Pages

Sunday, April 7, 2019

জুতা বেঁচে জুতা দান!!!

Photo Internet

২০০৬ সালে ব্লেইক মাইকোস্কি আর্জেন্টিনা বেড়াতে গিয়ে একটা বেদনার মুখোমুখি হোন। তিনি দেখলেন আর্জেন্টিনার গরিব অনেক ছেলে-মেয়ে টাকার অভাবে জুতা কিনতে পারে না। খালি পায়ে থাকার ফলে তাদের নানান স্বাস্থ্য সমস্যা হয়। ব্লেইক সাহায্য করবেন ঠিক করলেন। তবে, সবাইকে অবাক করে দিযে তিনি কোন দাতব্য প্রতিষ্ঠান খুললেন না। বরং চালু করলেন একটি নতুন ফর-প্রফিট ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নাম দিলেন TOMS Shoes (which stands for “Tomorrow’s Shoes”)। এবং অঙ্গীকার করলেন এক জোড়া জুতা বিক্রি হলে তিনি এক জোড়া জুতা ঐ গরিব বাচ্চাকে দেবেন। ২০০ জোড়া জুতা দিয়ে শুরু করে টমস এখন উচ্চস্তরের জুতার ব্র্যান্ড।
মার্কেটিং-এর অনেক নতুন টেকনিক তিনি বের করেছেন। তার একটা হল দুই পায়ে দুই রকম জুতা পড়া। উদ্দেশ্য হল – তাতে লোকে অবাক হয়ে জানতে চাই – দুই রকম জুতা কেন?
তখন ব্লেইক তার গল্প বলতে পারে।
প্রথাগত ব্যবসার ধ্যান ধারণার উল্টোদিকে ব্লেইক নতুন কয়েকটি মন্ত্র নিয়ে ব্যবসাতে নেমে পড়েছেন  

ব্যবসা ব্যক্তিগত করো
সম্পদছাড়ায় সম্পদশালী হও
অবসরকে ঘুরিয়ে দাও
সহজ রাস্তা ধরো
বিনয়ী হও
বেশি বিলাও, কম বিজ্ঞাপন দাও
তো ব্লেইক এই বইতে সবাইকে এমন কিছু করার পরামর্শ দিয়েছেন যা একটা কিছু মিন করে, স্রেফ ফাও জীবন কাটানোর দরকার নাই।
মাত্র ১৯ দিনের জনই দেশে এসেছিল তানিন। আসার সময় আমর জন্য দুইটা বই নিয়ে এসেছে। তার একটি হল এটি।
যারা নতুন কিছু করতে চাও তাদের এখন আমি দুইটা বই পড়তে বলবো একটা হলো পেনসিলের প্রতিশ্রুতি আর একটা হলো এই বইটা।
সবার জন্য শুভ কামনা।

