবা জরুরী।
Nordstrom believes that great service begins with showing courtesy to everyone — customers, employees, and vendors.

বিনয় প্রথমে, তারপরে ব্যবসা।
Robert Spector The Nordstrom Way to Customer Service Excellence বইয়ে লিখেছেন, “Recognition is powerful, as long as it’s authentic and specific. Whatever their level on the inverted pyramid, employees wants to feel needed and valued.”
আরও একটা দারুণ লাইন আছে এ বইয়ে,
“No one manages until he or she has “walked in the shoes” of those being managed.”
অন্যের জুতার উপরে দাড়িয়ে ভাবলে অনেক কিছু পরিষ্কার দেখা যায়। কাস্টমারের জুতার উপর দাড়িয়ে পণ্য বা সেবার মানের দিকে তাকালে দারুণ কিছু একটা হয় মনে হয়, নর্ডস্ট্রমই তো এর বড় একটা উদাহরণ।

IKEA’s My Son Advertisement: Cool

Evryday I try to review advertisement, try to swim in the swimming pool of marketing and branding world. It’s really great way to learn new ideas and views. Today I find a TV advertisement by IKEA, the advertisement title is My Son.
The advertisement campaign My Son by Ikea is very refreshing and heart touching. A young kid with his mom picking out furniture from a IKEA shop, and at the end of the advertisment Mom see his adult son.
There is a question, “Have you ever asked your customers what ‘the best product’ is for them?” Do you ask?
[embed]https://www.youtube.com/watch?v=4V1V7aToJR0[/embed]
‘To create a better everyday life for the many people’, this is the IKEA vision. IKEA treats everyone as One, the company is connect with emotions.



This is how IKEA develop its value model. Interesting.

How IKEA Became Kings of Content Marketing, How?

As a company IKEA Stick to its core values.

The compnay Ikea battles clutter, it save money.
Just think like this, What are your business’ core values? By which values people trust you?
In the bradning world, IKEA big humble fish. Humbleness and innovation backed by creativity is such thing which could change your business!

ব্র্যান্ড, প্রোডাক্ট, সার্ভিস আসলে ‘ভ্যালু’

আইবিএতে ইএমবিএ করার সময় দ্বিতীয় সেমিস্টারেই যখন ‘টাটা’ বলে ড্রপআউট হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন মোস্তাফিজ তপু ভাই মার্কেটিংয়ের ক্লাস-টেলাস করে ড্রপআউট হইতে বুদ্ধি দিয়েছিলেন। টাকা নষ্ট করে লাভ কি? ব্র্যান্ড ম্যানেজমেন্টের মুশতাক স্যারের ক্লাস না করলে ব্র্যান্ড-সার্ভিস-প্রোডাক্টের ব্যবসায়িক ফিলোসপি বুঝতে পারতাম না মনে হয়।
ক্লাসে স্যার অ্যাডভার্টাইজমেন্টকে আইএমসি-ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন, প্রোডাক্ট আর সার্ভিসকে ভ্যালু হিসেবে বলতে বলছেন। তার যুক্তিতে পণ্যের ভ্যালু নেই তো গ্রাহক নেই, গ্রাহক নাই তো বাজার নাই। ভ্যালু-এক শব্দই ব্যবসা দুনিয়াতে টিকে থাকার উপায় তৈরি করে।
স্যার দ্যা পারসুট অব ওয়াও, পার্পল কাউ, ব্লু ওশেন স্ট্র্যাটেজিসহ আরও ৫/৬টা বই পড়ার পরামর্শ দেন।

‘ওয়াও’

যারা নতুন কিছু শুরু করতে চায়, তাদের পন্য বা সেবার মধ্যে কাস্টমার ‘ওয়াও’ জিনিষটা খুঁজে না পেলে তা নিয়ে বাজারে অনেকদিন টিকে থাকা কষ্টকর। পুরানো যারা তাদের নতুন ক্যাটাগরি তৈরির মাধ্যমে ওয়াও টাইপের পন্য তৈরি করাই বাজারে টিকে থাকার উপায়। আরসি জিরাপানি আনার পরে, সবাই ‘মি-ঠু’ পন্য হিসেবে জিরাপানি শুরু করে দিয়েছে। ‘মি-ঠু’ বা ‘কপি-পেস্ট’ কোম্পানিগুলো বেশিদিন টিকতে পারে না।

ব্লু ওশেন স্ট্র্যাটেজি

আপনি রেড ওশেনে নেমে যুদ্ধ করবেন না নতুন মার্কেট তৈরি করে সেখানে শান্তিতে যুদ্ধ করবেন তা আপনার ব্যবসায়িক বুদ্ধিমত্তা। মানুষ First আর Second কে চেনে, তৃতীয় বা অন্যদের চিনবেই না। ব্লু ওশেন স্ট্র্যাটেজি বইটা ২০০৫ সালে প্রকাশিত হওয়ার পরে ৪৩টি ভাষায় প্রকাশিত হয়।

প্রোডাক্ট বেটার না ডিফারেন্ট

স্টিভ জবস ডিফারেন্ট প্রোডাক্ট তৈরিতে সব সময় আগ্রহী ছিলেন। বেটার শব্দটা আপেক্ষিক, ডিফারেন্ট শব্দটার ইমপ্যাক্ট বেশি।


Disclaimer

Disclaimer: All the information on this website is published in good faith and for general information purpose only. Some content i...