আফরোজা সোমা ও তাঁর স্টুডেন্টদের সাথে কথা

হুট করেই যমুনা টেলিভিশনের মানবসম্পদ ব্যবস্থাপক রিয়াজ ভাই আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতায় পড়া শিক্ষার্থীদের কয়েকজনের সংগে আমার পরিচয় করিয়ে দেয়। সংগে ছিলেন আফরোজা সোমা ম্যাম, যিনি আমি নরসুন্দা নদের হাওয়া! সোমা ম্যাম সিনেমা নিয়ে লেখালেখির জন্য বেশ অনলাইনে আলোচিত।
Shoma
আফরোজা সোমা। ছবিসূত্র: ফেসবুক/মার্চ২০১৯
টেলিভিশনের প্রাক্তণ গবেষক হিসেবে শিক্ষার্থীদের কনফিউশনে ফেলতে পেরেছি আমি শতভাগ। সাংবাদিকতা দুনিয়ায় বাংলাদেশে ৬ অংকের বেতন নাই, কিন্তু কমিউনিকেশনের দুনিয়াতে ৬ অংকের বেতন বেশ সাধারণ একটা বিষয় বলে জানাই শিক্ষার্থীদের। সামনের দুনিয়াতে সাংবাদিকতার ভবিষ্যত নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের কোনই উত্তর আমি দিতে পারি নাই, যেহেতু আমি সাংবাদিকই না। আমি কিছু কিওয়ার্ডস ডেটা জার্নালিজম, ভিআর কনটেন্ট-এসব নিয়ে কথা বলি। উন্নয়ন সাংবাদিকতা ও এনজিওগুলোতে কমিউনিকেশনের চাকরির সুযোগ আছে বলে আমি তাদের কাছ থেকে জানতে পারি। আমি অবশ্য সবাইকে বই পড়ার কথা জানাই। ৪ বছরে ৪০টা ননফিকশন বই পড়া যে কত কাজের সেটা আমার ছোটবেলায় কেউ যদি বলতো।
শিক্ষার্থীদের কথার প্রেক্ষিতে বলতে পারি, আমাদের সময় বিশ্ববিদ্যালয়ে এমন ইন্ডাস্ট্রিয়াল এংগেজমেন্ট ছিল না। যাও ছিল সেসবকে ভালো স্টুডেন্টদের জন্য বরাদ্ধ থাকতো। আমরা কে? নেটওয়ার্কিং বিষয়টা যে সময়ই কাজের, দারুণ সেটা কে শেখাবে আমাদের। আফরোজা সোমা ম্যাম, শিক্ষার্থীদের ব্যবহারিক শেখার কথা জানান। তার কথা সংক্ষিপ্ত কিন্তু দারুণ।
শিক্ষার্থীদের কেউ কেউ ফিচার রাইটিং বিষয় নিয়ে কথা বলেন। কি যে বলেছি! উল্টো জেনেছি, কেন মানুষ ফিচার পড়ে তার কারণ। সাংবাদিকতা বিষয়টা যে প্রতিদিনের শেখার বিষয়, সেটা এক শিক্ষার্থী জানায়। (নাম বলে নাই) আরেক শিক্ষার্থী সি+ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানে, আগামীর সাংবাদিকতায় যে প্রযুক্তিময় সেটা এরা জানে ভালো মতই।
আমি যা শিখেছি আজ ওদের কাছ থেকে:
* যে যত আগে প্রযুক্তি অ্যাডপ্ট করবে তারা নতুন ক্যারিয়ার খুঁজে পাবে।
* জানার জন্য ব্যবহারিক শিক্ষার গুরুত্ব অনেক।
* ঠেকে শিখলে সেটা অনেক কাজে দেয়।




Thursday, April 4, 2019

লেখক আনিসুল হক থেকে হবু-উদ্যোক্তারা যা শিখতে পারেন

লেখক আনিসুল হক, উপন্যাস লেখার জন্য আলোচিত হলেও টেলিভিশনের জন্য নাটক আর রম্য লেখার জন্য বেশ পাঠক প্রিয়। অনলাইন-অফলাইন সবক্ষেত্রেই তার লেখার পাশাপাশি দারুণ সব কাজের কথা ফেসবুক আর পত্রিকা থেকে জানা যায়। যে তরুণরা কোন উদ্যোগ নিয়ে দৌড়াদুড়ি করছেন, কিংবা কোন পণ্য-সেবা নিয়ে সামনে কিছু করার চেষ্টা করছেন-করবেন তারা আনিসুল হকের কাছ থেকে দারুণ কিছু বিষয় শিখতে পারেন। লেখক আনিসুল হক থেকে তরুন উদ্যোক্তারা দারুণ সব বিষয় জানতে পারেন। তা নিয়েই এই পোস্ট।

কি-এর বদলে কেন বোঝার চেষ্টা করুন।

আনিসুল হকের উপন্যাস বা লেখার ধরন প্রচলিত প্রেম কিংবা রোমান্টিক সাহিত্যের সঙ্গে মেলানো ঠিক হবে না। কোন কোন বই পাঠকের দায়ে প্রেম-ভালোবাসা কেন্দ্রিক হলেও আনিসুল হকের মা উপন্যাসের কারণে লেখার একটা ভিন্ন স্টাইল লক্ষ্য করা যায়। কোন বাস্তব ঘটনার মধ্যে আপনাকে উপন্যাসের আঙ্গিকে নিয়ে যাওয়ার ক্ষমতা আনিসুল হকের আছে। কি লিখছেন, তার চেয়ে কেন লিখছেন সেটাই কিন্তু একটু গভীরে বোঝা যায়। তরুণ উদ্যোক্তা হিসেবে কেউ যখন কোন কিছু নিয়ে কাজ করেন, তিনি আসলে খুব কম ক্ষেত্রেই কেন কাজ করছেন তা ভাবেন না, কি নিয়েই থাকেন। বিষয়টা আরও স্পষ্ট করে বলা যায়, স্টিভ জবসের বিখ্যাত একটা লাইন ছিল, ‘মেক অ্যা ডেন্ট ইন দ্য ইউনিভার্স’, মানে মহাবিশ্বে রঙ চড়াও, আসলেই কি তাই? স্টিভ জবস কি নিয়ে কাজ করেছেন, কম্পিউটার ও প্রযুক্তির জিনিষপত্র নিয়ে। স্টিভের বায়োগ্রাফি পড়ে যা জানবেন তা হলো, কোন একটা সুপ্রিম লক্ষ্য নিয়ে জীবনদর্শন তৈরি করে জীবনে সামনে এগিয়ে যেতে হয়। এই সুপ্রিম লক্ষ্যই হচ্ছে “কেন”। আপনি কেন নতুন কোন কাজ করবেন, কিংবা আপনার পন্য বা সেবা মানুষ কেন কিনবে তা আগে বুঝুন। স্টারবাকস কিন্তু কফি বেচে না, এক্সপেরিয়েন্স।
আমি সাইমন সিনেকের একটি বই পড়ছি এখন স্টার্ট উইথ হোয়াই। আমরা যাই করি না কেন তার মধ্যে হোয়াই না থাকলে তা বেশি দিন চালানো কঠিন কিন্তু। স্টিভ জবস, বিল গেটস-সবার জীবনে একটা হোয়াই ছিল, সেই হোয়াই দিয়েই তারা অ্যাপল-মাইক্রোসফট তৈরি করেছেন। তারা সরে যাওয়ার পরে সেই হোয়াই কিন্তু কোম্পানি থেকে সরে যায়, এতেই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে অ্যাপল-মাইক্রোসফটের মানবীয় দিকটা দুর্বল হয়ে যায়। হোয়াই দিয়েই মানুষ সামনে এগিয়ে যায়, ব্যবসা-প্রতিষ্ঠানও। এই হোয়াই আপনার সাফল্যের পথ ঠিক করে দেয়, আর টাকা কিংবা গাড়ি হচ্ছে সেই সাফল্যের ইয়ার্ডস্টিক।

সামাজিকতাকে নিয়ন্ত্রণ করুন।

স্যোশাল মিডিয়াতে তরুণ উদ্যোক্তাদের শুরুর দিকে বেশ ফ্যান তৈরির প্রবনতা থাকে। লেখক আনিসুল হক ফেসবুকে যে কম জনপ্রিয় নন তা তার ফেসবুক পেইজ অনুসরণ করলেই টের পাবেন। আনিসুল হক কিন্তু যেমন ফেসবুকে সামাজিকতা ধরে রেখেছেন, তেমনি কিন্তু প্রথম আলোতে রম্য লেখা কিংবা বই মেলার জন্য বই লিখে যাচ্ছেন। নিজেকে ফেসবুকের প্রবল জনপ্রিয়তায় অনেক উদ্যোগ হারিয়ে যাওয়ার নমুনা আপনার আশপাশেই পাবেন। নিজের সামাজিকতাকে নিয়ন্ত্রণ করা শিখুন।

ভবিষ্যৎ কাস্টমার কারা তাদের কথা ভাবুন।

ব্যবসা শুরুর পরে অদৃষ্টের দিকে যারা তাকিয়ে থাকেন তারা কপি-মি টাইপের ব্যবসাই করে যান। প্রজন্মের পরে প্রজন্মে সেই ব্যবসার আদর্শকে ছড়াতে পারেন না। আপনি যদি শুধু বর্তমানের কাস্টমার নিয়ে ভাবেন, তাহলে অনেকক্ষেত্রেই প্রতিযোগিতায় টিকবেন না। আনিসুল হক লেখক, উনি বই লিখেন মোটামুটি বিশ বছরের বেশি তরুণ-তরুণীদের জন্য। গেল কয়েক বছর ধরে আনিসুল হক কিন্তু কিশোর ম্যাগজিন কিশোর আলোর সম্পাদক। আজকে যে কিশোরের বয়স ১৩ কিংবা ১৬, সে কিন্তু আগামী কয়েক বছর পরেই কিশোর আলোর রেফারেন্সে আনিসুল হকের বই পড়বেন।


রিয়েল নেটওয়ার্কিং শিখুন

উদ্যোক্তা হতে চাই যারা আমরা তারা নানান সময় নানান ইভেন্টে অংশ নিতে ছুটে যাই। ইভেন্ট কি উচ্চশিক্ষা, কি বিগ ডাটা-সবক্ষেত্রেই ছুটে যাই আমরা। এটা কিন্তু সত্যিকারের নেটওয়ার্ক পাওয়ারে সহযোগিতা করে না। লেখক আনিসুল হক কিন্তু গণিত অলিম্পিয়াড বা ভাষা প্রতিযোগ ঘরণার নির্দিষ্ট অনুষ্ঠানগুলোকে নিজের নেটওয়ার্কিং টুলস হিসেবে ব্যবহার করেন। একটা অনুষ্ঠানে ১০০০ জন প্রাপ্তবয়স্ক মানুষকে কিছু বলে বোঝানোর চেয়ে ১০০ কিশোর-কিশোরীর সামনে মিনিট দুয়েক কিছু বলে আসার প্রভাব থাকে অনেক দিনের।

জনপ্রিয়তা নিয়ন্ত্রণ করা শিখুন।

সাংবাদিকতা কিংবা লেখালেখির জন্য জনপ্রিয়তার ইতিবাচক-নেতিবাচক মাপকাঠিতে আনিসুল হক অনেক সামনে। ফেসবুকে নানান ট্রল কিংবা লেখা নিয়ে সমালোচনা তো আছেই তার নামে। কোন কিছুতেই কিন্তু থেমে নেই আনিসুল হক। যখন আমরা কোন উদ্যোগ নিয়ে কাজ করি, টেলিভিশন-পত্র-পত্রিকায় নানান ফিচার প্রকাশিত হয়। সেই ফিচারের শেয়ারের বন্যায় বেশির ভাগ উদ্ভাবনী উদ্যোগই হারিয়ে যায়। জনপ্রিয়তার টুলসগুলোকে যারা সঠিকভাবে ব্যবহার করেন তারাই টেকেন কিন্তু।

নিজেকে একটু একটু করে সামনে নিতে হয়।

দারুণ কিছু একটা করেই বেশির ভাগ “ভাড়” উদ্যোক্তারা সেই মাপের মিডিয়া কাভারেজ খোঁজা শুরু করেন আমাদের দেশে। আমাদের যারা কিছু করার চেষ্টা করেন তারা ব্র্যান্ড স্টোরি ডেভলপ না করে সামনে এগিয়ে যেতে চান। আনিসুল হক বুয়েটে আশির দশকে পড়াশোনা করেন, এরপরে সাংবাদিকতায় আসেন। এরই মধ্যে লেখালেখি চলছে তার। এক দিনেই আজকের আনিসুল হক হতে পারেন নি তিনি। একটু একটু করে সামনে এগোতে হয়।

-- Stay cool. Embrace weird.

Monday, March 25, 2019

What Is The Difference Between Marketing, Advertising And Branding?



Marketing is a key to success in any business. Before getting deep knowledge of marketing strategies, one should know the meaning of basic terms that are used in the marketing world. It is foolish to learn marketing techniques without having knowledge about the difference between marketing, advertising, and branding. A lot of people do get confused about the difference and they use all 3 terms in similar scenarios which is not a good approach to follow as a professional marketer. These terms are interconnected to each other but are not the same. We have tried to explain these terms in the simplest way possible. Have a look:
.

What is marketing?


This word has multiple definitions and with the changing world, the definitions are also getting new explanations. In simple words, we can say that marketing is like the way you see yourself. It includes your image, the clothes you wear, the way you present yourself and so on. If we relate it to the business world, marketing is the complete process of researching, manufacturing, promoting, selling, and distributing a product or service.

What is advertising?

If we consider above example, advertising is the way you act in the public. If we take marketing as how you see yourself, advertising is the actions you do to support marketing. Advertising is the way of conveying what you are and this will determine how your image has been accepted by your target audience. Technically speaking, advertising is the form of marketing communication used to make people believe in your product or service.

What is branding?

Coming to branding, its definition is also very simple. Branding is the way your audience see you. We can also take this as if marketing is the way you want others to see you, branding is the way they actually see you. Branding depends on the reputation of the company and it takes time to be good at branding. Branding is the thing that makes your brand unique and it distinguishes your brand from other depending upon the relations and trust customers have on your product. You can start branding by answering the following questions:-
  • Who are we?
  • How are we different from others?
  • What problems do we solve?
While there can be so many definitions of these words, we just tried to provide a simplified version of what these terms actually are. If you have anything to say about this, do let us know in comments.

Post Credit

What Is The Difference Between Sales & Marketing

Featured Photo: Wommapedia.org

Success and failure run parallel for any company when it comes to the concepts of marketing and sales. You might end with the latter if you merge the thin line that lies between them.
These two key terms are often fused together but there lie subtle differences between the two. So here’s a quick guide defining sales, marketing and key differences between the two.

SALES


Sales is referred to the short term need for closing a sale, get an agreement signed, or fulfilling the criteria which are required to sell a product.

Sales say ‘Close the Deal!’

To flourish any business, suitable sales strategies and techniques are the actual pathways to ‘close the deal’. It is easy to draw customers at the door but hard to convince them to buy a product. Door to Door or online, both works when the correct strategies are strong enough to cast a spell on the customers to purchase the product.
Numerous companies set sales volume targets for a particular duration and have strategies in place to achieve the targets.

MARKETING

Marketing, on the other hand, denotes a long term concept, which relates to forward-looking strategies required for understanding customer needs, influencing customer viewpoint, and identifying the possible way for the company to capitalize on that.

Marketing is much more than just ‘Sales’

Marketing strategies and techniques are depended on what it takes to identify the right product mix, the prices for those products, and what needs to be communicated through an advertisement for successful sales.

Marketing VS Sales!

Considering marketing vs. sales, it is important to take into account the overall sales and marketing cycle. To ensure that both the marketing and sales are closely related to each other it is necessary to manage them by the same department or individual. For example, sales and marketing both need to assimilate their sale strategies and marketing messages for maximizing the sale growth.
Therefore, it can be stated that ‘Sales’ is the ‘push’ button to buy the product once the customer is there, whereas ‘Marketing’ is the ‘pull’ button that gets the customer to the company. Marketing if executed effectively can make sales too easy for the respective company as the customer readily buys the product once they are into the store. While ‘Sales’ can even work without the effective functioning of the ‘Marketing’.
Both are equally demanding when it comes to the growth of the business and maximizing profit.

Post Credit

মার্কেটিং বিষয়ক বাণী

The difference is when u know how to make a thing and how to sell a thing 😁


Add caption
The difference is when u know how to make a thing and how to sell a thing 😁

Thursday, March 21, 2019

গেরিলা মার্কেটিং



এটা যদি দাঁত হতো, তাহলে আমরা ঠিক করে নিতাম।

একটি ডেন্টাল ক্লিনিকের গেরিলা মার্কেটিং।

শহরের বিভিন্ন জায়গায়, যেখানে যে সকল জিনিস ঠিক মত নেই, সেখানে এই ক্লিনিক স্টিকার লাগিয়ে তাদের প্রচারণা চালিয়েছে। 

আমাদের ক্লিনিকে আসেন, আমরা আপনার দাঁত ঠিক করে দিব।

আজ World Oral Health Day. দাঁতের যত্ন নিন, দাঁতকে অবহেলা করবেন না। সমস্যার সম্মুখিন হলে, দাঁতের ডাক্তারের কাছে যান।




**** ---- ****

Disclaimer

Disclaimer: All the information on this website is published in good faith and for general information purpose only. Some content i...